1. admin@asianexpress24.com : admin :
  2. asianexpress2420@gmail.com : shaista Miah : shaista Miah
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০২:৪৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
শিরোনাম
আলোকবালীতে জনপ্রিয় বিএনপি নেতাকে ঘিরে নতুন ষ ড় য ন্ত্র রক্ষক যখন ভক্ষক : শাহজালালে ১.২২ কোটি টাকার স্বর্ণসহ স্পেশাল ব্রাঞ্চের কনস্টেবল গ্রেপ্তার বিশ্বনাথে জনতার হাতে চোর আ টক: থানায় সো পর্দ  ই য়া বা-গাঁ জাসহ বিশ্বনাথে ২ নারী আ ট ক লোহাগড়ায় শুরু হয়েছে বাঙালির প্রাণের উৎসব হালখাতা বিশ্বনাথে কুড়ালের আ*ঘা*তে খু*ন হলেন মাজারের খাদেম শাহ আলম চিশতী বিশ্বনাথে পেট্রোল মজুদ নিয়ে সংঘর্ষে থানায় মামলা: নারীসহ আহত-৪ লোহাগড়ায় বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন লোহাগড়ায় গলায় ফাঁ/স নিয়ে যুবকের আ/ত্মহ/ত্যা লোহাগড়ায় বিনামুল্যে উফশী আউশ ধানের বীজ ও সার বিতরণ বিশ্বনাথে রাস্তা পাওয়া নবজাতকের ঠাঁই হল সিলেট বাগবাড়ি ছোটমণি নিবাসে বিশ্বনাথে রাস্তার পাশে পড়ে থাকা নবজাতক উ দ্ধা র আইনের শাসন না থাকায় কুষ্টিয়ার দৌলতপুরে জঘন্য ঘটনা ঘটেছে —ইসলামী আন্দোলন  ফুলবাড়ীতে প্রবাসীর একাধিক বিয়ে নিয়ে এলাকায় মানববন্ধন বিশ্বনাথে মরহুম সোহেল আহমদ চৌধুরীর মাগফেরাত কামনায় দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত 

বিশ্বনাথে মামলা- দূর্নীতির বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন

  • Update Time : শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬
  • ৯৭ Time View

বিশ্বনাথ সিলেট প্রতিনিধিঃ

বিশ্বনাথ উপজেলার ১ নং লামাকাজী ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের স্থানীয় গোলচন্দ বাজারে সোনাপুর গ্রামের আব্দুল জালালের বিরুদ্ধে মামলা, ঘুষ, দূর্ণীতি ও মাদক ব্যাবসার সাথে সম্পৃক্ত থাকার প্রতিবাদে সোনাপুর গ্রামবাসীর আয়োজনে এলাকাবাসী মানববন্ধন কর্মসূচি পালন করেছেন।

শুক্রবার (১০ এপ্রিল) বিকেলে গোলচন্দ বাজারে সিলেট -সুনামগঞ্জ রোডে ইউনিয়নের কয়েক শতাধিক মানুষের উপস্থিতিতে এই মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন সোনাপুর গ্রামের বাসিন্দা নিজাম উদ্দিন ভাসানী। এসময় তিনি তার বক্তব্যে বলেন, আব্দুল জালালের কর্মকান্ডে সমস্ত গ্রামের মানুষ অতিষ্ঠ, গ্রামের কারো কথা সে শুনে না, মানে না। মাদক ও চোরাচালানের সাথে সে সম্পৃক্ত। গ্রামের মানুষ তার উপর অসন্তুষ্ট। এলাকায় মাদক ব্যবসার বিস্তার, সাধারণ মানুষের উপর হামলা, মামলা বাণিজ্য ও গ্রামের মানুষের সাথে অসদাচরণ করার প্রতিবাদ জানান তিনি। এছাড়াও গ্রামের পঞ্চায়েত কমিটির সভাপতি ও মসজিদের মোতাওয়াল্লী আতাউর রহমান, মজিদুর রহমান, আনোয়ার, হেলাল, ময়না মিয়া, আহমদ,বশির মিয়া, ইজহার, ইকবাল হোসেন, গোলাম হোসেন, হোসাইন, তৈমুছ আলী, সেবুল মিয়া ও মসলম করিম সহ গং দের উপর উপর মামলা দিয়ে হয়রানি বন্ধ করার আহবান জানান নিজাম উদ্দিন ভাসানী।

এসময় উপস্থিত অন্যান্য বক্তারা বলেন, জালালে এমন কর্মকান্ডে এলাকার মানহানি ও সুনাম ক্ষুন্ন হচ্ছে। দিনদিন মাদকসেবিদের সংখ্যা বাড়ছে। অপরাধের স্বর্গরাজ্যে পরিণত করার যে ভুমিকা পালন করছেন তিনি তা অবিলম্বে পরিহার করে সংশোধিত না হলে তার বিরুদ্ধে আন্দোলন সহ আইনি প্রদক্ষেপ নিতে সকল করণীয় করতে এলাকাবাসী অঙ্গীকারবদ্ধ। আব্দুল জালালের এসকল অপকর্মে নিরীহ মানুষকে হয়রানি না করতে জেলা প্রশাসক ও স্থানীয় প্রশাসনের সুদৃষ্টি কামনা করেন তারা।

সোনাপুর জামে মসজিদের মুতাওয়াল্লি আতাউর রহমানের সভাপতিত্বে ও সোনাপুর চ‍্যারিটির সদস‍্য এখলাছ আহমদের পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন সোনাপুর জামে মসজিদের সহ সভাপতি খলিলুর রহমান, মাসুক মিয়া, ৭নং ওয়ার্ডের সৈয়দ শফিক মিয়া, ফয়ছল আহমদ, সোনাপুর গ্রামের জহিরুল ইসলাম, ইকবাল হোসেন।
অন‍্যান‍্যের মধ‍্যে এসময় উপস্থিত ছিলেন গ্রামের মুরব্বি তৈমুছ আলী, ময়না মিয়া, আব্দুর রহিম, সেবুল মিয়া, তৈমুছ আলী ২, আব্দুস শুকুর, শহিদ মিয়া, সেবুল আহমদ, নিপুন রায়, মছলম করিম, নুর আলী, উজ্জ্বল আহমদ প্রমুখ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews