1. admin@asianexpress24.com : admin :
  2. asianexpress2420@gmail.com : shaista Miah : shaista Miah
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৯:১১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
শিরোনাম
আলোকবালীতে জনপ্রিয় বিএনপি নেতাকে ঘিরে নতুন ষ ড় য ন্ত্র রক্ষক যখন ভক্ষক : শাহজালালে ১.২২ কোটি টাকার স্বর্ণসহ স্পেশাল ব্রাঞ্চের কনস্টেবল গ্রেপ্তার বিশ্বনাথে জনতার হাতে চোর আ টক: থানায় সো পর্দ  ই য়া বা-গাঁ জাসহ বিশ্বনাথে ২ নারী আ ট ক লোহাগড়ায় শুরু হয়েছে বাঙালির প্রাণের উৎসব হালখাতা বিশ্বনাথে কুড়ালের আ*ঘা*তে খু*ন হলেন মাজারের খাদেম শাহ আলম চিশতী বিশ্বনাথে পেট্রোল মজুদ নিয়ে সংঘর্ষে থানায় মামলা: নারীসহ আহত-৪ লোহাগড়ায় বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন লোহাগড়ায় গলায় ফাঁ/স নিয়ে যুবকের আ/ত্মহ/ত্যা লোহাগড়ায় বিনামুল্যে উফশী আউশ ধানের বীজ ও সার বিতরণ বিশ্বনাথে রাস্তা পাওয়া নবজাতকের ঠাঁই হল সিলেট বাগবাড়ি ছোটমণি নিবাসে বিশ্বনাথে রাস্তার পাশে পড়ে থাকা নবজাতক উ দ্ধা র আইনের শাসন না থাকায় কুষ্টিয়ার দৌলতপুরে জঘন্য ঘটনা ঘটেছে —ইসলামী আন্দোলন  ফুলবাড়ীতে প্রবাসীর একাধিক বিয়ে নিয়ে এলাকায় মানববন্ধন বিশ্বনাথে মরহুম সোহেল আহমদ চৌধুরীর মাগফেরাত কামনায় দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত 

লোহাগড়ায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালন

  • Update Time : বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬
  • ৯১ Time View

জহুরুল হক মিলু, লোহাগড়া (নড়াইল) প্রতিনিধিঃ

নড়াইলের লোহাগড়ায় নানা আয়োজনের মধ্যদিয়ে যথাযোগ্য মযার্দায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে।

বৃহস্পতিবার (২৬ মার্চ) সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি ভবনে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে কর্মসূচি শুরু হয়। এরপর লোহাগড়া থানা পুলিশ ৩১ বার তোপাধ্বনি দেওয়া হয়।

সকাল সাড়ে ৭ টায় ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে উপজেলা পরিষদ চত্বরে শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পমাল্য অর্পণ করেন উপজেলা প্রশাসন, লোহাগড়া থানা পুলিশ, ফায়ার সার্ভিস, আনসার ও ভিডিপি, লোহাগড়া প্রেসক্লাব, বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দল ও তার সহযোগি সংগঠন, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন, লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়, মুক্তিযোদ্ধা সংসদসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান।

পরে লক্ষীপাশা মোল্যার মাঠে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন ও শান্তির প্রতীক কবুতর উড়িয়ে কর্মসূচির উদ্ধোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী কায়সার।

সকল সাড়ে ৮ টায় লোহাগড়া লক্ষীপাশা মোল্যার মাঠে পুলিশ, আনসার ও ভিডিপি, ফায়ার সার্ভিস, স্কাউটস, বিএনসিসিসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে কুচকাওয়াজ ও প্রদর্শনী অনুষ্ঠিত হয়। কুচকাওয়াজে সালাম গ্রহণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী কায়সার। এসময় তার সঙ্গে ছিলেন লোহাগড়া থানার ওসি আব্দুর রহমান, বীর মুক্তিযোদ্ধা শিকদার মকবুল হোসেন।

পরে বেলা ১১ টায় লক্ষীপাশা আদর্শ বিদয়ালয় মাঠে জিয়া মঞ্চে উপজেলা প্রশাসনের আয়োজনে বীর মুক্তিযোদ্ধা ও শহিদ পরিবারের সদস্যদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী কায়সারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন নড়াইল-২ আসনের এমপি আতাউর রহমান বাচ্চু।

নড়াইল জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ টিপু সুলতানের সঞ্চালনায় বক্তব্য দেন লোহাগড়া উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক সাদিয়া সুলতানা, লোহাগড়া থানার ওসি আব্দুর রহমান, লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম হায়াতুজ্জামান, অবসরপ্রাপ্ত মেজর মন্জুরুল করিম প্রিন্স, বাংলাদেশ জামায়াতে ইসলামী নড়াইল জেলা কর্মপরিষদ সদস্য মাওলানা আলমগীর হোসাইন, বাংলাদেশ জামায়াতে ইসলামী লোহাগড়া উপজেলা শাখার আমির মাওঃ হাদিউজ্জামান, বীর মুক্তিযোদ্ধা মো. মতিয়ার রহমান, বীর মুক্তিযোদ্ধা শেখ মোকাররম হোসেন, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান মোল্যা, মুক্তিযোদ্বা প্রজন্মের কেন্দীয় নেতা মেহেদী হাসান, সাংবাদিক সৈয়দ খায়রুল আলম, পৌর বিএনপির সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) সামচুল হক আজাদ, যুব দলের সিনিয়র যুগ্ম আহবায়ক সোহেল রানা লাক্সমি প্রমুখ।

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে শিক্ষার্থীদের অংশ গ্রহণে চিত্র অঙ্কন, কবিতা ও রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

এসময় লক্ষীপাশা মোল্যার মাঠে বীর মুক্তিযোদ্ধা, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ , সাংবাদিক ও বিজয়ী শিক্ষার্থীরাসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

দিবসটি উপলক্ষে জাতির শান্তি, সমৃদ্ধি, উন্নয়ন ও অগ্রগতি কামনায় সব মসজিদ ও অন্যান্য উপাসনালয়ে বিশেষ দোয়া করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews