1. admin@asianexpress24.com : admin :
  2. asianexpress2420@gmail.com : shaista Miah : shaista Miah
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০২:৩০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
শিরোনাম
আলোকবালীতে জনপ্রিয় বিএনপি নেতাকে ঘিরে নতুন ষ ড় য ন্ত্র রক্ষক যখন ভক্ষক : শাহজালালে ১.২২ কোটি টাকার স্বর্ণসহ স্পেশাল ব্রাঞ্চের কনস্টেবল গ্রেপ্তার বিশ্বনাথে জনতার হাতে চোর আ টক: থানায় সো পর্দ  ই য়া বা-গাঁ জাসহ বিশ্বনাথে ২ নারী আ ট ক লোহাগড়ায় শুরু হয়েছে বাঙালির প্রাণের উৎসব হালখাতা বিশ্বনাথে কুড়ালের আ*ঘা*তে খু*ন হলেন মাজারের খাদেম শাহ আলম চিশতী বিশ্বনাথে পেট্রোল মজুদ নিয়ে সংঘর্ষে থানায় মামলা: নারীসহ আহত-৪ লোহাগড়ায় বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন লোহাগড়ায় গলায় ফাঁ/স নিয়ে যুবকের আ/ত্মহ/ত্যা লোহাগড়ায় বিনামুল্যে উফশী আউশ ধানের বীজ ও সার বিতরণ বিশ্বনাথে রাস্তা পাওয়া নবজাতকের ঠাঁই হল সিলেট বাগবাড়ি ছোটমণি নিবাসে বিশ্বনাথে রাস্তার পাশে পড়ে থাকা নবজাতক উ দ্ধা র আইনের শাসন না থাকায় কুষ্টিয়ার দৌলতপুরে জঘন্য ঘটনা ঘটেছে —ইসলামী আন্দোলন  ফুলবাড়ীতে প্রবাসীর একাধিক বিয়ে নিয়ে এলাকায় মানববন্ধন বিশ্বনাথে মরহুম সোহেল আহমদ চৌধুরীর মাগফেরাত কামনায় দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত 

কোম্পানীগঞ্জে যৌথ অ ভি যা নে ‘মা দ ক স ম্রা ট’ মনির গ্রে ফ তা র

  • Update Time : শনিবার, ১১ এপ্রিল, ২০২৬
  • ৪৪০ Time View


বিজিবি’র অ্যাসল্ট ও মাদক সহ রয়েছে একাধিক মামলা

কোম্পানীগঞ্জ সিলেট প্রতিনিধিঃ

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় বিজিবি ও থানা পুলিশের যৌথ বিশেষ অভিযানে কুখ্যাত মাদক ব্যবসায়ী মনির উদ্দিনকে গ্রেফতার করা হয়েছে।

শুক্রবার (১০ এপ্রিল) রাত ১১টা থেকে শনিবার (১১ এপ্রিল) ভোর ৪টা ৩০ মিনিট পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়।

বিজিবি ৪৮ ব্যাটালিয়নের টু আইসি মো. নুরুল হুদার নেতৃত্বে এবং কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. সফিকুল ইসলাম খানের নির্দেশনায় পুলিশের একটি দল এতে অংশ নেয়।

অভিযানে এসআই জগৎ জ্যোতি দাসের নেতৃত্বে এসআই নাজমূল হক মামুন, এএসআই উত্তম কুমার কৈরী, এএসআই নোমান মিয়া, এএসআই আবুল কালাম ও এএসআই আজিম উদ্দিনসহ যৌথ বাহিনীর সদস্যরা অংশগ্রহণ করেন।

অভিযানকালে উপজেলার ৫নং উত্তর রণিখাই ইউনিয়নের কালাই দাগ এলাকার কুখ্যাত মাদক ব্যবসায়ী ও চোরাকারবারীদের সর্দার হিসেবে পরিচিত মনির উদ্দিন (২৫)-কে গ্রেফতার করা হয়। সে কালাই দাগ পূর্ব পাড়া গ্রামের ইসলাম উদ্দিনের ছেলে।

পুলিশ জানায়, সে দীর্ঘদিন ধরে পলাতক ছিল। এ আসামির বিরুদ্ধে কোম্পানীগঞ্জ থানায় জি.আর ৯৩/২৪, ৯২/২৪ ও ২১৫/১৩ নম্বর মামলা রয়েছে।

স্থানীয়ভাবে ‘মাদক সম্রাট’ হিসেবে পরিচিত মনির উদ্দিনের কর্মকাণ্ডে এলাকাবাসী দীর্ঘদিন ধরে অতিষ্ঠ ছিল। এছাড়াও তিনি সাদাপাথর এলাকায় অবৈধ পাথর উত্তোলন ও লুণ্ঠনের সঙ্গেও জড়িত বলে অভিযোগ রয়েছে।

পুলিশ আরও জানায়, এলাকায় চোরাচালান, মাদক ও অবৈধ বালু-পাথর উত্তোলন রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews