1. admin@asianexpress24.com : admin :
  2. asianexpress2420@gmail.com : shaista Miah : shaista Miah
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৬:৩৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
শিরোনাম
আলোকবালীতে জনপ্রিয় বিএনপি নেতাকে ঘিরে নতুন ষ ড় য ন্ত্র রক্ষক যখন ভক্ষক : শাহজালালে ১.২২ কোটি টাকার স্বর্ণসহ স্পেশাল ব্রাঞ্চের কনস্টেবল গ্রেপ্তার বিশ্বনাথে জনতার হাতে চোর আ টক: থানায় সো পর্দ  ই য়া বা-গাঁ জাসহ বিশ্বনাথে ২ নারী আ ট ক লোহাগড়ায় শুরু হয়েছে বাঙালির প্রাণের উৎসব হালখাতা বিশ্বনাথে কুড়ালের আ*ঘা*তে খু*ন হলেন মাজারের খাদেম শাহ আলম চিশতী বিশ্বনাথে পেট্রোল মজুদ নিয়ে সংঘর্ষে থানায় মামলা: নারীসহ আহত-৪ লোহাগড়ায় বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন লোহাগড়ায় গলায় ফাঁ/স নিয়ে যুবকের আ/ত্মহ/ত্যা লোহাগড়ায় বিনামুল্যে উফশী আউশ ধানের বীজ ও সার বিতরণ বিশ্বনাথে রাস্তা পাওয়া নবজাতকের ঠাঁই হল সিলেট বাগবাড়ি ছোটমণি নিবাসে বিশ্বনাথে রাস্তার পাশে পড়ে থাকা নবজাতক উ দ্ধা র আইনের শাসন না থাকায় কুষ্টিয়ার দৌলতপুরে জঘন্য ঘটনা ঘটেছে —ইসলামী আন্দোলন  ফুলবাড়ীতে প্রবাসীর একাধিক বিয়ে নিয়ে এলাকায় মানববন্ধন বিশ্বনাথে মরহুম সোহেল আহমদ চৌধুরীর মাগফেরাত কামনায় দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত 

বিশ্বনাথে পেট্রোল মজুদ নিয়ে সংঘর্ষে থানায় মামলা: নারীসহ আহত-৪

  • Update Time : মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬
  • ৩৮ Time View

 বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধিঃ

সিলেটের বিশ্বনাথে জ্বালানি তেলের সংকটকে পুঁজি করে চড়া দামে বিক্রির আশায় অবৈধভাবে পেট্রোল মজুদ করার অভিযোগ পাওয়া গেছে। এ নিয়ে দুই পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে দুই পক্ষের নারী সহ অন্তত আহত হয়েছেন ৪ জন।

সোমবার (১৩ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার বিশ্বনাথ সদর ইউনিয়নের বাওনপুর গ্রামে এ ঘটনা ঘটে। এ সময় দুই পক্ষের সংঘর্ষে নারীসহ অন্তত ৪ জন আহত হয়েছেন। সংঘর্ষের পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পাঁচটি ড্রামে আনুমানিক ১শত ২০ লিটার জ্বালানি তেল জব্দ করেছে বিশ্বনাথ থানা পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রাত ১০টার দিকে বাওনপুর গ্রামের মৃত হাফিজুর রহমানের ছেলে মাহবুব আহমদ ও দবির মিয়ার ছেলে রাহীন মিয়া নিজ বাড়িতে অবৈধভাবে পেট্রোল মজুদ করছিলেন। এ সময় রাহীনের চাচাতো ভাই গাড়ি চালক নাঈম বিষয়টি ভিডিও ধারণ করলে তাদের মধ্যে বাকবিতণ্ডা ও এক পর্যায়ে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটে।

এ ঘটনায় বিশ্বনাথ থানার এসআই স্বপন কুমার ঘোষ বাদী হয়ে মাহবুব আহমদ ও রাহীন মিয়াসহ অজ্ঞাত ৭/৮জনকে অভিযুক্ত করে মামলা দায়ের করেন। মামলা নং -১০, তাং ১৪.০৪.২০২৬ইং।

আহতরা হলেন, বাওনপুর গ্রামের দবির মিয়ার স্ত্রীসহ পুত্র রাহীন মিয়া, হাফিজুর রহমানে পুত্র মাহবুব রহমান ও বাদশা মিয়ার পুত্র নাইম।

স্থানীয়রা জানান, অধিক মুনাফার আশায় বিভিন্ন সময় মোটরসাইকেলে করে তেল এনে ড্রাম ভর্তি করা হয় করে রাখেন। পরে সেগুলো বিভিন্ন স্থানে চড়া মূল্যে সরবরাহ করা হয়।

বিশ্বনাথ সদর ইউনিয়ন পরিষদের সদস্য শেখ ফজর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এলাকাবাসী জব্দকৃত ড্রাম ভর্তি তেল আমার জিম্মায় দিলে আমি পুলিশকে অবহিত করি। পরবর্তীতে পুলিশ এসে জব্দকৃত তেল থানায় নিয়ে যান।

এ বিষয়ে বিশ্বনাথ থানার অফিসার ইনচার্জ (ওসি) গাজী মাহবুবুর রহমান বলেন, পেট্রোল মজুদের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ১২০ লিটার তেল জব্দ করে| এ ঘটনায় থানায় মামলা হয়েছে। তদন্ত সাপেক্ষে  জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews