মির্জা মাহামুদ হোসেন রন্টু নড়াইলঃনড়াইল জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমানের নির্দেশে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট, উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী কমিশনারগণ (ভূমি) ভ্রাম্যমান আদালতের অভিযান চালিয়েছেন। জেলার তিন উপজেলায় অভিযান পরিচালনা করে ভ্রাম্যমান আদালত। ১৪টি মামলায় ৮ হাজার ৬’শ টাকা জরিমানা আদায় করেছে।
জানাগেছে, রোববার দিনব্যাপী জেলায় ভ্রাম্যমান আদালত এর মাধ্যমে ১৪ টি মামলায় ৮ হাজার ৬’শ টাকা জরিমানা করা হয়। সংক্রামক রোগ প্রতিরোধ আইন ২০১৮ দণ্ডবিধি ১৮৬০ পেট্রোলিয়াম আইন ২০১৬ অনুযায়ী তাদের এ জরিমানা করা হয় বলে জানাগেছে। ভ্রাম্যমান আদালতের সাথে আনসার, পুলিশ, বিজিবি ও সেনাবাহিনী উপস্থিত ছিলেন। এছাড় জেলা প্রশাসনের পক্ষ থেকে বিভিন্নস্থানে মাস্ক বিতরন করা হয়।
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।