1. admin@asianexpress24.com : admin :
  2. asianexpress2420@gmail.com : shaista Miah : shaista Miah
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১২:৫২ অপরাহ্ন
শিরোনাম
লোহাগড়ায় আইন-শৃঙ্খলা কমিটির সভা কোম্পানীগঞ্জ জাতীয় পুষ্টি সপ্তাহ উদযাপিত লোহাগড়ায় নতুন কুঁড়ি স্পোর্টস বাস্তবায়নে প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত নড়াইল জেলা ব্লাড ব্যাংকের নতুন কার্যনির্বাহী কমিটির ঘোষণা, সভাপতি কায়ছার ও সম্পাদক রকি বিশ্বনাথে সোনাপুর চ্যারিটি গ্রুপের শিক্ষা উপকরণ বিতরণ  নড়াইলে ট্রেনে কাটা পড়ে মা-ছেলের মৃ+ত্যু ভোলাগঞ্জ পুলিশ ফাঁড়িতে গাছের চারা রোপণ করলেন ওসি বিশ্বনাথে নিখোঁজের ৫ দিন পর তরুণীর ঝুলন্ত পঁচা লাশ উদ্ধার  বিশ্বনাথে ৩৫০ পিস ই য়া বা ও গাঁ/জা সহ আ/ট/ক -১ নড়াইলে সড়ক দু*র্ঘট*নায় নসিমনের চালক নি/হ/ত  লোহাগড়ায় মরহুম ওবায়দুল হক সবুজের মৃত্যুতে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বিশ্বনাথে সোনাপুর চ্যারিটি গ্রুপের মতবিনিময় সভা অনুষ্ঠিত  শ্যামনগরে জ্বালানী তেল বন্টনে স্বচ্ছতায় এগিয়ে এলেন চেয়ারম্যান, ৩ ইউনিয়নের জনগণের প্রশংসা লোহাগড়ায় জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্ধোধন বিশ্বনাথে শিলাবৃষ্টিতে ক্ষ*তি*গ্রস্ত পরিবারকে প্রবাসীর ঢেউটিন প্রদান

কলেজের মালিকানা নিয়ে দ্বন্দ্ব : লালমনিরহাটের অধ্যক্ষ মিন্টু চন্দ্র বর্মনকে হত্যা

  • Update Time : মঙ্গলবার, ১০ আগস্ট, ২০২১
  • ২৭৬ Time View

রাকিব হোসেন, লালমনিরহাট প্রতিনিধিঃ সাভারে মালিকানা নিয়ে দ্বন্দ্ব ও ঈর্ষা থেকে সাভার রেসিডেন্টশিয়াল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মিন্টু চন্দ্র বর্মনকে ছয় টুকরো করে হত্যা করেন একই প্রতিষ্ঠানের অংশীদার শিক্ষকসহ তিনজন। এ ঘটনায় অভিযুক্তদের গ্রেপ্তারের পর তাদের দেওয়া স্বীকারোক্তিতে ওই প্রতিষ্ঠানে পুঁতে রাখা পাঁচ টুকরো মরদেহ উদ্ধার করেছে র‌্যাব।

রাজধানীর আশকোনায় একটি ডোবায় অবশিষ্ট নিখোঁজ অংশ মাথা উদ্ধারে অভিযান চলছে বলে র‌্যাব জানিয়েছে।

সোমবার (৯ আগস্ট) দুপুরে আশুলিয়ার নরসিংহপুর রূপায়ন মাঠ এলাকায় সাভার রেসিডেন্টশিয়াল স্কুল এন্ড কলেজেরে সামনে সংবাদ সম্মেলনে এ সব তথ্য জানায় র‌্যাব।

এর আগে গ্রেপ্তার তিন আসামিকে নিয়ে প্রতিষ্ঠানের ভিতরে অভিযান চালায় র‌্যাব সদস্যরা। তখন কলেজের ভিতরে মাটিতে পুঁতে রাখা অবস্থায় অধ্যক্ষ মিন্টু চন্দ্র বর্মনের পাঁচ টুকরো মরদেহ উদ্ধার করা হয়। মিন্টু চন্দ্র বর্মন লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার বাড়াইপাড়া গ্রামের শরত বর্মনের ছেলে।

সংবাদ সম্মেলনে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) আইন ও গণমাধ্যম শাখার পরিচালক হিসেবে কমান্ডার খন্দকার আল মঈন জানান, দুই বছর আগে নরসিংহপুর গ্রামে সাভার রেসিডেন্টশিয়াল স্কুল এন্ড কলেজ নামে প্রতিষ্ঠান চালু করেন মিন্টু চন্দ্র বর্মন, রবিউল ইসলাম ও মো. মোতালেব। মিন্টু চন্দ্র প্রতিষ্ঠানের ভিতরে থাকতেন। গত ১৩ জুলাই রাত থেকে নিখোঁজ ছিলেন তিনি। পরে ২২ জুলাই তার ছোট ভাই আশুলিয়া থানায় নিখোঁজ জিডি করেন। এঘটনায় গত মধ্যরাতে রাজধানীর আব্দুল্লাহপুর থেকে সন্দেহভাজন হিসেবে রবিউলকে আটক করা হয়। পরে জিজ্ঞাসাবাদে অধ্যক্ষ মিন্টু চন্দ্র বর্মনকে হত্যার কথা স্বীকার করেন। পরে তার দেওয়া তথ্যে গাইবান্ধার সুন্দরগঞ্জ থেকে রবিউলের ভাগ্নে মো. বাদশা ও রাজধানীর আশকোনা থেকে মোতালেব হোসেনকে গ্রেপ্তার করা হয়।

কমান্ডার খন্দকার আল মঈন জানান, জিজ্ঞাসাবাদে আটককৃতরা জানিয়েছেন প্রতিষ্ঠানটির মালিকানা নিয়ে দ্বন্দ্ব ও ঈর্ষা থেকে মিন্টুকে তারা গত ৭ জুলাই হত্যার পরিকল্পনা করেন। তারা করোনার মধ্যেও রাতে কোচিং চালাতেন। ১৩ জুলাই কোচিং শেষে ১০৬ নম্বর রুমে মিন্টুকে ডেকে নেয় রবিউল। পরে তার মাথায় বাদশা হাতুড়ি দিয়ে আঘাত করেন। এরপর দা দিয়ে মিন্টুকে ছয় টুকরো করেন আসামিরা। এর মধ্যে পাঁচ টুকরো কলেজের ভিতরে মাটিতে পুঁতে রাখেন। মাথাটি রাজধানীর আশকোনায় ডোবায় ফেলে দেওয়া হয়। যেটি উদ্ধারে অভিযান চলছে।

র‌্যাবের এই কর্মকর্তা জানান, কলেজের ভিতরে পুঁতে রাখা দেহাবশেষ সিমেন্ট দিয়ে ঢালাই করে দেওয়ার পরিকল্পনা ছিলো খুনিদের। কলেজের ভিতরের সিঁড়ির নিচ থেকে হত্যায় ব্যবহৃত দা, হাতুড়ি, আসামিদের রক্তমাখা প্যান্ট, শার্ট ও শাবল উদ্ধার করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Theme Customized By BreakingNews