1. admin@asianexpress24.com : admin :
  2. asianexpress2420@gmail.com : shaista Miah : shaista Miah
শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০৮:২৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
শিরোনাম
লোহাগড়ায় খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠিত বিশ্বনাথে লক্ষ টাকার সহায়তা দিয়েছে প্রবাসী দাদুভাই ছইল মিয়া ফাউন্ডেশন উপজেলার শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান নির্বাচিত লোহাগড়া সরকারি আদর্শ কলেজ লোহাগড়ায় নির্বাচন ও গণভোট নিয়ে মতবিনিময় সভা লোহাগড়ায় দুর্গতদের মাঝে কম্বল বিতরণ বিএমসিএইচ-এ বহিরাগতদের হামলা: বিচারের দাবিতে রাজপথে শিক্ষার্থীরা পরিবার নিয়ে ওমরা পালনে যাচ্ছেন খাজাঞ্চির সাবেক চেয়ারম্যান লাল মিয়া লোহাগড়ায় ওয়াজ মাহফিল অনুষ্ঠিত বিশ্বনাথ কামিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ নোমান সহ ১৭ জন কারাগারে  ফুলবাড়ীতে ৩২ কেজি গাঁজা সহ গ্রেপ্তার-১ লোহাগড়ায় খালেদা জিয়ার আত্নার মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠিত বিশ্বনাথের শিমুলতলা মহিলা মাদ্রাসায় প্রবাসীদের সংবর্ধনা প্রদান  বিজিবির কাছে দহগ্রাম বিএনপির আবেদন বিশ্বনাথে ৮ ইউনিয়ন নিয়ে ‘৩য় আন্তঃ ইউনিয়ন ফুটবল টুর্ণামেন্টের’ উদ্বোধন কোম্পানীগঞ্জ থানা পুলিশের অ ভি যা নে ভা র তীয় পণ্যসহ ট্রাক আ ট ক

মানুষের মন থেকে জিয়াউর রহমানের নাম কখনো মুছা যাবে না – সেলিনা রহমান

  • Update Time : সোমবার, ৭ জুন, ২০২১
  • ৩৮৮ Time View

মো. নাঈম ঝালকাঠি প্রতিনিধিঃ মানুষের মন থেকে জিয়াউর রহমানের নাম কখনো মুছে যাবে না বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিনা রহমান। সাবেক এ প্রতিমন্ত্রী বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানই বাংলাদেশের স্বাধীনতার ঘোষক। তিনি বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা। মুক্তিযুদ্ধে তাঁর অবদান কোনভাবেই অস্বীকার করা যাবে না। কিন্তু বর্তমান সরকার নানাভাবে ষড়যন্ত্র করে জিয়াউর রহমানের অবদান মুছে ফেলতে চাইছে, কারণ তারা বিএনপিকে ভয় পায়। বাংলাদেশের মানুষের মন থেকে জিয়াউর রহমানের নাম কখনো মুছে যাবে না। সোমবার দুপুরে ঝালকাঠি জেলা বিএনপি আয়োজিত জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীর আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ঢাকা থেকে ভার্চুয়ালি সংযুক্ত থেকে তিনি এ সভায় যোগ দেন। এতে অংশ নেন বিএনপির কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ। বিএনপি এখন আগের চেয়ে ঐক্যবদ্ধ ও শক্তিশালী আছে বলেও মন্তব্য করেন তিনি। খালেদা জিয়াকে নিশর্ত মুক্তি দিয়ে উন্নত চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার অনুমতি দিতে সরকারের প্রতি আহ্বান জানান বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য। দুপুরে ঝালকাঠি শহরের মহিলা কলেজ সড়কের একটি কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। বিশেষ অতিথি হিসেবে ভার্চুয়ালি অংশ নেন কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন, অ্যাডভোকেট জয়নাল আবেদীন, যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ার, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট বিলকিস জাহান শিরিন, সহ সাংগঠনিক সম্পাদক আ.ক.ন কুদ্দুসুর রহমান ও মাহাবুবুল হক নান্নু। জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট মো. সৈয়দ হোসেনের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন সদস্য সচিব অ্যাডভোকেট মো. শাহাদাৎ হোসেন, সদস্য রফিকুল ইসলাম জামাল, জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক শামীম তালুকদার, নলছিটি উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট আনিসুর রহমান খান হেলাল , ছাত্রদলনেতা গোলাম আজম খান সোহান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews