1. admin@asianexpress24.com : admin :
  2. asianexpress2420@gmail.com : shaista Miah : shaista Miah
রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০২:৫১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
নরসিংদীতে সৌদি প্রবাসীর বসতভিটা দখলচেষ্টা ও পরিবারের ওপর হা*ম/লা, থানায় লিখিত অভি-যোগ নড়াইলে সাবেক এমপি মুক্তিসহ আ.লীগ নেতা-কর্মীদের বাড়িঘরে হা/ম*লা-অ*গ্নিসং/যোগ বিশ্বনাথে সৎপুর মাদ্রাসায় আলিম উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে সোনাপুর চ‍্যারিটি গ্রুপ বিশ্বনাথে নাগরিক সংবর্ধনায় সিক্ত হলেন প্রবাসী এডুকেশন ট্রাস্টের চেয়ারপার্সন গুলজার খান ঐক্য ও উন্নয়নের বার্তা নিয়ে বিশ্বনাথে নিজ গ্রামবাসীর সাথে চেয়ারম্যান প্রার্থী কয়েছ মিয়ার মতবিনিময় বিশ্বনাথ দারুল উম্মাহ আইডিয়াল মাদ্রাসায় প্রবাসী গোলজার খান সংবর্ধিত ইসলামপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জামাল উদ্দিনের জানাজা সম্পন্ন, বাবার কবরের পাশে চিরনিদ্রায় শায়িত লোহাগড়ায় বিনামুল্যে বীজ ও সার বিতরণের উদ্ধোধন পর্দার আড়ালের মূল চালিকাশক্তি: ২৪-এর আন্দোলনে নরসিংদীর সাহসের প্রতীক অ্যাডভোকেট নিগার সুলতানা দোতলায় উঠতে পারেননি অসহায় বৃদ্ধ, স্বাবলম্বী হওয়ার পথ করে দিলেন জেলা প্রশাসক-কেয়া
শিরোনাম
নরসিংদীতে সৌদি প্রবাসীর বসতভিটা দখলচেষ্টা ও পরিবারের ওপর হা*ম/লা, থানায় লিখিত অভি-যোগ নড়াইলে সাবেক এমপি মুক্তিসহ আ.লীগ নেতা-কর্মীদের বাড়িঘরে হা/ম*লা-অ*গ্নিসং/যোগ বিশ্বনাথে সৎপুর মাদ্রাসায় আলিম উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে সোনাপুর চ‍্যারিটি গ্রুপ বিশ্বনাথে নাগরিক সংবর্ধনায় সিক্ত হলেন প্রবাসী এডুকেশন ট্রাস্টের চেয়ারপার্সন গুলজার খান ঐক্য ও উন্নয়নের বার্তা নিয়ে বিশ্বনাথে নিজ গ্রামবাসীর সাথে চেয়ারম্যান প্রার্থী কয়েছ মিয়ার মতবিনিময় বিশ্বনাথ দারুল উম্মাহ আইডিয়াল মাদ্রাসায় প্রবাসী গোলজার খান সংবর্ধিত ইসলামপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জামাল উদ্দিনের জানাজা সম্পন্ন, বাবার কবরের পাশে চিরনিদ্রায় শায়িত লোহাগড়ায় বিনামুল্যে বীজ ও সার বিতরণের উদ্ধোধন পর্দার আড়ালের মূল চালিকাশক্তি: ২৪-এর আন্দোলনে নরসিংদীর সাহসের প্রতীক অ্যাডভোকেট নিগার সুলতানা দোতলায় উঠতে পারেননি অসহায় বৃদ্ধ, স্বাবলম্বী হওয়ার পথ করে দিলেন জেলা প্রশাসক-কেয়া লোহাগড়ায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত নরসিংদী সদর হাসপাতালে রোগীদের পাশে ভিপি খবিরুল ইসলাম বাবুল, ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক কার্যক্রম কোম্পানীগঞ্জের থানা সদর ইয়াং স্টার ক্লাবের নতুন কমিটি গঠন, সভাপতি আনোয়ার সুমন, সম্পাদক সোহেল আহমদ কোম্পানীগঞ্জে হাজী আব্দুর রাজ্জাক স্মৃতি বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত নরসিংদীতে রেললাইনের বৈদ্যুতিক তার চুরি করতে গিয়ে বিদ্যু*ৎস্পৃ*ষ্টে যুবকের মৃ*ত্যু, আ*হত -২

নরসিংদীতে সৌদি প্রবাসীর বসতভিটা দখলচেষ্টা ও পরিবারের ওপর হা*ম/লা, থানায় লিখিত অভি-যোগ

  • Update Time : শনিবার, ২১ নভেম্বর, ২০২৬
  • ২৭ Time View

নরসিংদী প্রতিনিধি:

নরসিংদীর করিমপুরে বসতভিটার জায়গা দখলকে কেন্দ্র করে সৌদি প্রবাসী হাছান আলী (৪০) ও তার পরিবারের সদস্যদের ওপর হামলা, মারধর, শ্লীলতাহানি এবং স্বর্ণালংকার ও হাতঘড়ি ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে আপন বড় ভাই, ভাতিজা ও আত্মীয়স্বজনের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী হাছান আলী নরসিংদী মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগকারী হাছান আলী মৃত ফরিদ মিয়ার ছেলে। তিনি নরসিংদী সদর উপজেলার করিমপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের শ্রীনগর (সামন্দের বাড়ি) এলাকার বাসিন্দা।

লিখিত অভিযোগে অভিযুক্ত হিসেবে উল্লেখ করা হয়েছে—আপন বড় ভাই নুরুল ইসলাম (৬৫), ভাতিজা মো. ফাহিম (২৫), মো. সারফিন (৩৫), মো. ইসমাইল (৪০), ভাতিজার স্ত্রী মোসা. জুলি বেগম (৩৪) ও মোসা. জয়নব বেগম (৩৫)। এ ছাড়া অজ্ঞাতনামা আরও ৩–৪ জন এ ঘটনায় জড়িত ছিলেন বলে অভিযোগ করেছেন তিনি। অভিযুক্তরা একই বাড়ির পাশাপাশি ঘরের বাসিন্দা।

অভিযোগ সূত্রে জানা যায়, হাছান আলী সৌদি আরবে কর্মরত থাকায় তার অনুপস্থিতিতে অভিযুক্তরা বসতভিটার জায়গায় টিনের বেড়া ও ছাপড়া ঘর নির্মাণ করে জোরপূর্বক দখলের চেষ্টা চালিয়ে আসছিলেন। বাড়িতে স্ত্রী ও সন্তানরা থাকায় তাদের সঙ্গে খারাপ আচরণ, গালিগালাজ এবং খুন-জখমের হুমকি দেওয়া হতো বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।

সম্প্রতি ছুটিতে দেশে ফিরে নিজের জায়গা থেকে ছাপড়া ঘর ও বেড়া সরানোর কথা বললে বিরোধ আরও তীব্র হয়। গত ১৮ নভেম্বর ২০২৬ দুপুর আনুমানিক ১২টার দিকে বিরোধ নিষ্পত্তির জন্য স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে সালিশ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে ছাপড়া ঘর ও বেড়া সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত দেওয়া হলেও অভিযুক্তরা তা মানেননি বলে অভিযোগ করেন হাছান আলী।

অভিযোগ অনুযায়ী, সালিশের সিদ্ধান্ত বাস্তবায়ন করতে ওইদিন বিকেল আনুমানিক ৪টার দিকে হাছান আলী ছাপড়া ঘর ও বেড়া সরানোর চেষ্টা করলে অভিযুক্তরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে দলবদ্ধভাবে তার বসতবাড়ির সীমানায় প্রবেশ করেন। এ সময় গালিগালাজ করে হাছান আলী, তার স্ত্রী ও সন্তানদের ওপর এলোপাতাড়ি মারধর করা হয়।

হাছান আলীর অভিযোগ, নুরুল ইসলামের নির্দেশে ফাহিম হাতে থাকা ধারালো বটি দিয়ে হত্যার উদ্দেশ্যে তার কপালের ডান পাশে আঘাত করলে তিনি গুরুতর রক্তাক্ত জখম হন। সারফিন ও ইসমাইল তার ছেলে শুভ (১৬)-কে কিল-ঘুষি, লাথি ও লোহার পাইপ দিয়ে মারধর করে নীলাফুলা জখম করেন। এ ছাড়া নুরুল ইসলাম, জুলি বেগম ও জয়নব বেগম তার স্ত্রীর চুল ও কাপড় ধরে টানাহেঁচড়া করে শ্লীলতাহানি করেন বলেও অভিযোগ করা হয়েছে।

অভিযোগে আরও উল্লেখ করা হয়, জয়নব বেগম তার স্ত্রীর গলা থেকে ১৪ আনা ওজনের একটি বিদেশি স্বর্ণের চেইন, যার আনুমানিক মূল্য ২ লাখ টাকা, নিয়ে যান। একই সময় ফাহিম তার বাম হাত থেকে আনুমানিক ৩ হাজার টাকা মূল্যের একটি বিদেশি হাতঘড়ি নিয়ে যান বলেও দাবি করেন হাছান আলী।

চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এসে তাদের উদ্ধার করেন। হাছান আলীর দাবি, আইনের আশ্রয় নিলে তাকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়। ঘটনার পর অভিযুক্তরা আবারও ওই জায়গায় ঘর নির্মাণের কাজ শুরু করেছেন বলে অভিযোগ করেছেন তিনি। নিরাপত্তাহীনতায় বর্তমানে স্ত্রী-সন্তানদের নিয়ে বাড়িছাড়া অবস্থায় রয়েছেন হাছান আলী।

ভুক্তভোগী হাছান আলী বলেন, “আমি প্রবাসে থাকি, দেশে এসে নিজের বসতভিটার জায়গা বুঝে নিতে চেয়েছিলাম। স্থানীয়ভাবে সালিশ করে ঘর ও বেড়া সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত দেওয়া হলেও তারা তা মানেননি। উল্টো আমার ও পরিবারের ওপর হামলা চালানো হয়েছে। আমি আরও অভিযোগ করছি, করিমপুরের শশীর নাম ব্যবহার করে তারা এসব করার চেষ্টা করছে। আমি ও আমার পরিবার এখন নিরাপত্তাহীনতায় ভুগছি। প্রশাসনের কাছে সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচার চাই।”

পরে স্থানীয়দের সহযোগিতায় নরসিংদী সদর হাসপাতালে চিকিৎসা নেন হাছান আলী। এরপর এলাকার লোকজনকে অবহিত করে নরসিংদী মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেন তিনি।

এ বিষয়ে অভিযুক্তদের বক্তব্য পাওয়া যায়নি। অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বক্তব্য পাওয়া গেলে তা সংযুক্ত করা হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Theme Customized By BreakingNews