1. admin@asianexpress24.com : admin :
  2. asianexpress2420@gmail.com : shaista Miah : shaista Miah
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০২:৪৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
শিরোনাম
আলোকবালীতে জনপ্রিয় বিএনপি নেতাকে ঘিরে নতুন ষ ড় য ন্ত্র রক্ষক যখন ভক্ষক : শাহজালালে ১.২২ কোটি টাকার স্বর্ণসহ স্পেশাল ব্রাঞ্চের কনস্টেবল গ্রেপ্তার বিশ্বনাথে জনতার হাতে চোর আ টক: থানায় সো পর্দ  ই য়া বা-গাঁ জাসহ বিশ্বনাথে ২ নারী আ ট ক লোহাগড়ায় শুরু হয়েছে বাঙালির প্রাণের উৎসব হালখাতা বিশ্বনাথে কুড়ালের আ*ঘা*তে খু*ন হলেন মাজারের খাদেম শাহ আলম চিশতী বিশ্বনাথে পেট্রোল মজুদ নিয়ে সংঘর্ষে থানায় মামলা: নারীসহ আহত-৪ লোহাগড়ায় বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন লোহাগড়ায় গলায় ফাঁ/স নিয়ে যুবকের আ/ত্মহ/ত্যা লোহাগড়ায় বিনামুল্যে উফশী আউশ ধানের বীজ ও সার বিতরণ বিশ্বনাথে রাস্তা পাওয়া নবজাতকের ঠাঁই হল সিলেট বাগবাড়ি ছোটমণি নিবাসে বিশ্বনাথে রাস্তার পাশে পড়ে থাকা নবজাতক উ দ্ধা র আইনের শাসন না থাকায় কুষ্টিয়ার দৌলতপুরে জঘন্য ঘটনা ঘটেছে —ইসলামী আন্দোলন  ফুলবাড়ীতে প্রবাসীর একাধিক বিয়ে নিয়ে এলাকায় মানববন্ধন বিশ্বনাথে মরহুম সোহেল আহমদ চৌধুরীর মাগফেরাত কামনায় দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত 

ফুলবাড়ীর এস এস দারুল খাঈর মাদ্রাসা শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগ

  • Update Time : মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬
  • ২০৯ Time View

জেলা প্রতিনিধি কুড়িগ্রাম ০৭.০৪.২৬

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার এস এস দারুল খাঈর মাদ্রাসার এক শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগ উঠেছে ওই মাদ্রাসার এক শিক্ষকের বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত শিক্ষকের বিচারের দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ প্রদর্শন করেছে এলাকাবাসী।
মঙ্গলবার বিকাল চারটার দিকে উপজেলার রাবাইতারী এলাকায় খড়িবাড়ী বাজার টু নাগেশ্বরী পাকা সড়কের পাশে অবস্থিত মাদ্রাসার প্রধান ফটকের সামনে এ মানববন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়।
অভিযোগে জানা যায়, গত ৫ এপ্রিল রাতে পার্শ্ববর্তী একটি অনুষ্ঠান দেখতে যায় মাদ্রাসার বেশকিছু শিক্ষার্থী। ওই সময় মাদ্রাসার তৃতীয় শ্রেণির শিক্ষার্থী (৮) মাদ্রাসায় অবস্থান করছিল। এই সুযোগে অভিযুক্ত শিক্ষক হামিদুল হক জোরপূর্বক ওই শিক্ষার্থীকে বলাৎকার করেন। পরবর্তীতে শিশুটি বাড়ি যেতে চাইলে তাকে আটকে রাখা হয়। পরের দিন বাবার অসুস্থতার অজুহাতে শিশুটি বাড়িতে গিয়ে কান্নাকাটি করলে পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদে পুরো ঘটনা খুলে বলে।
বিষয়টি জানাজানি হলে গত সোমবার রাতে বিক্ষুব্ধ এলাকাবাসী মাদ্রাসাটিতে তালা ঝুলিয়ে দেন।
ভুক্তভোগী শিক্ষার্থী তাফসীর সরকার উপজেলার রামরাম সেন গ্রামের শাহিন সরকারের ছেলে এবং অভিযুক্ত শিক্ষক হামিদুল হক পার্শ্ববর্তী নাগেশ্বরী উপজেলার সন্তোষপুর ইউনিয়নের হাজিটারী গ্রামের নুরল হকের ছেলে।
ওই শিক্ষার্থীর বড় ভাই সেতু সরকার বলেন,
আমার ছোট ভাই মাদ্রাসায় পড়ে। সেদিন রাতে সবাই বাইরে অনুষ্ঠানে থাকায় ওই শিক্ষক সুযোগ নিয়ে তার ওপর নির্যাতন চালায়। আমার ভাই বাড়িতে এসে কান্নাকাটি করে আমাদের সব জানায়। আমরা এই ঘটনার সুষ্ঠু বিচার চাই এবং দোষী শিক্ষকের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।

এ প্রসঙ্গে মাদ্রাসার প্রতিষ্ঠাতা ইঞ্জিনিয়ার আব্দুস ছালাম সুজার মোবাইল ফোনে একাধিক বার কল করলেও ফোন বন্ধ থাকায় তার বক্তব্য পাওয়া যায়নি।

ঘটনার পর থেকে অভিযুক্ত শিক্ষক পলাতক রয়েছেন। এদিকে সঠিক তদন্তের মাধ্যমে দোষী শিক্ষকের দৃষ্টান্তমুলক শাস্তির দাবী জানিয়েছে মানববন্ধনকারীরা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews