1. admin@asianexpress24.com : admin :
  2. asianexpress2420@gmail.com : shaista Miah : shaista Miah
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৬:২৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
শিরোনাম
আলোকবালীতে জনপ্রিয় বিএনপি নেতাকে ঘিরে নতুন ষ ড় য ন্ত্র রক্ষক যখন ভক্ষক : শাহজালালে ১.২২ কোটি টাকার স্বর্ণসহ স্পেশাল ব্রাঞ্চের কনস্টেবল গ্রেপ্তার বিশ্বনাথে জনতার হাতে চোর আ টক: থানায় সো পর্দ  ই য়া বা-গাঁ জাসহ বিশ্বনাথে ২ নারী আ ট ক লোহাগড়ায় শুরু হয়েছে বাঙালির প্রাণের উৎসব হালখাতা বিশ্বনাথে কুড়ালের আ*ঘা*তে খু*ন হলেন মাজারের খাদেম শাহ আলম চিশতী বিশ্বনাথে পেট্রোল মজুদ নিয়ে সংঘর্ষে থানায় মামলা: নারীসহ আহত-৪ লোহাগড়ায় বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন লোহাগড়ায় গলায় ফাঁ/স নিয়ে যুবকের আ/ত্মহ/ত্যা লোহাগড়ায় বিনামুল্যে উফশী আউশ ধানের বীজ ও সার বিতরণ বিশ্বনাথে রাস্তা পাওয়া নবজাতকের ঠাঁই হল সিলেট বাগবাড়ি ছোটমণি নিবাসে বিশ্বনাথে রাস্তার পাশে পড়ে থাকা নবজাতক উ দ্ধা র আইনের শাসন না থাকায় কুষ্টিয়ার দৌলতপুরে জঘন্য ঘটনা ঘটেছে —ইসলামী আন্দোলন  ফুলবাড়ীতে প্রবাসীর একাধিক বিয়ে নিয়ে এলাকায় মানববন্ধন বিশ্বনাথে মরহুম সোহেল আহমদ চৌধুরীর মাগফেরাত কামনায় দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত 

বিশ্বনাথে জনতার হাতে চোর আ টক: থানায় সো পর্দ 

  • Update Time : বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬
  • ১৮ Time View

বিশ্বনাথ(সিলেট)প্রতিনিধিঃ

সিলেটের বিশ্বনাথের খাজাঞ্চি ইউনিয়নের চারিগ্রাম আদর্শ উচ্চ বিদ্যালয় থেকে জালালাবাদ থানার টুকের বাজার টুকের গাও গ্রামের আব্দুল হামিদের পুত্র জসিম উদ্দিন(৪০) নামের এক চোরকে আটক করেন বিদ্যালয়ের নৈশ প্রহরী ও স্থানীয় জনতা। আটক চোর জসিম উদ্দিন এর বর্তমান ঠিকানা ধনপুর গুচ্ছগ্রাম।

বুধবার (১৫ এপ্রিল)  দিবাগত রাত আনুমানিক সাড়ে দশ ঘটিকার সময় বিদ্যালয়ের নৈশ প্রহরী জাবেল আহমদ বিদ্যালয়ের পিছনে চোরের উপস্থিতি টের পান। চোরের উপস্থিতি টের পেয়ে চিৎকার দিয়ে ধাওয়া করেন। জাবেল আহমদ স্থানীয় এলাকাবাসীর সহযোগিতা চোর জসিম উদ্দিনকে আটক করেন। এসময় এলাকার বিপুল সংখ্যক জনতার উপস্থিতি ঘটে। পরে বিশ্বনাথ থানা পুলিশকে খবর দেন স্থানীয়  ওয়ার্ড বিএনপির সভাপতি আবুল কালাম আজাদ। 

খবর পেয়ে বিশ্বনাথ থানা পুলিশ ঘটনা স্থলে এলে চোরকে পুলিশের কাছে সোপর্দ করা হয়।

থানা পুলিশ সূত্রে জানা গেছে আটক জসিম উদ্দিন এর নামে সিলেট সুনামগঞ্জের বিভিন্ন থানায় ১০ টি অপরাধ সংশ্লিষ্ট মামলা রয়েছে। তার বিরুদ্ধে বিশ্বনাথ থানা পুলিশ বিগত ০৬/০৪/২৬ইং তারিখের বিশ্বনাথ থানার মামলা নং-০৫ (একটি চুরির মামলায়)গ্রেফতার দেখিয়ে আজ দুপুরে আদালতে প্রেরণ করেছে।

থানা সুত্রে আরো জানা যায়, জসিম উদ্দিন একজন পেশাদার চোরচক্রের সক্রিয় সদস্য। তার বিরুদ্ধে বিশ্বনাথসহ বিভিন্ন থানায় ১০টি মামলা রয়েছে।

সুনামগঞ্জের সদর থানায় ৩টি,জগন্নাথপু থানায় ১টি,ছাতক থানায় ২টি,সিলেটের বিশ্বনাথ থানায় ১টি,এয়ারপোর্ট থানায় ১টি,কোতোয়ালি মডেল থানায় ১টি,জালালাবাদ থানায় ১টি মামলা সহ মোট ১০টি।

একাধিক মামলায় অভিযুক্ত ও তাকে আদালতে পাঠানোর বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্বনাথ থানার অফিসার ইনচার্জ (ওসি) গাজী মাহবুবুর রহমান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews