1. admin@asianexpress24.com : admin :
  2. asianexpress2420@gmail.com : shaista Miah : shaista Miah
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০২:৫০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
শিরোনাম
আলোকবালীতে জনপ্রিয় বিএনপি নেতাকে ঘিরে নতুন ষ ড় য ন্ত্র রক্ষক যখন ভক্ষক : শাহজালালে ১.২২ কোটি টাকার স্বর্ণসহ স্পেশাল ব্রাঞ্চের কনস্টেবল গ্রেপ্তার বিশ্বনাথে জনতার হাতে চোর আ টক: থানায় সো পর্দ  ই য়া বা-গাঁ জাসহ বিশ্বনাথে ২ নারী আ ট ক লোহাগড়ায় শুরু হয়েছে বাঙালির প্রাণের উৎসব হালখাতা বিশ্বনাথে কুড়ালের আ*ঘা*তে খু*ন হলেন মাজারের খাদেম শাহ আলম চিশতী বিশ্বনাথে পেট্রোল মজুদ নিয়ে সংঘর্ষে থানায় মামলা: নারীসহ আহত-৪ লোহাগড়ায় বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন লোহাগড়ায় গলায় ফাঁ/স নিয়ে যুবকের আ/ত্মহ/ত্যা লোহাগড়ায় বিনামুল্যে উফশী আউশ ধানের বীজ ও সার বিতরণ বিশ্বনাথে রাস্তা পাওয়া নবজাতকের ঠাঁই হল সিলেট বাগবাড়ি ছোটমণি নিবাসে বিশ্বনাথে রাস্তার পাশে পড়ে থাকা নবজাতক উ দ্ধা র আইনের শাসন না থাকায় কুষ্টিয়ার দৌলতপুরে জঘন্য ঘটনা ঘটেছে —ইসলামী আন্দোলন  ফুলবাড়ীতে প্রবাসীর একাধিক বিয়ে নিয়ে এলাকায় মানববন্ধন বিশ্বনাথে মরহুম সোহেল আহমদ চৌধুরীর মাগফেরাত কামনায় দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত 

লোহাগড়ায় ২১০ পিস ই/য়া/বাসহ স্বামী-স্ত্রী গ্রে/ফ/তা/র

  • Update Time : বুধবার, ৮ এপ্রিল, ২০২৬
  • ১১৫ Time View

জহুরুল হক মিলু, লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি

নড়াইলের লোহাগড়ায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে স্বামী-স্ত্রীকে ইয়াবাসহ গ্রেফতার করেছে নড়াইল জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

গ্রেফতার হলেন, মো. হারুন (৪৩) ও তার স্ত্রী আদুরী বেগম (২৩)। উভয়ের বাড়ি লোহাগড়া উপজেলার লাহুড়িয়া ইউনিয়নের কুচুবাড়িয়া গ্রামে। অভিযানের সময় তাদের কাছ থেকে ২১০ পিস ইয়াবা ট্যাবলেট ও নগত ১৩ হাজার টাকা জব্দ করা হয়।

মঙ্গলবার (৭ এপ্রিল) লোহাগড়া উপজেলার লাহুড়িয়া ইউনিয়নের কুচুবাড়িয়া গ্রাম থেকে তাদেরকে আটক করা হয়। এরপর তাদেরকে লোহাগড়া থানায় সোর্পদ করা হয়। রাতে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তররের পরিদর্শক মো. আব্দুল মান্নান বিষয়টি নিশ্চিত করেছেন।

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরর সূত্রে জানা যায়, মঙ্গলবার সকাল ১১টার দিকে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি অভিযানকারী দল লোহাগড়া উপজেলার লাহুড়িয়া ইউনিয়নের কুচুবাড়িয়া গ্রামে মাদকবিরোধী বিশেষ অভিযান চালায়। এসময় ওই গ্রামের মৃত নবীর মোল্লা ছেলে হারুন ও তার স্ত্রী আদুরী বেগমের নিজ দখলীয় পূর্ব দুয়ারী টিনের দোচালা ভিটা পাকা এক কক্ষ বিশিষ্ট বসতঘরের ভেতর থেকে তাদের আটক করা হয়। এসময় ২১০ পিস ইয়াবা ট্যাবলেট ও নগত ১৩ হাজার টাকা জব্দ করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তররের অভিযানকারী দল।

এ ঘটনায় জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তররের পরিদর্শক মো. আব্দুল মান্নান বাদী হয়ে লোহাগড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ধারা ৩৬ এর ১০(ক) ও ২৬(১) অনুযায়ী নিয়মিত মামলা দায়ের করেছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews