1. admin@asianexpress24.com : admin :
  2. asianexpress2420@gmail.com : shaista Miah : shaista Miah
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১১:০২ পূর্বাহ্ন
শিরোনাম
লোহাগড়ায় আইন-শৃঙ্খলা কমিটির সভা কোম্পানীগঞ্জ জাতীয় পুষ্টি সপ্তাহ উদযাপিত লোহাগড়ায় নতুন কুঁড়ি স্পোর্টস বাস্তবায়নে প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত নড়াইল জেলা ব্লাড ব্যাংকের নতুন কার্যনির্বাহী কমিটির ঘোষণা, সভাপতি কায়ছার ও সম্পাদক রকি বিশ্বনাথে সোনাপুর চ্যারিটি গ্রুপের শিক্ষা উপকরণ বিতরণ  নড়াইলে ট্রেনে কাটা পড়ে মা-ছেলের মৃ+ত্যু ভোলাগঞ্জ পুলিশ ফাঁড়িতে গাছের চারা রোপণ করলেন ওসি বিশ্বনাথে নিখোঁজের ৫ দিন পর তরুণীর ঝুলন্ত পঁচা লাশ উদ্ধার  বিশ্বনাথে ৩৫০ পিস ই য়া বা ও গাঁ/জা সহ আ/ট/ক -১ নড়াইলে সড়ক দু*র্ঘট*নায় নসিমনের চালক নি/হ/ত  লোহাগড়ায় মরহুম ওবায়দুল হক সবুজের মৃত্যুতে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বিশ্বনাথে সোনাপুর চ্যারিটি গ্রুপের মতবিনিময় সভা অনুষ্ঠিত  শ্যামনগরে জ্বালানী তেল বন্টনে স্বচ্ছতায় এগিয়ে এলেন চেয়ারম্যান, ৩ ইউনিয়নের জনগণের প্রশংসা লোহাগড়ায় জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্ধোধন বিশ্বনাথে শিলাবৃষ্টিতে ক্ষ*তি*গ্রস্ত পরিবারকে প্রবাসীর ঢেউটিন প্রদান

লালমনিরহাটে স্বামীর নাক কেটে দিল স্ত্রী

  • Update Time : রবিবার, ১ আগস্ট, ২০২১
  • ২৫০ Time View

রাকিব হোসেন ,লালমনিরহাট জেলা প্রতিনিধিঃ লালমনিরহাটের কালীগঞ্জে প্রতিবন্ধী স্বামী মঞ্জু মিয়া (৪৫) কে ছুরি দিয়ে নাক বরাবর কুপিয়ে গুরুতর জখম করেছে স্ত্রী আনজু বেগম(৩৮)। উপজেলার মদাতী ইউনিয়নের তালুক শাখাতী ভিতরকুটি গ্রামে এ ঘটনা ঘটে। প্রতিবন্ধী মঞ্জু মিয়া (স্বামী) গুরুতর আহত অবস্থায় কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। (৩১ জুলাই রাতে) থানার এজাহারসূত্রে জানা গেছে, ১৮ বছর পুর্বে একই উপজেলার দলগ্রাম ইউনিয়নের উত্তর দলগ্রাম গ্রামের বড়দিঘীরপাড় এলাকার আবুল কালামের মেয়ে আনজু বেগমের সহিত তালুক শাখাতী এলাকার নজরুল ইসলামের প্রতিবন্ধী ছেলে মঞ্জু মিয়ার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। বিয়ের পর ভালই চলছিল তাদের সংসার। বিয়ের কিছুদিন পর স্ত্রীর চালচলনে স্বামী-স্ত্রীর মধ্যে প্রায় সময় ঝগড়াবিবাদ লেগেই থাকত। শুক্রবার স্বামী বাজার করে বাড়িতে এসে বিছানার চাদর এলোমেলো দেখতে পায়। স্ত্রী আনজু বেগমের নিকট বিছানা এলোমেলো হওয়ার কারন জানতে চাওয়ায় দু’জনের মাঝে তর্কবিতর্ক হয়। এরই একপর্যায় স্ত্রী আনজু বেগম স্বামী মঞ্জু মিয়াকে হত্যার উদ্দেশ্যে ধারালো ছুরি দিয়ে নাক বরাবর কোপ মারে। স্ত্রীর কোপে চিৎকার দিয়ে গুরুতর আহত হয়ে মাটিতে পড়ে যান স্বামী মঞ্জু মিয়া। তার চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে এলে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন স্ত্রী আনজু বেগম। পরে স্থানীয়রা মঞ্জু মিয়ার স্ত্রীকে আটক করে কালীগঞ্জ থানায় খবর দেন। পুলিশ এসে আহত মঞ্জু মিয়াকে হাসপাতালে পাঠিয়ে দেন এবং তার স্ত্রী আনজু বেগম কে গ্রেফতার করে থানায় নিয়ে যান পুলিশ।এ ঘটনায় মঞ্জু মিয়ার ছোট ভাই সহিদুল ইসলাম বাদী হয়ে কালীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরজু মোঃ সাজ্জাদ হোসেন ঘটনার সতত্যা নিশ্চিত করে জানান, এ ঘটনায় আহত মঞ্জু মিয়ার ছোট ভাই বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন। আসামীকে আনজু বেগমকে শনিবার লালমনিরহাট জেল হাজতে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Theme Customized By BreakingNews