1. admin@asianexpress24.com : admin :
  2. asianexpress2420@gmail.com : shaista Miah : shaista Miah
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৬:১৮ পূর্বাহ্ন
শিরোনাম
লোহাগড়ায় আইন-শৃঙ্খলা কমিটির সভা কোম্পানীগঞ্জ জাতীয় পুষ্টি সপ্তাহ উদযাপিত লোহাগড়ায় নতুন কুঁড়ি স্পোর্টস বাস্তবায়নে প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত নড়াইল জেলা ব্লাড ব্যাংকের নতুন কার্যনির্বাহী কমিটির ঘোষণা, সভাপতি কায়ছার ও সম্পাদক রকি বিশ্বনাথে সোনাপুর চ্যারিটি গ্রুপের শিক্ষা উপকরণ বিতরণ  নড়াইলে ট্রেনে কাটা পড়ে মা-ছেলের মৃ+ত্যু ভোলাগঞ্জ পুলিশ ফাঁড়িতে গাছের চারা রোপণ করলেন ওসি বিশ্বনাথে নিখোঁজের ৫ দিন পর তরুণীর ঝুলন্ত পঁচা লাশ উদ্ধার  বিশ্বনাথে ৩৫০ পিস ই য়া বা ও গাঁ/জা সহ আ/ট/ক -১ নড়াইলে সড়ক দু*র্ঘট*নায় নসিমনের চালক নি/হ/ত  লোহাগড়ায় মরহুম ওবায়দুল হক সবুজের মৃত্যুতে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বিশ্বনাথে সোনাপুর চ্যারিটি গ্রুপের মতবিনিময় সভা অনুষ্ঠিত  শ্যামনগরে জ্বালানী তেল বন্টনে স্বচ্ছতায় এগিয়ে এলেন চেয়ারম্যান, ৩ ইউনিয়নের জনগণের প্রশংসা লোহাগড়ায় জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্ধোধন বিশ্বনাথে শিলাবৃষ্টিতে ক্ষ*তি*গ্রস্ত পরিবারকে প্রবাসীর ঢেউটিন প্রদান

কুড়িগ্রামে পল্লী বিদ্যুতের ভুয়া কর্মচারী পরিচয় দিয়ে বিদ্যুৎ বিল আদায়: প্রতারক গ্রেফতার

  • Update Time : মঙ্গলবার, ৬ জুলাই, ২০২১
  • ৩৩৩ Time View

জেলা প্রতিনিধি কুড়িগ্রাম:- ৬ জুলাই মঙ্গলবার কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে পল্লী বিদ্যুৎ অফিসের ভূয়া সিল ব্যবহার করে ৬৯ জন গ্রাহকের বিদ্যুৎ বিলের অর্থ প্রতারণা করে হাতিয়ে নেয়ার অভিযোগ পাওয়া গেছে মিলন ইসলাম নামের ১৯ বছরের এক যুবকের বিরুদ্ধে। প্রতারণার এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।পল্লী বিদ্যুৎ অফিসের অভিযোগের প্রেক্ষিতে মিলনকে গ্রেফতার করেছে পুলিশ।

প্রতারক মিলন উপজেলার পাইকের ছড়া ইউনিয়নের গছিডাঙ্গা গ্রামের মুনছের আলীর ছেলে।
জানা গেছে, মিলন ইসলাম উপজেলার গছিডাঙ্গা গ্রামের পল্লী বিদ্যুৎ ৬৯ জন গ্রাহকের নিকট থেকে বিদ্যুৎ অফিসের কর্মচারী পরিচয় দিয়ে গ্রাহকদের বাড়িতে গিয়ে বকেয়া বিদ্যুৎ বিল আদায় করতো। বিল আদায়ের সময় ভূয়া সিল ব্যবহার করে ১২ হাজার ৩৯০ টাকা হাতিয়ে নেয়। গ্রাহকরা ভূরুঙ্গামারী পল্লী বিদ্যুৎ অফিসে খোঁজ নিয়ে জানতে পারেন তাদের বিলের টাকা অফিসে জমা হয়নি। এ ঘটনা পল্লী বিদ্যুৎ অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) কাওছার আলীকে জানালে তিনি ঘটনার সত্যতা পেয়ে থানা পুলিশকে বিষয়টি অবহিত করেন। পরে পুলিশ অভিযান চালিয়ে মিলন ইসলামকে গ্রেফতার করে তার নামে নিয়মিত মামলা দায়ের করেন। এ বিষয়ে ভূরুঙ্গামারী পল্লী বিদ্যুৎ অফিসের ডিজিএম কাওছার আলী বলেন, গ্রাহকরা বিষয়টি আমাকে জানালে আমি দ্রুত ঘটনার সত্যতা যাচাই করে থানা পুলিশকে অবগত করি।
ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ জনাব আলমগীর হোসেন জানান গ্রেফতারকৃত মিলন ইসলামের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলছে ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Theme Customized By BreakingNews