1. admin@asianexpress24.com : admin :
  2. asianexpress2420@gmail.com : shaista Miah : shaista Miah
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ১২:১৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
কালিয়ায় নিখোঁজের দুইদিন পর শিশুর মর/দে +হ উ;দ্ধা/র বিশ্বনাথে জালালিয়া লতিফিয়া মাদ্রাসায় মিলাদুন নবী উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত বিশ্বনাথে নিষিদ্ধ আ.লীগ ও সহযোগী সংগঠনের  নেতারকর্মীর বিরুদ্ধে না শক/তার মামলা দায়ের, গ্রেফতার -১ সাংবাদিক সোহেল রানাকে নিয়ে প্রকাশিত সংবাদের প্রতি+বাদ ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ খুলনা জেলার প্রতিষ্ঠাবার্ষিকীতে সভা ও র‍্যালি অনুষ্ঠিত কোম্পানীগঞ্জে পাথরের নিলাম বা/তি/লের দাবিতে মান/বব/ন্ধন ফুলবাড়ীতে স্বেচ্ছাসেবক দলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত নড়াইলে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আনন্দ র‍্যালি লোহাগড়ায় ই/য়া/বা কারবারি গ্রেফ/তা*র ফুলবাড়ীতে দুর্যোগ ব্যবস্থাপনায় যুবদের প্রতিনিধিত্ব ও নারী-শিশু বান্ধব আশ্রয়কেন্দ্র নির্মাণে অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত
শিরোনাম
কালিয়ায় নিখোঁজের দুইদিন পর শিশুর মর/দে +হ উ;দ্ধা/র বিশ্বনাথে জালালিয়া লতিফিয়া মাদ্রাসায় মিলাদুন নবী উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত বিশ্বনাথে নিষিদ্ধ আ.লীগ ও সহযোগী সংগঠনের  নেতারকর্মীর বিরুদ্ধে না শক/তার মামলা দায়ের, গ্রেফতার -১ সাংবাদিক সোহেল রানাকে নিয়ে প্রকাশিত সংবাদের প্রতি+বাদ ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ খুলনা জেলার প্রতিষ্ঠাবার্ষিকীতে সভা ও র‍্যালি অনুষ্ঠিত কোম্পানীগঞ্জে পাথরের নিলাম বা/তি/লের দাবিতে মান/বব/ন্ধন ফুলবাড়ীতে স্বেচ্ছাসেবক দলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত নড়াইলে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আনন্দ র‍্যালি লোহাগড়ায় ই/য়া/বা কারবারি গ্রেফ/তা*র ফুলবাড়ীতে দুর্যোগ ব্যবস্থাপনায় যুবদের প্রতিনিধিত্ব ও নারী-শিশু বান্ধব আশ্রয়কেন্দ্র নির্মাণে অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত বিশ্বনাথের রাজাগঞ্জ বাজার উত্তর বিশ্বনাথ উচ্চ বিদ্যালয় রাস্তা পাকাকরণ কবে শেষ হবে- লোহাগড়ায় জাতীয় মৎস্য পক্ষের সমাপনী অনুষ্ঠানে পুরস্কার বিতরণ নিরাপত্তা ও স*হিং/সতা প্রতি/রো/ধে ফুলবাড়িতে অ্যাডভোকেসি সভা লোহাগড়ায় আ. লীগের ৪২ জনের বিরুদ্ধে নাশকতা মামলা বিশ্বনাথের চারিগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেছেন প্রবাসী প্রাক্তন শিক্ষার্থীরা

কোম্পানীগঞ্জে পাথরের নিলাম বা/তি/লের দাবিতে মান/বব/ন্ধন

  • Update Time : শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬

সরকারি রয়্যালিটিতে পাথর বিক্রির সুযোগ চাইলেন স্থানীয়রা

কোম্পানীগঞ্জ (সিলেট) প্রতিনিধি:
সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার উত্তর রনিখাই ইউনিয়নের উৎমা ছড়া এলাকায় খনিজ মন্ত্রণালয়ের জব্দ করা ৯৪ হাজার ৩৯০ ঘনফুট পাথর উন্মুক্ত নিলামে বিক্রির প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছেন স্থানীয়রা। নিলাম বাতিল করে সরকারি রয়্যালিটির মাধ্যমে পাথর বিক্রির সুযোগ দেওয়ার দাবি জানিয়েছেন তারা।

শুক্রবার (২১ আগস্ট) বিকেলে চরার বাজার সিএনজি পয়েন্টে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় পাথর ব্যবসায়ী, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, উৎমা ছড়া এলাকায় নিজেদের দায়িত্ব ও ঝুঁকিতে স্থানীয়রা পাথর মজুত করেছিলেন। কিন্তু লিজের মেয়াদ শেষ হয়ে যাওয়ায় নির্ধারিত সময়ের মধ্যে তারা মজুত করা পাথর বিক্রি করতে পারেননি। পরবর্তী সময়ে এসব পাথর জব্দ করে উন্মুক্ত নিলামে বিক্রির উদ্যোগ নেওয়া হয়।

বক্তারা দাবি করেন, মজুত করা পাথরগুলো স্থানীয়দের সরকারি রয়্যালিটি পরিশোধের মাধ্যমে বিক্রির সুযোগ দেওয়া হলে তারা বড় ধরনের আর্থিক ক্ষতির হাত থেকে রক্ষা পাবেন। একই সঙ্গে স্থানীয় ব্যবসায়ী ও শ্রমজীবী মানুষের জীবিকার বিষয়টি বিবেচনায় নিয়ে নিলামের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জানান তারা।

১০ আগস্ট নিলামে বিক্রি

স্থানীয়দের অভিযোগ ও দাবির মধ্যে উল্লেখযোগ্য, গত ১০ আগস্ট কোম্পানীগঞ্জ উপজেলা সভাকক্ষে খনিজ মন্ত্রণালয়ের প্রতিনিধিদের উপস্থিতিতে উৎমা ছড়ার জব্দকৃত পাথর উন্মুক্ত নিলামে বিক্রি করা হয়। নিলামে প্রতি ঘনফুট পাথরের দর নির্ধারণ করা হয় ৪১০ টাকা। আজিজুল হক নামে এক ব্যক্তি নিলামে পাথরগুলো কিনে নেন বলে সমাবেশে জানানো হয়।

বক্তারা বলেন, নিলামের মাধ্যমে পাথর বিক্রি হয়ে যাওয়ায় স্থানীয় ব্যবসায়ীরা ক্ষতির মুখে পড়েছেন। তাই বিষয়টি মানবিক ও বাস্তবতার আলোকে বিবেচনা করে নিলাম বাতিল কিংবা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান তারা।

সমাবেশে উপস্থিত ছিলেন ৫ নম্বর উত্তর রনিখাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাষ্টার মো. ফয়জুর রহমান, মাওলানা আব্দুর নুর, উত্তর রনিখাই ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. রমজান আলী, সিলেট জেলা যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক মোস্তাকিম আহমেদ ফরহাদ, ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক শাহাজান মিয়া, উপজেলা শ্রমিক দলের সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক উছমান গনি, উপজেলা তাঁতী দলের যুগ্ম আহ্বায়ক আতাউর রহমান, আসাদুজ্জামান আসাদ, উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মুহিবুর রহমান মুহিব, উপজেলা যুব জমিয়তের সভাপতি রুহুল আমিন সিরাজী, মুক্তিযুদ্ধের প্রজন্ম সিলেট জেলার সদস্য আবদুল গাফফার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আনসার উদ্দিন ও শামসুদ্দিন, শ্রমিক দলের সাবেক সহ-সাধারণ সম্পাদক আব্দুল হান্নান, উত্তর রনিখাই যুব জমিয়তের মাওলানা অলিউর রহমান, ছাত্রদল নেতা গোলাম মোস্তফা, উত্তর রনিখাই ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কবির আহমদ, যুগ্ম আহ্বায়ক লাহীন আহমদ ও রবিউল আহসান রাকিব, ২ নম্বর পূর্ব ইসলামপুর ছাত্রদলের সভাপতি আমিন রশিদ, ছাত্রদল নেতা এমরান আহমদ, লিটন আহমদ, রাসেল আহমদ, দিলোয়ার হুসেন, এমসিপি নেতা মো. সামসু এবং যুবদল নেতা আব্দুর রহমানসহ অনেকে।

সমাবেশ শেষে বক্তারা দ্রুত নিলাম বাতিল করে স্থানীয়দের পাথর সরকারি রয়্যালিটির মাধ্যমে বিক্রির সুযোগ দিতে খনিজ মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Theme Customized By BreakingNews