1. admin@asianexpress24.com : admin :
  2. asianexpress2420@gmail.com : shaista Miah : shaista Miah
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৪:৪৬ অপরাহ্ন
শিরোনাম
লোহাগড়ায় আইন-শৃঙ্খলা কমিটির সভা কোম্পানীগঞ্জ জাতীয় পুষ্টি সপ্তাহ উদযাপিত লোহাগড়ায় নতুন কুঁড়ি স্পোর্টস বাস্তবায়নে প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত নড়াইল জেলা ব্লাড ব্যাংকের নতুন কার্যনির্বাহী কমিটির ঘোষণা, সভাপতি কায়ছার ও সম্পাদক রকি বিশ্বনাথে সোনাপুর চ্যারিটি গ্রুপের শিক্ষা উপকরণ বিতরণ  নড়াইলে ট্রেনে কাটা পড়ে মা-ছেলের মৃ+ত্যু ভোলাগঞ্জ পুলিশ ফাঁড়িতে গাছের চারা রোপণ করলেন ওসি বিশ্বনাথে নিখোঁজের ৫ দিন পর তরুণীর ঝুলন্ত পঁচা লাশ উদ্ধার  বিশ্বনাথে ৩৫০ পিস ই য়া বা ও গাঁ/জা সহ আ/ট/ক -১ নড়াইলে সড়ক দু*র্ঘট*নায় নসিমনের চালক নি/হ/ত  লোহাগড়ায় মরহুম ওবায়দুল হক সবুজের মৃত্যুতে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বিশ্বনাথে সোনাপুর চ্যারিটি গ্রুপের মতবিনিময় সভা অনুষ্ঠিত  শ্যামনগরে জ্বালানী তেল বন্টনে স্বচ্ছতায় এগিয়ে এলেন চেয়ারম্যান, ৩ ইউনিয়নের জনগণের প্রশংসা লোহাগড়ায় জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্ধোধন বিশ্বনাথে শিলাবৃষ্টিতে ক্ষ*তি*গ্রস্ত পরিবারকে প্রবাসীর ঢেউটিন প্রদান

মুক্তিযোদ্ধা সমাজচ্যুত : বিশ্বনাথ আওয়ামী লীগের অঙ্গ-সহযোগী সংগঠনের নিন্দা ও প্রতিবাদ

  • Update Time : মঙ্গলবার, ১৩ এপ্রিল, ২০২১
  • ২৯৬ Time View

ফারুক আহমদ,বিশেষ প্রতিনিধিঃ সিলেটের বিশ্বনাথে বীর মুক্তিযোদ্ধা ইন্তাজ আলীকে সমাজচ্যুত করার প্রতিবাদে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন উপজেলার রামপাশা ইউনিয়ন আওয়ামী লীগ, উপজেলা কৃষক লীগ, শ্রমিক লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ।

মঙ্গলবার ১৩ এপ্রিল আওয়ামী লীগের অঙ্গ-সহযোগী সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দের স্বাক্ষরিত পৃথক বিবৃতিতে এ নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।

পৃথক বিবৃতিতে স্বাক্ষরকারী- উপজেলার রামপাশা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক নজির আহমদ, উপজেলা কৃষক লীগের সভাপতি ছোরাব আলী, সাধারণ সম্পাদক আব্দুল হান্নান বদরুল, উপজেলা শ্রমিক লীগের সভাপতি হাজী আমির আলী, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিব, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক আশিক আলী, আলতাব হোসেন, উপজেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি পার্থ সারথী দাশ পাপ্পু, সাধারণ সম্পাদক মোবারক হোসেন বলেন, দেশ-মাতৃকার জন্য যিনি নিজের জীবন বাজী রেখে আমাদেরকে একটি স্বাধীন রাস্ট্র উপহার দিতে যুদ্ধ করেছেন, জাতির সেই শ্রেষ্ট সন্তানকে বিএনপি-জামায়াতের অনুসারীরা সমাজচ্যুত করে যে অপরাধ করেছে তা ক্ষমার অযোগ্য। তাদেরকে দ্রুত গ্রেপ্তার করে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আইনশৃঙ্খলা বাহিনীর কাছে জোর দাবি জানিয়েছেন তারা।

উল্লেখ্য, গত ২৮ মার্চ উপজেলার শ্রীধরপুর গ্রামের মুক্তিযোদ্ধা ইন্তাজ আলীকে অন্যায়ভাবে সমাজচ্যুত করা হয়। গত রোববার ৭ জনকে অভিযুক্ত করে সিলেট পুলিশ সুপার বরাবরে লিখিত অভিযোগ দায়ের করেন মুক্তিযোদ্ধা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Theme Customized By BreakingNews