জহুরুল হক মিলু, লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি
পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল হতে মানবিক সহায়তা হিসেবে নড়াইলের লোহাগড়া উপজেলার ১২ টি ইউনিয়ন ও একটি পৌর সভার মোট ৫৫৯ জন অসহায় ও দুস্থ মানুষের মাঝে নগদ অর্থ বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (১৯ মার্চ) সকাল সাড়ে ১০ টার দিকে লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠে ( মুক্ত মঞ্চ) ও শালনগর ইউনিয়ন পরিষদ চত্বরে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলার ১২ ইউনিয়ন ও একটি পৌর সভার মোট ৫৫৯ জন অসহায় ও দুস্থ মানুষের মাঝে নগদ অর্থ জনপ্রতি এক হাজার করে মোট ৫ লাখ উনষাট হাজার টাকা প্রদান করা হয়।
লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী কায়সারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কার্যক্রমের উদ্ধোধন করেন নড়াইল-২ আসনের সংসদ সদস্য আতাউর রহমান বাচ্চু।
এসময় লোহাগড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক সাদিয়া সুলতানা, লোহাগড়া থানার ওসি আব্দুর রহমান, লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম হায়াতুজ্জামান, লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক মোঃ হাফিজুর রহমান, বাংলাদেশ জামায়াতে ইসলামী নড়াইল জেলা কর্মপরিষদ সদস্য মো. আলমগীর হোসেনে, জেলা কর্মপরিষদ সদস্য জামিরুল হক টুটুল, উপজেলা শাখার আমির হাদিউজ্জামান, সেক্রেটারি মোঃ সেকেন্দার খান, জয়েন্ট সেক্রেটারি হাফেজ ইমরান হোসেন, উপজেলা কর্মপরিষদ সদস্য মো. ইমদাদুল হক, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ টিপু সুলতান, সাংবাদিক সৈয়দ খায়রুল আলম, সহ অসহায় ও দুস্থরা উপস্থিত ছিলেন।