1. admin@asianexpress24.com : admin :
  2. asianexpress2420@gmail.com : shaista Miah : shaista Miah
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০২:৪৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
কোম্পানীগঞ্জে বারকী শ্রমিক সমবায় সমিতির নির্বাচন: সভাপতি জালিল মিয়া, সম্পাদক শাহা আলম লোহাগড়ায় শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতিমুলক সভা বিশ্বনাথ উপজেলায় ২৬ টি মন্ডপে উদযাপিত হবে শারদীয় দুর্গাপূজা, চলছে প্রতিমা তৈরি  চিত্রশিল্পী এসএম সুলতানের ৩২তম মৃত্যুবার্ষিকী পালিত সড়ক দু*র্ঘটনায় প্রা*ণ গেল কিশোর শিক্ষার্থীর লোহাগড়ায় পুকুরের পানিতে ডুবে ৭ বছরের শিশুর মৃ ত্যু ফুলবাড়ী সীমান্তে পিস্তু/ল ও মা*দক উদ্ধার করেছে রংপুর এসআরবি-১৩ চিত্রশিল্পী এস এম সুলতানের ৩২তম মৃ/ত্যুবা/র্ষিকী উপলক্ষে শিশু-কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা ফুলবাড়ীতে প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়*ম-দুর্নী+তির অভিযোগে মানববন্ধন অনুষ্ঠিত লোহাগড়ায় সাড়ে ১৭ কেজি গাঁ/জাসহ যুবক আ ট/ক
শিরোনাম
কোম্পানীগঞ্জে বারকী শ্রমিক সমবায় সমিতির নির্বাচন: সভাপতি জালিল মিয়া, সম্পাদক শাহা আলম লোহাগড়ায় শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতিমুলক সভা বিশ্বনাথ উপজেলায় ২৬ টি মন্ডপে উদযাপিত হবে শারদীয় দুর্গাপূজা, চলছে প্রতিমা তৈরি  চিত্রশিল্পী এসএম সুলতানের ৩২তম মৃত্যুবার্ষিকী পালিত সড়ক দু*র্ঘটনায় প্রা*ণ গেল কিশোর শিক্ষার্থীর লোহাগড়ায় পুকুরের পানিতে ডুবে ৭ বছরের শিশুর মৃ ত্যু ফুলবাড়ী সীমান্তে পিস্তু/ল ও মা*দক উদ্ধার করেছে রংপুর এসআরবি-১৩ চিত্রশিল্পী এস এম সুলতানের ৩২তম মৃ/ত্যুবা/র্ষিকী উপলক্ষে শিশু-কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা ফুলবাড়ীতে প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়*ম-দুর্নী+তির অভিযোগে মানববন্ধন অনুষ্ঠিত লোহাগড়ায় সাড়ে ১৭ কেজি গাঁ/জাসহ যুবক আ ট/ক কোম্পানীগঞ্জে দুর্গাপূজার নিরাপত্তায় আইনশৃঙ্খলা রক্ষায় সর্বোচ্চ সতর্ক থাকবে পুলিশ নড়াইল সরকারি উচ্চ বিদ্যালয়ের ৭৭ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা গ্যাস-তেল-বিদ্যুতের কৃত্রিম সংকট তৈরি করছে সরকার: মামুনুল হক “ক্লিন বিশ্বনাথ গ্রীন বিশ্বনাথ” সংগঠনের উদ্বোধন করলেন জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুন আ’লীগের নৈরাজ্যের প্রতিবাদে খাজাঞ্চিতে বিক্ষোভ-সমাবেশ

বিশ্বনাথ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে সাংসদ লুনা, চিহ্নিত সমস্যা সমাধানের আশ্বাস

  • Update Time : বুধবার, ২৫ মার্চ, ২০২৬
  • ১৮৯ Time View

বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধিঃ

বিশ্বনাথ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছেন সিলেট ২ আসনের সংসদ সদস্য তাহসিনা রুশদির লুনা।

বুধবার (২৫ মার্চ)  সকালে তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও দলীয় নেতাকর্মীদের নিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্যসেবার মান ও হাসপাতাল পরিচালনার বিষয়বস্তু সরজমিনে দেখতে পরিদর্শনে আসেন। এসময় হাসপাতাল কর্তৃপক্ষ সংসদ সদস্য তাহসিনা রুশদির লুনাকে ফুল দিয়ে বরণ করেন। মেডিকেলের পরিচালক উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা আনিসুল হোসেন সংসদ সদস্যকে অভ্যর্থনা জানান।

সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ঘিরে নানা অভিযোগ ও পরিচালনার অনিয়ম সরজমিনে অবগত হতে এই প্রথম তিনি হাসপাতালটি পরিদর্শন করেন। স্বাস্থ্য কর্মকর্তা আনিসুল হোসেন হাসপাতালের বিভিন্ন সরঞ্জামাদী, পরিবেশ রক্ষণাবেক্ষণ, প্রয়োজনীয় চিকিৎসা যন্ত্রপাতির স্বল্পতা, সেবার মান, ঔষধের যোগান ও বিতরণ বিষয়টি সংসদ সদস্যকে অবহিত করেন। এসময় তাহসিনা রুশদির লুনা হাসপাতালে আগত চিকিৎসা প্রার্থী অসুস্থদের খোঁজ খবর নেন ও অভিযোগের বিষয়গুলো মনযোগ সহকারে শুনেন। 

স্থানীয় সেবা প্রার্থীরা জানান, হাসপাতালের ঔষধ বাহিরে বিক্রি করা হয়। পর্যাপ্ত সরকারি ঔষধ পাওয়া যায় না। ভর্তি রোগীরা বেশির ভাগ ঔষধ বাহির থেকে কিনে এনে ব্যবহার করেন। পরিস্কার পরিচ্ছন্নতার অভাব। খাবারের মান নিয়ে ও রয়েছে অভিযোগ। ডাক্তার পরিসেবা নিয়ে রোগীরা অসন্তোষ প্রকাশ করেন।

পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রেস ব্রিফিংয়ে সাংসদ তাহসিনা রুশদির লুনা জানান, চিহ্নিত সমস্যা সমাধান করার সকল ব্যবস্তা গ্রহণ করা হবে। হাসপাতাল কর্তৃপক্ষ চিকিৎসা সেবার মান উন্নয়নে কাজ করবেন। যেসকল সমস্যা রয়েছে তা সমাধান করতে আমি নির্দেশনা দিয়েছি। যন্ত্রপাতি ও অবকাঠামোগত উন্নয়ন বাস্তবায়ন করা হবে।

পরিদর্শন কালে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে কুলসুম রুবি,  বিশ্বনাথ উপজেলা বিএনপির সভাপতি গৌছ আলী, সাধারণ সম্পাদক লিলু মিয়া, সিলেট জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক তাহসিনা রুশদির লুনার একান্ত সচিব ময়নুল হক, উপজেলা যুবদলের আহবায়ক শামসুল ইসলাম, উপজেলা ছাত্রদলের আহবায়ক হোসাইন আহমদ প্রবেল সহ বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Theme Customized By BreakingNews