1. admin@asianexpress24.com : admin :
  2. asianexpress2420@gmail.com : shaista Miah : shaista Miah
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০২:৫৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
শিরোনাম
আলোকবালীতে জনপ্রিয় বিএনপি নেতাকে ঘিরে নতুন ষ ড় য ন্ত্র রক্ষক যখন ভক্ষক : শাহজালালে ১.২২ কোটি টাকার স্বর্ণসহ স্পেশাল ব্রাঞ্চের কনস্টেবল গ্রেপ্তার বিশ্বনাথে জনতার হাতে চোর আ টক: থানায় সো পর্দ  ই য়া বা-গাঁ জাসহ বিশ্বনাথে ২ নারী আ ট ক লোহাগড়ায় শুরু হয়েছে বাঙালির প্রাণের উৎসব হালখাতা বিশ্বনাথে কুড়ালের আ*ঘা*তে খু*ন হলেন মাজারের খাদেম শাহ আলম চিশতী বিশ্বনাথে পেট্রোল মজুদ নিয়ে সংঘর্ষে থানায় মামলা: নারীসহ আহত-৪ লোহাগড়ায় বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন লোহাগড়ায় গলায় ফাঁ/স নিয়ে যুবকের আ/ত্মহ/ত্যা লোহাগড়ায় বিনামুল্যে উফশী আউশ ধানের বীজ ও সার বিতরণ বিশ্বনাথে রাস্তা পাওয়া নবজাতকের ঠাঁই হল সিলেট বাগবাড়ি ছোটমণি নিবাসে বিশ্বনাথে রাস্তার পাশে পড়ে থাকা নবজাতক উ দ্ধা র আইনের শাসন না থাকায় কুষ্টিয়ার দৌলতপুরে জঘন্য ঘটনা ঘটেছে —ইসলামী আন্দোলন  ফুলবাড়ীতে প্রবাসীর একাধিক বিয়ে নিয়ে এলাকায় মানববন্ধন বিশ্বনাথে মরহুম সোহেল আহমদ চৌধুরীর মাগফেরাত কামনায় দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত 

লালমনিরহাট জেলা আওয়ামীলীগের সদস্য পদ লাভ করেছেন পাটগ্রামের নুরে আলম আজাদ জুয়েল

  • Update Time : রবিবার, ২০ জুন, ২০২১
  • ৬১২ Time View

রাকিব হোসেন, লালমনিরহাট প্রতিনিধিঃ বাংলাদেশ আওয়ামী লীগ লালমনিরহাট জেলা শাখার নবগঠিত পূর্ণাঙ্গ কমিটিতে সদস্য পদ লাভ করেছেন পাটগ্রাম উপজেলার কৃতিসন্তান, পাটগ্রাম উপজেলা আওয়ামীলীগ নেতা নুরে আলম আজাদ জুয়েল।

গত ১৭ ই জুন ( বৃহস্পতিবার) আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সেতু ও যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদের এমপি ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিক নির্দেশনায় লালমনিরহাট জেলা আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন লাভ করে।

নুরে আলম আজাদ জুয়েল ছাত্র রাজনীতি থেকে উঠে আসা তৃনমূল আওয়ামী লীগের একজন সংগঠক হিসেবে তিনি বঙ্গবন্ধুর আদর্শ কে বুকে লালন করে দলে যেমন সফল নেতৃত্ব দিয়েছেন তেমনি তিনি পাটগ্রাম উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক হিসেবে সুনামের সঙ্গে দায়িত্ব পালন করে আস্থাভাজন নেতা হিসাবে বেশ সুনাম অর্জন করেছেন।

উল্লেখ গত ১১ ই জুন ২০১৯ লালমনিরহাট জেলা আওয়ামী লীগের সম্মেলনে কেন্দ্রীয় নেতৃবৃন্দের উপস্থিতিতে এবং কাউন্সিলরদের সর্বসম্মতিক্রমে সভাপতি পদে সাবেক প্রতিমন্ত্রী মোতাহার হোসেন এমপি কে সভাপতি এবং লালমনিরহাট জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট মতিয়ার রহমানকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়। লালমনিরহাট জেলা আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠানের দীর্ঘদিন পর গত ১৭ই জুন বাংলাদেশ আওয়ামী লীগ লালমনিহাট জেলা শাখার পূর্নাঙ্গ কমিটি অনুমোদন ও প্রকাশ করা হয়।

এ বিষয়ে নবগঠিত কমিটির সদস্য নুরে আলম আজাদ জুয়েল বলেন,আমাকে লালমনিরহাট জেলা আওয়ামী লীগের সদস্য নির্বাচিত করায় বাংলাদেশ আওয়ামী লীগ সভানেত্রী, মাননীয় প্রধানমন্ত্রী, জননেত্রী শেখ হাসিনা, লালমনিরহাট জেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক প্রতিমন্ত্রী মোতাহার হোসেন এমপি মহোদয়ের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। সেই সাথে নবগঠিত পূর্ণাঙ্গ কমিটির সকলের প্রতি শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি।
তিনি আরো বলেন, দলে সৎ ও নিষ্ঠার সাথে কাজ করলে পদ পদবী খুঁজা লাগে না, পদ আপনাকেই খুঁজে নিবে।
ইনশাআল্লাহ জননেত্রী শেখ হাসিনার পক্ষে সোনার বাংলা গড়তে কাজ করছি, ভবিষ্যতে ও কাজ করতে চাই।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews