বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধিঃ
বিশ্বনাথে তথাকথিত পাঁচ পীরের গায়েবী মোকাম পাঁচ আউলিয়া ফকির শাহিন শাহ মাজারে উরস অনুষ্ঠানে প্রশাসনের অনুমতি না দিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরের স্মারকলিপি দিয়েছেন এলাকাবাসী।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে বিশ্বনাথ সদর ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের সাধুগ্রাম গ্রামের একাধিক বাসিন্দাদের স্বাক্ষরিত স্মারকলিপিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে কুলসুম রুবির হাতে প্রদান করেন তারা।
গত ০৮/০৪/২০২৬ইং তারিখে রাত ৯ ঘটিকার সময় আব্দুল খালিক জিতু মিয়ার বাড়ীতে এলাকার শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য সর্বসাধারণ নিয়ে আতাউর রহমান এর সভাপতিত্বে এক জরুরী সভায় উরস অনুষ্ঠিত না হওয়ার বিষয়ে সবাই একমত পোষণ করে আজ তারা এই স্মারকলিপিটি প্রদান করেন।
স্মারকলিপি থেকে জানা যায়, উপজেলার সাধুগ্রামে তথাকথিত পাঁচ পীরের গায়েবি একটি মাজারে নামে পূর্বনির্ধারিত তারিখে একটি গঠিত কমিটি সদস্যরা উরস আয়োজনের ঘোষণা দিয়ে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করেন। এর প্রেক্ষিতে এলাকাবাসী দাবী করেন এই গ্রামে পাঁচ আউলিয়া ফকির শাহিন শাহ নামে অতীতে কোন মাজার ছিলনা এবং যাদেরকে উরস কমিটিতে নাম দিয়ে প্রচার করা হয়েছে তারা কেউ এই কমিটিতে জড়িত নয়। এমনকি যাদের নামে উরস কমিটির প্রচার চালানো হয়েছে তাদের কারো অনুমতি না নিয়ে একটি চক্র ভূয়া কাজ চালিয়েছে। শাহিন মিয়া একটি নতুন মাজার তৈরী করে তথাকথিত পাঁচ পীরের গায়েবী মোকাম পাঁচ আউলিয়া ফকির শাহিন শাহ মাজার নামে উরস মোবারক আয়োজনের নামের বেহায়াপনা, গাজার আসর, অশ্লীল নাচ গান করাতে চান।
অসুস্থ রোগী ও কোমলমতি শিশুদের লেখাপড়ার মারাত্বক ক্ষতি, ওরসকে কেন্দ্র করে মারামারি আশংকা, দাঙ্গা হাঙ্গামা ও প্রাণহানীর মত ভয়াবহ অবস্থা ঘটার সম্ভাবনা সৃষ্টি হতে পারে। এমন আশংকা থেকে এলাকারবাসীর সম্মতিক্রমে শান্তি শৃংখলা রক্ষার্থে এই উরস বন্ধ রাখার দাবী জানান। উরসের নামে এমন কর্মকান্ড বন্ধ রাখতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন এলাকাবাসী।