জেলা প্রতিনিধি কুড়িগ্রামঃ-
৩০.১২.২০২৩ শনিবার
কুড়িগ্রামে পৃথক দুটি মাদক বিরোধী অভিযান চালিয়ে ৪৭ বোতল বিদেশি মদ, ২.৫ কেজি গাঁজাসহ ২ জন মাদক কারবারি’কে আটক করেছে পুলিশ।
শনিবার দিবাগত রাতে কচাকাটা থানা পুলিশের একটি দল মাদক বিরোধী অভিযান চালিয়ে কচাকাটা থানার কেদার ইউনিয়নের ঢ়ালুয়াবাড়ি বালাবাড়ি গ্রামের মাদক কারবারি মফিজুল (৩৯)’কে ৪৭ বোতল বিদেশি মদসহ হাতেনাতে আটক করেছে পুলিশ।
অপরদিকে শনিবার ভূরুঙ্গামারী থানা পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার তিলাই ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের পশ্চিম ছাট গোপালপুর এলাকার মাদক কারবারি ফরিদুল ইসলাম (২১) এর নিজ বসতবাড়ি থেকে ২ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ আটক করেছে পুলিশ।
কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) রুহুল আমীন বলেন, গ্রেফতারকৃত মাদক কারবারি দ্বয়ের বিরুদ্ধে কচাকাটা ও ভূরুঙ্গামারী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুইটি মামলা রুজু করা হয়েছে।
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।