1. admin@asianexpress24.com : admin :
  2. asianexpress2420@gmail.com : shaista Miah : shaista Miah
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৫:২৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
শিরোনাম
আ’লীগের নৈরাজ্যের প্রতিবাদে খাজাঞ্চিতে বিক্ষোভ-সমাবেশ সাপের কামড়ে লোহাগড়ায় কৃষকের মৃত্যু নড়াইলের নড়াগাতিতে যুবককে কু পি/য়ে হ*ত্যা কোম্পানীগঞ্জে ট্রাকভর্তি ৬২ লাখ টাকার ভারতীয় ম*দ উদ্ধা+র আট+ক-২ লোহাগড়ায় বিশ্ব শিক্ষক দিবস পালন লোহাগড়ায় গলায় ফাঁ+স দিয়ে গৃহবধূর আত্ম/হ*ত্যা বিশ্বনাথে ৭ শিক্ষকের বদলীর আদেশ বাতিল চেয়ে বিভাগীয় উপ-পরিচালক বরাবরে একাধিক শিক্ষকের আবেদন  কোম্পানীগঞ্জে পূর্ব ইসলামপুর বিএনপির সাংগঠনিক সভা অনুষ্ঠিত ফুলবাড়ীতে সাড়ে ১২ কেজি গাঁজা সহ আটক-২: মোটরসাইকেল জব্দ করেছে পুলিশ আদিতমারীতে প্রবাসীর স্ত্রীকে ধ’র্ষণের অ’ভিযোগে যুবক গ্রেফতার লোহাগড়ায় জেলা ব্লাড ব্যাংকের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন আহত ইউপি চেয়ারম্যানকে দেখতে হাসপাতালে গেলেন এমপি লুনা কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের দিনব্যাপী ফ্রি মেডিক্যাল ক্যাম্প বিশ্বনাথে সোনাপুর চ‍্যারিটি গ্রুপের পক্ষ থেকে দাখিল ও এসএসসি উত্তীর্ণদের সংবর্ধনা প্রদান যুক্তরাজ্য কভেন্টি বিএনপির কমিটির অনুমোদন 

বিশ্বনাথে এসএসসি (দাখিল) উত্তীর্ণ ছাত্র ছাত্রীদের সংবর্ধনা দিয়েছে সোনাপুর চ্যারিটি গ্রুপ

  • Update Time : রবিবার, ২৩ আগস্ট, ২০২৬
  • ৭ Time View

বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধিঃ

বিশ্বনাথ উপজেলার ১ নং লামাকাজী ইউনিয়নের ভুরকী হাবিবিয়া হাফিজিয়া দাখিল মাদ্রাসায় এসএসসি (দাখিল)  উত্তীর্ণ ছাত্র ছাত্রীদের আনুষ্ঠানিক সংবর্ধনা প্রদান করেছে প্রবাসীদের অর্থায়নে পরিচালিত সমাজসেবামূলক সংগঠন সোনাপুর চ্যারিটি গ্রুপ। 

রবিবার (২৩ আগস্ট)  দুপুরে মাদ্রাসা হল রুমে সোনাপুর চ্যারিটি গ্রুপ এই সংবর্ধনার আয়োজন করে।

এসময় মাদ্রাসা শিক্ষক মাওলানা হাফিজুর রহমানের পরিচালনায় ভারপ্রাপ্ত সুপার মাওলানা মতিউর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাওলানা ফয়জুল হক। 

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন মাওলানা ইয়াকুব আলী, সোনাপুর চ্যারিটি গ্রুপের স্বেচ্ছাসেবক এখলাছুর রহমান, সাংবাদিক ফারুক আহমদ ও তারেকুল ইসলাম। 

শুভেচ্ছা বক্তব্য রাখেন সোনাপুর চ্যারিটি গ্রুপের স্বেচ্ছাসেবক সদস্য সেবুল মিয়া ও নাতে রাসুল পরিবেশন করেন ৮ম শ্রেণির শিক্ষার্থী আল-আমিন।

উন্নত জাতি গঠন, মেধার লালন লক্ষ্যে দীর্ঘদিন ধরে স্কুল, কলেজ, মাদ্রাসায় পড়ুয়া শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী উপহার প্রদান, মেধাবীদের নগদ অর্থ সহায়তা ও বিভিন্ন শ্রেণী উত্তীর্ণ ছাত্র ছাত্রীদের সংবর্ধনার আয়োজন ও বাস্তবায়ন করে যাচ্ছে সোনাপুর চ্যারিটি গ্রুপ। এ ধারাবাহিকতায় আজকের অনুষ্ঠানে ২০২৬ সনের এসএসসি (দাখিল) উত্তীর্ণ ভুরকী হাবিবিয়া হাফিজিয়া দাখিল মাদ্রাসার ছাত্র ছাত্রীদের মাঝে গ্রুপের পরিচালক যুক্তরাজ্য প্রবাসী আলহাজ্ব আজিজুর রহমানের অর্থায়নে সম্মাননা ক্রেস্ট, খাতা কলম উপহার হিসেবে প্রদান করা হয়। 

মাদ্রাসার ছাত্র (এসএসসি- দাখিল উত্তীর্ণ) কৃতি শিক্ষার্থী আহসানুল হুদার পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সোনাপুর গ্রুপের স্বেচ্ছাসেবকবৃন্দ, শিক্ষক, ছাত্র ছাত্রী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Theme Customized By BreakingNews