1. admin@asianexpress24.com : admin :
  2. asianexpress2420@gmail.com : shaista Miah : shaista Miah
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ১২:২৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
বিশ্বনাথের রামপাশায় গ্রামবাসীর সাথে চেয়ারম্যান পদপ্রার্থী আজাদ আলীর মতবিনিময় বিশ্বনাথের টেংরায় প্রবাসী আব্দুল হান্নানের উদ্যোগে দিনব্যাপী ফ্রী চক্ষু শিবির অনুষ্ঠিত নরসিংদী শীলমান্দী দড়িপাড়া জমি দ*খল ও প্রা*ণনা*শের হু*মকি*র অভি*যো*গে সংবাদ সম্মেলন লোহাগড়ায় পৌর এলাকার পুজা মন্ডপ পরিদর্শনে ইউএনও মুস্তাফিজুর রহমান বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্টের নির্বাচিত কমিটিকে ইমাম মাওলানা নুরুর রহমানের অভিনন্দন   সমাজসেবক সেলিম আহমেদ এর বড় পুত্র সাকিবের জন্মদিন পালন বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্টের নির্বাচিত কমিটিকে অভিনন্দন জানিয়েছেন সেলিম আহমেদ  দুর্গাপূজা উপলক্ষ্যে লোহাগড়ায় পুজামন্ডপে শাড়ি বিতরণ ফুলবাড়ীতে মাছ ধরার জালে আ*ট+ক বিশাল অজগর দেখতে শতশত মানুষের ভিড় লোহাগড়ায় অ+গ্নিকা*ন্ডে বসতঘর পু*ড়ে ছা*ই
শিরোনাম
বিশ্বনাথের রামপাশায় গ্রামবাসীর সাথে চেয়ারম্যান পদপ্রার্থী আজাদ আলীর মতবিনিময় বিশ্বনাথের টেংরায় প্রবাসী আব্দুল হান্নানের উদ্যোগে দিনব্যাপী ফ্রী চক্ষু শিবির অনুষ্ঠিত নরসিংদী শীলমান্দী দড়িপাড়া জমি দ*খল ও প্রা*ণনা*শের হু*মকি*র অভি*যো*গে সংবাদ সম্মেলন লোহাগড়ায় পৌর এলাকার পুজা মন্ডপ পরিদর্শনে ইউএনও মুস্তাফিজুর রহমান বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্টের নির্বাচিত কমিটিকে ইমাম মাওলানা নুরুর রহমানের অভিনন্দন   সমাজসেবক সেলিম আহমেদ এর বড় পুত্র সাকিবের জন্মদিন পালন বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্টের নির্বাচিত কমিটিকে অভিনন্দন জানিয়েছেন সেলিম আহমেদ  দুর্গাপূজা উপলক্ষ্যে লোহাগড়ায় পুজামন্ডপে শাড়ি বিতরণ ফুলবাড়ীতে মাছ ধরার জালে আ*ট+ক বিশাল অজগর দেখতে শতশত মানুষের ভিড় লোহাগড়ায় অ+গ্নিকা*ন্ডে বসতঘর পু*ড়ে ছা*ই লোহাগড়ার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করলেন ইউএনও বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্টের নির্বাচিত কমিটিকে ইলিয়াস আহমদ রাজনের অভিনন্দন  ফুলবাড়ীতে বিএনপি নেতাদের বি*রুদ্ধে মিথ্যা অ*পপ্র*চার ও চরি/ত্রহন*নের অভি*যো*গে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত বিশ্বনাথে পূজামণ্ডপে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে বস্ত্র বিতরণ  নি*খোঁ+জের ১ দিন পর নদীতে পাওয়া গেল রাহুলের ম/রদে*হ

বিশ্বনাথের রামপাশায় গ্রামবাসীর সাথে চেয়ারম্যান পদপ্রার্থী আজাদ আলীর মতবিনিময়

  • Update Time : বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬
  • ১৬ Time View

বিশ্বনাথ সিলেট প্রতিনিধিঃ

বিশ্বনাথ উপজেলা বিএনপির সহ সভাপতি, রামপাশা ইউনিয়নের সাবেক চারবারের নির্বাচিত সদস্য, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী সমাজসেবক আজাদ আলীর গ্রামবাসীর সাথে নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২১ অক্টোবর) বাদ এশা ৪ নং রামপাশা ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের রামপাশা গ্রামের আজাদ আলীর নিজ বাড়িতে এই মতবিনিময় সভাটি অনুষ্ঠিত হয়।

মুনসুর আলম ও জাহিদ নুর এর যৌথ পরিচালনায় বিশিষ্ট মুরব্বি সালিশ ব্যক্তিত্ব ফখর উদ্দিনের সভাপতিত্বে মতবিনিময় সভায় অংশ নেন গ্রামের কয়েক শতাধিক গণ্যমান্য ব্যক্তিবর্গ ও যুবসমাজ।

চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে বিশ্বনাথ উপজেলা বিএনপির সমর্থন এবং আসন্ন ইউনিয়ন পরিষদের নির্বাচনে দলের মনোনীত প্রার্থী হিসেবে আজাদ আলীকে মনোনয়ন দেওয়ার জোর দাবি উত্থাপন করে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন বক্তারা। এসময় বক্তারা বলেন, আজাদ আলী নিখোঁজ বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক এম ইলিয়াস আলীর খুব আস্থাভাজন ছিলেন। ইলিয়াস আলী গুম হওয়ার পর তাকে ফিরে পাওয়ার দাবিতে তিনি আন্দোলন সংগ্রামে অগ্র সৈনিকের ভুমিকা পালন করেন। দলের দুর্দিনে তার পরিবার বিএনপির হাল ছেড়ে যাননি। জেল জুলুম ও পুলিশের হয়রানির শিকার হয়ে তিনি আজ অবদী রাজনীতি মাঠে গণমানুষের জন্য কাজ করে যাচ্ছেন। তার এই ত্যাগের জন্য দল মূল্যায়িত করবে এবং আসন্ন নির্বাচনে তাকে দলের মনোনীত প্রার্থী হিসেবে ঘোষণা করবে। এমন প্রত্যাশা ব্যক্ত করে গ্রামের মানুষ নির্বাচনী সকল প্রকার প্রচারণা চালিয়ে যেতে এবং তার পক্ষে জনমত সমর্থনে কাজ করে যাওয়ায় প্রতিশ্রুতি ও অঙ্গীকার ব্যক্ত করেন। এসময় হাত উঁচিয়ে তাঁর পক্ষে প্রতিশ্রুতি প্রদান করেন গ্রামবাসী।

গ্রামবাসীর প্রতিশ্রুতি, অঙ্গীকার ও সমর্থনে আবেগাপ্লুত হয়ে উন্নয়নের স্বার্থে আমৃত্যু গ্রামবাসীর সাথে থাকার প্রত্যায় ব্যক্ত এবং কৃতজ্ঞতা স্বীকার করে বক্তব্য রাখেন চেয়ারম্যান পদপ্রার্থী আজাদ আলী। এসময় তিনি বলেন, আমি এই ইউনিয়ন পরিষদের চার বারের মেম্বার ছিলাম। আপনারা আমাকে মেম্বার বানিয়েছিলেন উন্নয়ন ও সেবার আশায়। আমি কতটুকু সফল তা আপনারা ভালো জানেন। আমি ভালো কিছু করেছি বিদায় এখন চেয়ারম্যান পদপ্রার্থী হতে সমর্থন দিচ্ছেন, ইনশাআল্লাহ উন্নয়ন ও সেবার মনোবাসনা নিয়ে আমি আমৃত্যু আপনাদের পাশে আছি। আমার প্রতি সমর্থন ও পরিশ্রম করে পাশে থাকার জন্য কৃতজ্ঞতা স্বীকার করছি। আপনাদের সমর্থন অব্যাহত রাখলে ইনশাআল্লাহ আমি সফল হবো এবং আপনাদের মনোবাসনা পূর্ণ হবে।

এসময় উপস্থিত গ্রামের পক্ষ থেকে বক্তব্য রাখেন বিশ্লিষ্ট মুরব্বি মাষ্টার আবুল কাহের হেকিম উদ্দিন, রামপাশা বাজার পরিচালনা কমিটির সভাপতি সায়েদ আলম, রামপাশা কোনাপাড়ার নুর ইসলাম, আনোয়ার হোসেন, সাবেক মেম্বার নুর মিয়া, রামপাশা দক্ষিণপাড়ার শামসুননুর, আরমান আলী, বর্তমান মেম্বার সুমন আহমদ, ইয়ামিন আহমদ, পিয়ার আলী, হারিছ আলী, আঃ রহিম, রামপাশা উত্তরপাড়ার আব্দুল কাইয়ুম, রফিজুর রহমান, আব্দুল আলম মফই, মুজরাইপাড়ার নেপুর আলী প্রমুখ।

এসময় উপস্থিত ছিলেন প্রবীণ মুরব্বি চমক আলী, আছলম রাজ, জলাল উদ্দিন, আলম চাঁন, ছবির উদ্দিন, আলকাছ আলী, হিরন মিয়া, আতাউর রহমান, নুর হোসেন, আঙ্গুর আলী, আঃ রহিম, রুফির মিয়া, আলীওর খাঁন, তেরা মিয়া, ফয়জুল হক, আলেক মিয়া, আলা উদ্দিন, সোনা উদ্দিন, আব্দুল্লাহ, আঃ মতিন, বাবুল মিয়া, ফারুক মিয়া, শাহিদুর রহমান, নওশাদ মিয়া, শুকুর আলী, আফতাব আলী, মমসর আলী, খলিল উদ্দিন, আয়াজ আলী, হুশিয়ার আলী, পারভেজ আহমদ সহ অন্যান্য মুরব্বিগন ও যুব সমাজ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Theme Customized By BreakingNews