1. admin@asianexpress24.com : admin :
  2. asianexpress2420@gmail.com : shaista Miah : shaista Miah
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৪:৫৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
কোম্পানীগঞ্জে ট্রাকভর্তি ৬২ লাখ টাকার ভারতীয় ম*দ উদ্ধা+র আট+ক-২ লোহাগড়ায় বিশ্ব শিক্ষক দিবস পালন লোহাগড়ায় গলায় ফাঁ+স দিয়ে গৃহবধূর আত্ম/হ*ত্যা বিশ্বনাথে ৭ শিক্ষকের বদলীর আদেশ বাতিল চেয়ে বিভাগীয় উপ-পরিচালক বরাবরে একাধিক শিক্ষকের আবেদন  কোম্পানীগঞ্জে পূর্ব ইসলামপুর বিএনপির সাংগঠনিক সভা অনুষ্ঠিত ফুলবাড়ীতে সাড়ে ১২ কেজি গাঁজা সহ আটক-২: মোটরসাইকেল জব্দ করেছে পুলিশ আদিতমারীতে প্রবাসীর স্ত্রীকে ধ’র্ষণের অ’ভিযোগে যুবক গ্রেফতার লোহাগড়ায় জেলা ব্লাড ব্যাংকের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন আহত ইউপি চেয়ারম্যানকে দেখতে হাসপাতালে গেলেন এমপি লুনা কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের দিনব্যাপী ফ্রি মেডিক্যাল ক্যাম্প
শিরোনাম
কোম্পানীগঞ্জে ট্রাকভর্তি ৬২ লাখ টাকার ভারতীয় ম*দ উদ্ধা+র আট+ক-২ লোহাগড়ায় বিশ্ব শিক্ষক দিবস পালন লোহাগড়ায় গলায় ফাঁ+স দিয়ে গৃহবধূর আত্ম/হ*ত্যা বিশ্বনাথে ৭ শিক্ষকের বদলীর আদেশ বাতিল চেয়ে বিভাগীয় উপ-পরিচালক বরাবরে একাধিক শিক্ষকের আবেদন  কোম্পানীগঞ্জে পূর্ব ইসলামপুর বিএনপির সাংগঠনিক সভা অনুষ্ঠিত ফুলবাড়ীতে সাড়ে ১২ কেজি গাঁজা সহ আটক-২: মোটরসাইকেল জব্দ করেছে পুলিশ আদিতমারীতে প্রবাসীর স্ত্রীকে ধ’র্ষণের অ’ভিযোগে যুবক গ্রেফতার লোহাগড়ায় জেলা ব্লাড ব্যাংকের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন আহত ইউপি চেয়ারম্যানকে দেখতে হাসপাতালে গেলেন এমপি লুনা কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের দিনব্যাপী ফ্রি মেডিক্যাল ক্যাম্প বিশ্বনাথে সোনাপুর চ‍্যারিটি গ্রুপের পক্ষ থেকে দাখিল ও এসএসসি উত্তীর্ণদের সংবর্ধনা প্রদান যুক্তরাজ্য কভেন্টি বিএনপির কমিটির অনুমোদন  লোহাগড়ায় আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত লোহাগড়ায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ বিশ্বনাথে পল্লী চিকিৎসক পংকজ বিহারি দাসের স্মরণে শোক সভা

লোহাগড়ায় বিশ্ব শিক্ষক দিবস পালন

  • Update Time : সোমবার, ৫ অক্টোবর, ২০২৬
  • ১৯ Time View

জহুরুল হক মিলু, লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি

“শিক্ষকতা পেশা, মিলিত প্রচেষ্টার দীপ্তি এই প্রতিপাদ্যকে সামনে রেখে নড়াইলের লোহাগড়ায় বিশ্ব শিক্ষক দিবস উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

দিবসটি উপলক্ষে সোমবার (৫ অক্টোবর) সকাল ১০ টায় উপজেলা চত্বর থেকে একটি র‍্যালী বের হয়। র‍্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। এতে সরকারি, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

পরে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মুহম্মদ আনোয়ার হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ভারপ্রাপ্ত, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক সেবক মন্ডল।

উপজেলা নির্বাহী কর্মকর্তার সিএ মো. শরিফুল ইসলামের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন লোহাগড়া উপজেলার নবগঙ্গা ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোল্যা মোশারফ হোসেন, লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মাওলানা হাফিজুর রহমান, মরিচ পাশা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মে. আমির হোসেন, কাশিপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আনোয়ার হোসেন, লক্ষীপাশা আদর্শ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুরাদুজ্জামান, লাহুড়িয়া সিদ্দিকীয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ সৈয়দ মো. বজলুল করিম,
বাঁকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হান্নান বিশ্বাস প্রমুখ।

এ সময় লক্ষীপাশা আদর্শ মহিলা ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ কাজল কুমার বিশ্বাস, উপজেলার মল্লিকপুর ইউনিয়ন সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিপ্রা রানী বিশ্বাস, জয়পুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এফ এম তৌহিদুজ্জামান, সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ উপস্থিত ছিলেন।
স্বাগত বক্তব্য দেন লোহাগড়া উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মুহম্মদ আনোয়ার হোসেন।

সভায় বক্তারা বলেন, শিক্ষকগণ শুধু শিক্ষকই নন, তিনি দেশ গড়ার কারিগর এবং দেশ গঠনের কারিগর। তাদের যথাযথ মর্যাদা ও সম্মান নিশ্চিত না করলে শিক্ষার মানোন্নয়ন সম্ভব নয়। বর্তমান প্রজন্মকে দেশপ্রেম ও নৈতিকতায় গড়ে তুলতে শিক্ষকদের ভূমিকা অনস্বীকার্য।
অনুষ্ঠানে লোহাগড়া উপজেলার কলেজ, মাধ্যমিক স্কুল, মাদরাস, প্রাথমিক বিদ্যালয়, এবতেদায়ী মাদরাসারপ্রায় শতাধিক শিক্ষক অনুষ্ঠানে অংশ নেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Theme Customized By BreakingNews