1. admin@asianexpress24.com : admin :
  2. asianexpress2420@gmail.com : shaista Miah : shaista Miah
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৬:৩২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
শিরোনাম
আলোকবালীতে জনপ্রিয় বিএনপি নেতাকে ঘিরে নতুন ষ ড় য ন্ত্র রক্ষক যখন ভক্ষক : শাহজালালে ১.২২ কোটি টাকার স্বর্ণসহ স্পেশাল ব্রাঞ্চের কনস্টেবল গ্রেপ্তার বিশ্বনাথে জনতার হাতে চোর আ টক: থানায় সো পর্দ  ই য়া বা-গাঁ জাসহ বিশ্বনাথে ২ নারী আ ট ক লোহাগড়ায় শুরু হয়েছে বাঙালির প্রাণের উৎসব হালখাতা বিশ্বনাথে কুড়ালের আ*ঘা*তে খু*ন হলেন মাজারের খাদেম শাহ আলম চিশতী বিশ্বনাথে পেট্রোল মজুদ নিয়ে সংঘর্ষে থানায় মামলা: নারীসহ আহত-৪ লোহাগড়ায় বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন লোহাগড়ায় গলায় ফাঁ/স নিয়ে যুবকের আ/ত্মহ/ত্যা লোহাগড়ায় বিনামুল্যে উফশী আউশ ধানের বীজ ও সার বিতরণ বিশ্বনাথে রাস্তা পাওয়া নবজাতকের ঠাঁই হল সিলেট বাগবাড়ি ছোটমণি নিবাসে বিশ্বনাথে রাস্তার পাশে পড়ে থাকা নবজাতক উ দ্ধা র আইনের শাসন না থাকায় কুষ্টিয়ার দৌলতপুরে জঘন্য ঘটনা ঘটেছে —ইসলামী আন্দোলন  ফুলবাড়ীতে প্রবাসীর একাধিক বিয়ে নিয়ে এলাকায় মানববন্ধন বিশ্বনাথে মরহুম সোহেল আহমদ চৌধুরীর মাগফেরাত কামনায় দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত 

৫৬ তম স্বাধীনতা দিবসে বিশ্বনাথ উপজেলা প্রেসক্লাবের পুস্পস্তবক অর্পন 

  • Update Time : বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬
  • ৮৬ Time View

বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি:

মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে বিশ্বনাথ উপজেলা প্রেসক্লাবের পক্ষ থেকে উপজেলা পরিষদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে। 

বৃহস্পতিবার (২৬ মার্চ) সকালে উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ শাহিন উদ্দিন এর নেতৃত্বে সংগঠনের সাংবাদিকরা মহান স্বাধীনতা যুদ্ধে শহীদের স্মরণে এই পুষ্পস্তবক অর্পণ করেন।

যথাযত মর্যাদা ও বিপুল উৎসাহ উদ্দীপনায় দেশে ও প্রবাসে বিভিন্ন কর্মসূচির আয়োজনে ১৯৭১ সাল থেকে বাংলাদেশে দিবসটি পালন করা হচ্ছে। আজ এ উপলক্ষ সিলেটের বিশ্বনাথ উপজেলাধীন বৃহত্তর মিডিয়া কর্মীদের সংগঠন “বিশ্বনাথ উপজেলা প্রেসক্লাব” বিশ্বনাথ কেন্দ্রীয় শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে দিবসে তাৎপর্য উদযাপন করে।

শ্রদ্ধা নিবেদনে উপস্থিত ছিলেন, বিশ্বনাথ উপজেলা প্রেসক্লাবের সভাপতি জাতীয় দৈনিক সংগ্রাম ও সাপ্তাহিক আমাদের সিলেট প্রতিনিধি সাংবাদিক শাহিন উদ্দীন, দৈনিক মানবকন্ঠ ও জৈন্তাবার্তা পত্রিকা প্রতিনিধি উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. সায়েস্তা মিয়া, আলোর দিগন্ত পত্রিকার প্রতিনিধি সংগঠনের সাংগঠনিক সম্পাদক শ্রী অজিত চন্দ্র দেব,  স্বাধীন বাংলা পত্রিকা প্রতিনিধি- দপ্তর সম্পাদক কবি এস.পি.সেবু, দৈনিক গণকণ্ঠ পত্রিকার প্রতিনিধি অর্থ সম্পাদক আব্দুল কাইয়ুম, দৈনিক বিজয়ের কন্ঠ প্রতিনিধি – যুগ্ম সম্পাদক আলতাব হোসেন, অগ্নিশিখা প্রতিনিধি ও ক্লাবের সদস্য ছালেক উদ্দীন প্রমুখ।

পুস্পস্তবক অর্পন শেষে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে ১ মিনিট নীরবতা পালন করা হয়। পরে বিশ্বনাথ উপজেলা প্রেসক্লাব নেতৃবৃন্দ “বিশ্বনাথ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স” কর্তৃক আয়োজিত ফ্রি মেডিকেল ক্যাম্প পরিদর্শন করেন এবং মুক্তিযুদ্ধাদের সংবর্ধনা অনুষ্টানে যোগদান করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews