1. admin@asianexpress24.com : admin :
  2. asianexpress2420@gmail.com : shaista Miah : shaista Miah
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৯:৪৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
বিশ্বনাথে সৎপুর মাদ্রাসায় আলিম উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে সোনাপুর চ‍্যারিটি গ্রুপ বিশ্বনাথে নাগরিক সংবর্ধনায় সিক্ত হলেন প্রবাসী এডুকেশন ট্রাস্টের চেয়ারপার্সন গুলজার খান ঐক্য ও উন্নয়নের বার্তা নিয়ে বিশ্বনাথে নিজ গ্রামবাসীর সাথে চেয়ারম্যান প্রার্থী কয়েছ মিয়ার মতবিনিময় বিশ্বনাথ দারুল উম্মাহ আইডিয়াল মাদ্রাসায় প্রবাসী গোলজার খান সংবর্ধিত ইসলামপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জামাল উদ্দিনের জানাজা সম্পন্ন, বাবার কবরের পাশে চিরনিদ্রায় শায়িত লোহাগড়ায় বিনামুল্যে বীজ ও সার বিতরণের উদ্ধোধন পর্দার আড়ালের মূল চালিকাশক্তি: ২৪-এর আন্দোলনে নরসিংদীর সাহসের প্রতীক অ্যাডভোকেট নিগার সুলতানা দোতলায় উঠতে পারেননি অসহায় বৃদ্ধ, স্বাবলম্বী হওয়ার পথ করে দিলেন জেলা প্রশাসক-কেয়া লোহাগড়ায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত নরসিংদী সদর হাসপাতালে রোগীদের পাশে ভিপি খবিরুল ইসলাম বাবুল, ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক কার্যক্রম
শিরোনাম
বিশ্বনাথে সৎপুর মাদ্রাসায় আলিম উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে সোনাপুর চ‍্যারিটি গ্রুপ বিশ্বনাথে নাগরিক সংবর্ধনায় সিক্ত হলেন প্রবাসী এডুকেশন ট্রাস্টের চেয়ারপার্সন গুলজার খান ঐক্য ও উন্নয়নের বার্তা নিয়ে বিশ্বনাথে নিজ গ্রামবাসীর সাথে চেয়ারম্যান প্রার্থী কয়েছ মিয়ার মতবিনিময় বিশ্বনাথ দারুল উম্মাহ আইডিয়াল মাদ্রাসায় প্রবাসী গোলজার খান সংবর্ধিত ইসলামপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জামাল উদ্দিনের জানাজা সম্পন্ন, বাবার কবরের পাশে চিরনিদ্রায় শায়িত লোহাগড়ায় বিনামুল্যে বীজ ও সার বিতরণের উদ্ধোধন পর্দার আড়ালের মূল চালিকাশক্তি: ২৪-এর আন্দোলনে নরসিংদীর সাহসের প্রতীক অ্যাডভোকেট নিগার সুলতানা দোতলায় উঠতে পারেননি অসহায় বৃদ্ধ, স্বাবলম্বী হওয়ার পথ করে দিলেন জেলা প্রশাসক-কেয়া লোহাগড়ায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত নরসিংদী সদর হাসপাতালে রোগীদের পাশে ভিপি খবিরুল ইসলাম বাবুল, ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক কার্যক্রম কোম্পানীগঞ্জের থানা সদর ইয়াং স্টার ক্লাবের নতুন কমিটি গঠন, সভাপতি আনোয়ার সুমন, সম্পাদক সোহেল আহমদ কোম্পানীগঞ্জে হাজী আব্দুর রাজ্জাক স্মৃতি বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত নরসিংদীতে রেললাইনের বৈদ্যুতিক তার চুরি করতে গিয়ে বিদ্যু*ৎস্পৃ*ষ্টে যুবকের মৃ*ত্যু, আ*হত -২ লোহাগড়া কাশিপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আঃ লীগ সন্ত্রাসীদের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল বিশ্বনাথের আশুগঞ্জ আদর্শ বিদ্যালয়ে প্রবাসী উরফি মিয়া ও সাংবাদিক শাহিন উদ্দিন সংবর্ধিত 

বিশ্বনাথে সৎপুর মাদ্রাসায় আলিম উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে সোনাপুর চ‍্যারিটি গ্রুপ

  • Update Time : শনিবার, ২১ নভেম্বর, ২০২৬
  • ৪৪ Time View

বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধিঃ

সিলেটের বিশ্বনাথে সোনাপুর চ‍্যারিটি গ্রুপের পরিচালক যুক্তরাজ্য প্রবাসী আলহাজ আজিজুর রহমান এর উদ্যোগে পশ্চিম সিলেটের ঐতিহ্যবাহী দ্বীনি প্রতিষ্ঠান সৎপুর দারুল হাদিস কামিল মাদরাসা থেকে ২০২৬ সালে আলিম পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদেরকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।

শনিবার (২১ নভেম্বর) দুপুরে মাদরাসার কনফারেন্স হলরুমে প্রবাসীদের অর্থায়নে পরিচালিত সমাজসেবামূলক সংগঠন সোনাপুর চ্যারিটি গ্রুপের ব্যবস্থাপনায় আলিম পরীক্ষায় উত্তীর্ণ ৬৭ জন শিক্ষার্থীদেরকে আনুষ্ঠানিক সংবর্ধনা প্রদান করা হয়।

মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা ছালেহ আহমদ বেতকুনী এর সভাপতিত্বে ও হোসাইনিয়া ছাত্র সংসদের এজিএস মো. গিয়াস উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য ও দোয়া পরিচালনা করেন মাদ্রাসার অবসরপ্রাপ্ত অধ্যক্ষ আলহাজ্জ মাওলানা শফিকুর রহমান (পাকিছিরি হুজুর)।

অনুষ্ঠানে উদ্বোধকের বক্তব্য রাখেন সৎপুর দারুল হাদিস কামিল মাদরাসার অবসরপ্রাপ্ত অধ্যক্ষ ও গভর্নিং বডির সভাপতি মাওলানা আবু জাফর মো. নোমান।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সৎপুর কামিল মাদরাসার সহকারী শিক্ষক মাওলানা মোহাম্মদ জামাল উদ্দিন, শাখারীকোনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হীরেন্দ্র কুমার দাস, হুসাইনিয়া ছাত্র সংসদের ভিপি লায়েক সোহাগ, সোনাপুর চ‍্যারিটি গ্রুপের সদস‍্য মো. তারেকুল ইসলাম।

হুসাইনিয়া ছাত্র সংসদের জিএস লায়েক আহমদএর পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে নাতে রাসুল সা. পরিবেশন করেন শিক্ষার্থী হোসাইন আহমদ তামিম।

এসময় কৃতি শিক্ষার্থীদের সম্মাননা ক্রেস্ট, ও শিক্ষা উপকরণ প্রদান করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সৎপুর দারুল হাদিস কামিল মাদ্রাসার সহকারী অধ্যাপক মাওলানা রশিদ আহমদ চৌধুরী, কালারুকা লতিফিয়া আলিম মাদরাসার অধ্যক্ষ মাওলানা মাহবুবুর রহমান তাজুল, উপাধ্যক্ষ মাওলানা আজিজুর রহমান ধনপুরী, সৎপুর দারুল হাদিস কামিল মাদরাসার সহকারী শিক্ষক মাওলানা মিছবাহ উদ্দিন বাহারী, সোনাপুর চ‍্যারিটি গ্রুপের সদস্য এখলাছ আহমদ, আলিমুর রহমান, হোসাইনিয়া ছাত্র সংসদের প্রচার সম্পাদক সাদেক হোসাইন, পাঠাগার সম্পাদক হুমায়ুন আহমদ চৌধুরী, সহ সাহিত্য বিষয়ক সম্পাদক লোকমান আহমদ প্রমুখ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Theme Customized By BreakingNews