1. admin@asianexpress24.com : admin :
  2. asianexpress2420@gmail.com : shaista Miah : shaista Miah
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৬:১১ অপরাহ্ন
শিরোনাম
লোহাগড়ায় আইন-শৃঙ্খলা কমিটির সভা কোম্পানীগঞ্জ জাতীয় পুষ্টি সপ্তাহ উদযাপিত লোহাগড়ায় নতুন কুঁড়ি স্পোর্টস বাস্তবায়নে প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত নড়াইল জেলা ব্লাড ব্যাংকের নতুন কার্যনির্বাহী কমিটির ঘোষণা, সভাপতি কায়ছার ও সম্পাদক রকি বিশ্বনাথে সোনাপুর চ্যারিটি গ্রুপের শিক্ষা উপকরণ বিতরণ  নড়াইলে ট্রেনে কাটা পড়ে মা-ছেলের মৃ+ত্যু ভোলাগঞ্জ পুলিশ ফাঁড়িতে গাছের চারা রোপণ করলেন ওসি বিশ্বনাথে নিখোঁজের ৫ দিন পর তরুণীর ঝুলন্ত পঁচা লাশ উদ্ধার  বিশ্বনাথে ৩৫০ পিস ই য়া বা ও গাঁ/জা সহ আ/ট/ক -১ নড়াইলে সড়ক দু*র্ঘট*নায় নসিমনের চালক নি/হ/ত  লোহাগড়ায় মরহুম ওবায়দুল হক সবুজের মৃত্যুতে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বিশ্বনাথে সোনাপুর চ্যারিটি গ্রুপের মতবিনিময় সভা অনুষ্ঠিত  শ্যামনগরে জ্বালানী তেল বন্টনে স্বচ্ছতায় এগিয়ে এলেন চেয়ারম্যান, ৩ ইউনিয়নের জনগণের প্রশংসা লোহাগড়ায় জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্ধোধন বিশ্বনাথে শিলাবৃষ্টিতে ক্ষ*তি*গ্রস্ত পরিবারকে প্রবাসীর ঢেউটিন প্রদান

নবীগঞ্জের সন্ত্রাসী হামলায় স্ত্রী,সন্তান সহ একই পরিবারের ৫ জন আহত

  • Update Time : বৃহস্পতিবার, ২২ এপ্রিল, ২০২১
  • ২৪১ Time View

স্বপন রবি দাস,নবীগঞ্জ প্রতিনিধিঃ নবীগঞ্জ উপজেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের সন্ত্রাসী হামলায় রক্তাক্ত জখমী হয়েছেন স্বামী,স্ত্রী সন্তান সহ একই পরিবারের ৫জন৷

গুরুতর আহত অবস্থায় উপজেলার দেবপাড়া ইউনিয়নের ফরিদপুর গ্রামের মৃত প্রমোদ সূত্রধরের পুত্র আউশকান্দি বাজারের ব্যবসায়ী প্রদীপ সুত্রধর (৪৮),তার ছোট ভাই ফনি সূত্রধর (৪৫),তার স্ত্রী দ্বিপালী সূত্রধর(৩৫) আহতের দের কে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়েছে৷ অপর আহত শ্রমিকের স্ত্রী ও কিশোর পুত্র আউশকান্দি র,প,উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণীর ছাত্র, সুদ্বীপ সূত্রধর (১৩)কে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে৷

সূত্রে জানাযায়, উপজেলার ওই গ্রামের রানু সূত্রধরের বাড়িতে গত বুধবার সন্ধ্যারাতে টিভি দেখতে যায় প্রদীপ সুত্রধরের পুত্র সুদ্বীপ সূত্রধর। এসময় ভারতীয় টিভি চ্যানেল জি-বাংলা চলাকালীন সময় সুদ্বীপ সূত্রধর চ্যানেলটি পরিবর্তন করে দেশী চ্যানেল চালু করলে রানু সূত্রধরের পুত্র রাজন সূত্রধরের সাথে তার ঝগড়া লেগে যায়৷ এনিয়ে চরম হট্রগোল দেখা দিলে আজ বৃহস্পতিবার সকাল অনুমান ৮টায় স্কুল ছাত্র সুদ্বীপ সুত্রধরকে রাস্তাদিয়ে যাবার সময় রাজন ও তার লোকজন একা পেয়ে মারপিট করে। এসময় তার সুর চিৎকার শোনে তাকে হামলাকারীদের হাত থেকে বাঁচাতে এগিয়ে আসেন তার, পথচারী বাবা, চাচা সহ আরো অনেকেই ৷ এসময় প্রতিপক্ষ দীগেন্দ্র সুত্রধরের পুত্র বিএনপি নেতা মিন্টু সুত্রধরের নেতৃত্বে শাওন,রাজন,জন্টু সহ একদল লোক দেশীয় অস্ত্র শস্ত্র সহকারে সন্ত্রাসী হামলা করে উল্লেখিত ব্যক্তিদের রক্তাক্ত জখমী করে মারাত্মক আহত করে। পরে স্থানীয় লোকজন তাদেরকে উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে ভর্তি করেন৷ আহত প্রদীপ সুত্রধর বলেন,তিনি তার মালিকের কাছ থেকে ২লাখ ৫০ হাজার টাকা আউশকান্দি হীরাগঞ্জ বাজারে একটি ব্যাংকে জমা দেয়ার জন্য রাস্তা দিয়ে যাচ্ছেন এমন সময় পথের মধ্যেই হামলাকারীরা তার উপর আক্রম চালায়। হামলাকারীরা তাকে ধাওয়া করে তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ক্ষত-বিক্ষত করে তার কাছ থেকে উল্লেখিত পরিমান টাকা গুলো ছিনিয়ে নিয়ে যায়৷ এব্যাপারে তিনি প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে এঘটনার দোষীদের কঠোর শাস্তি দাবী করেন৷ এনিয়ে বিএনপি নেতা মিন্টু সুত্রধর এ প্রতিনিধিকে মুটোফোনে আলাপকালে জানান,তারা কেহ এই হামলার ঘটনার সাথে জড়িত নয়, আহতরা নিজেরাই নিজেদের  আহত করে হাসপাতালে ভর্তি হয়েছেন৷

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Theme Customized By BreakingNews