সমুজ আহমদ সায়মন বিশ্বনাথ সিলেট থেকেঃ সিলেটের বিশ্বনাথে ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ খাজাঞ্চি একাডেমি এন্ড উচ্চ বিদ্যালয়ে সরকারী অর্থায়নে বন্যা আশ্রয়ন কেন্দ্র নির্মাণ হতে যাচ্ছে। আর এ মহৎ কাজটির উদ্যোগ নিয়েছেন সিলেট ২ (বিশ্বনাথ-ওসমানী নগর) আসনের মাননীয় সাংসদ, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সম্প্রর্কীত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য আলহাজ্ব মোকাব্বির খাঁন এমপি।
ইতিমধ্যে সাড়ে চার লাখ টাকা ব্যয়ে তিন তলা বিশিষ্ট ভবন নির্মানের লক্ষে মাটি ভরাটের জন্য এমপি সাহেবের বরাদ্দকৃত ২০২০-২০২১ অর্থ বছরের গ্রামীণ অবকাঠামো সংস্কার প্রথম পর্যায়ে কাজ সম্পন্ন হয়েছে।
তারই ধারাবাহিকতায় সংসদ সদস্য আলহাজ্ব মোকাব্বির খাঁনের প্রচেষ্টা ও সরকারি বরাদ্দে নিরাপদ পানির জন্য গভীর নলকূপ স্থাপন করা হয়েছে যার দরুন ছাত্রছাত্রী ও শিক্ষকরা নিরাপদ পানি পানে আর কোন বাধা থাকলো না। মুল রাস্তা থেকে বিদ্যালয়ে প্রবেশের খালের উপর কালভার্ট নির্মাণেরও আশ্বাস দিয়েছেন। সাংসদ আরো বলেন, ডিজিটাল ল্যাব স্থাপন,বিদ্যালয়টি যুগোপযোগী ও উন্নত করতে যত ধরনের সহযোগিতা দরকার তা তিনি করবেন বলে বিদ্যালয় কতৃপক্ষ ও এলাকাবাসীকে আসস্থ করেছেন। তাই এলাকাবাসী ও বিদ্যালয় কতৃ পক্ষ থেকে এমপি মহোদয়কে শুভেচ্ছাও অভিনন্দন ।
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।