1. admin@asianexpress24.com : admin :
  2. asianexpress2420@gmail.com : shaista Miah : shaista Miah
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৬:০৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
ফুলবাড়ীতে অবৈ/ধভাবে গরুর মাংস বিক্রি করায় এক ব্যবসায়ীকে জরি/মানা সমাজসেবায় জনপ্রিয় সংগঠন বিশ্বনাথের সোনাপুর চ্যারিটি গ্রুপ লোহাগড়ায় হাজার হাজার ভক্ত-অনুরাগীদের অংশগ্রহণে রথযাত্রা উৎসব পালন লোহাগড়ায় জুলাই শহি/দ দিবস ২০২৬ উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত কোম্পানীগঞ্জে আগাম বন্যা ও দু/র্যোগ মোকাবেলায় উপজেলা দু/র্যোগ ব্যবস্থাপনা কমিটির প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত কোম্পানীগঞ্জে দুর্নী/তি প্রতি/রো/ধ কমিটির পরিচিতি সভা শ্বাসনালীতে দুধ আটকে শিশুর মৃ/ত্যু লোহাগড়ায় সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতির ২৬তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত ফুলবাড়ীতে কৃষকদের মাঝে গাছের চারা, সার ও বাঁশের খুঁটি বিতরণ শিবপুরের তরুণ মো. রোকনুজ্জামান খান–ফেসবুক সংক্রান্ত সেবায় আস্থা অর্জনের চেষ্টা করছেন
শিরোনাম
ফুলবাড়ীতে অবৈ/ধভাবে গরুর মাংস বিক্রি করায় এক ব্যবসায়ীকে জরি/মানা সমাজসেবায় জনপ্রিয় সংগঠন বিশ্বনাথের সোনাপুর চ্যারিটি গ্রুপ লোহাগড়ায় হাজার হাজার ভক্ত-অনুরাগীদের অংশগ্রহণে রথযাত্রা উৎসব পালন লোহাগড়ায় জুলাই শহি/দ দিবস ২০২৬ উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত কোম্পানীগঞ্জে আগাম বন্যা ও দু/র্যোগ মোকাবেলায় উপজেলা দু/র্যোগ ব্যবস্থাপনা কমিটির প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত কোম্পানীগঞ্জে দুর্নী/তি প্রতি/রো/ধ কমিটির পরিচিতি সভা শ্বাসনালীতে দুধ আটকে শিশুর মৃ/ত্যু লোহাগড়ায় সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতির ২৬তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত ফুলবাড়ীতে কৃষকদের মাঝে গাছের চারা, সার ও বাঁশের খুঁটি বিতরণ শিবপুরের তরুণ মো. রোকনুজ্জামান খান–ফেসবুক সংক্রান্ত সেবায় আস্থা অর্জনের চেষ্টা করছেন লোহাগড়ায় বিশ্ব জনসংখ্যা দিবস পালন লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে গাছের চারা বিতরণ ও ফলজ বাগান উদ্ধোধন লোহাগড়ায় কৃষকদের মাঝে বিনামূল্যে গাছের চারা বিতরণ বহি/ষ্কৃত জালাল সরকারকে পুনর্বাসনের চেষ্টা? নজরপুর ইউনিয়ন বিএনপির নতুন কমিটি ঘিরে তৃণমূলের উ/দ্বে/গ লোহাগড়ায় ইয়া/বা ও গাঁ/জা+সহ ৪ জন আট/ক, বিভিন্ন মেয়াদে কারাদ/ণ্ড ও জরি/মানা

নড়াইলে নৌকাডুবিতে নিখোঁজ ৪ জনের সন্ধান মেলেনি

  • Update Time : শনিবার, ৩১ ডিসেম্বর, ২০২২
  • ২০১ Time View


জহুরুল হক মিলু, লোহাগড়া(নড়াইল)প্রতিনিধিঃ


নড়াইলের কালিয়ায় নবগঙ্গা নদীতে নৌকা ডুবে নিখোঁজ ৪ জনের সন্ধান এখনও মেলেনি। খুলনা, যশোর ও নড়াইল থেকে আসা ফায়ার সার্ভিসের ডুবরি দল উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছেন। নিখোঁজ চার জন হলেন- কালিয়া উপজেলার বাহিরডাঙ্গা গ্রামের এনামুল মন্ডলের ছেলে রয়েল মন্ডল(২৬),কালিয়া গ্রামের মৃত খালেক শেখের ছেলে মাহমুদ শেখ(৪১), জোকর চর গ্রামের মতিয়ার শেখের ছেলে খানজে শেখ(৫৫)ও হামিদপুর ইউনিয়নের মাধবপাশা গ্রামের টুকু শেখের ছেলে লাভু(৩০)।
আজ শনিবার (৩১ ডিসেম্বর) সকালে নড়াইলের জেলা প্রশাসক হাবিবুর রহমান, পুলিশ সুপার সাদিরা খাতুনসহ জেলার উর্ধতন কর্মকর্তা, জনপ্রতিনিধিরা ঘটনাস্থল পরির্দশন করেন, নিহত ও নিখোঁজদের আত্মীয় স্বজনের সঙ্গে দেখা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।
এ বিষয়ে ফায়ার সার্ভিস বৃহত্তর যশোর জোনের সহকারী-পরিচালক মামুনুর রশিদ জানান, স্থানীয়দের সহযোগিতায় গতকাল দুজনের লাশ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। আমারা জেনেছি যে এখনও চারজন পুরুষ নিখোঁজ রয়েছেন। সকাল থেকে আমাদের তিনটি টিম উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছে। জোয়ার-ভাটা থাকায় যেখানে নৌকাডুবির ঘটনা ঘটেছে সেখানে মৃতদেহ থাকার সম্ভাবনা ক্ষীণ রয়েছে। সারাদিন আমরা উদ্ধার তৎপরতা চালাব।
উল্লেখ্য পুলিশ ও মৃত ব্যক্তিদের পারিবারিক সূত্রে জানা যায়, শুক্রবার সন্ধ্যায় নড়াইলের কালিয়া উপজেলার বাহিরডাঙ্গা গ্রামের ইমামুল মন্ডলের মেয়ে নাজমা বেগম(৩০) তার শিশুপুত্র তাছিম শেখ(২) পরিবারের সঙ্গে নবগঙ্গা নদীর ওপারে পারবাহিরডাঙ্গা গ্রামে মৃত দাদীকে দেখতে যান। ছোট নৌকায় পরিবারের ১৬ থেকে ১৭ জন নদী পারাপার হওয়ার সময় অতিরিক্ত যাত্রীর চাপে নৌকা ডুবে যায়। এ সময় ১০জন সাতারে ওপরে উঠেন। তাদের চিকিৎসা চলছে।
এ দুর্ঘটনায় অন্তত চারজন এখনো নিখোঁজ রয়েছে এবং কালিয়া উপজেলার বাহিরডাঙ্গা গ্রামের ইমামুল মন্ডলের মেয়ে ও হামিদপুর ইউনিয়নের বাবুপুর গ্রামের আব্দুল জলিলের স্ত্রী নাজমা বেগম (৩০) ও তার দুই বছর বয়সী ছেলে তাছিম শেখের মৃত হয়।
জহুরুল হক মিলু/ লোহাগড়া / ৩১-১২-২২ / ০১৯২৫-৪৪১৯৫৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Theme Customized By BreakingNews