1. admin@asianexpress24.com : admin :
  2. asianexpress2420@gmail.com : shaista Miah : shaista Miah
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০২:৪১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
শিরোনাম
আলোকবালীতে জনপ্রিয় বিএনপি নেতাকে ঘিরে নতুন ষ ড় য ন্ত্র রক্ষক যখন ভক্ষক : শাহজালালে ১.২২ কোটি টাকার স্বর্ণসহ স্পেশাল ব্রাঞ্চের কনস্টেবল গ্রেপ্তার বিশ্বনাথে জনতার হাতে চোর আ টক: থানায় সো পর্দ  ই য়া বা-গাঁ জাসহ বিশ্বনাথে ২ নারী আ ট ক লোহাগড়ায় শুরু হয়েছে বাঙালির প্রাণের উৎসব হালখাতা বিশ্বনাথে কুড়ালের আ*ঘা*তে খু*ন হলেন মাজারের খাদেম শাহ আলম চিশতী বিশ্বনাথে পেট্রোল মজুদ নিয়ে সংঘর্ষে থানায় মামলা: নারীসহ আহত-৪ লোহাগড়ায় বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন লোহাগড়ায় গলায় ফাঁ/স নিয়ে যুবকের আ/ত্মহ/ত্যা লোহাগড়ায় বিনামুল্যে উফশী আউশ ধানের বীজ ও সার বিতরণ বিশ্বনাথে রাস্তা পাওয়া নবজাতকের ঠাঁই হল সিলেট বাগবাড়ি ছোটমণি নিবাসে বিশ্বনাথে রাস্তার পাশে পড়ে থাকা নবজাতক উ দ্ধা র আইনের শাসন না থাকায় কুষ্টিয়ার দৌলতপুরে জঘন্য ঘটনা ঘটেছে —ইসলামী আন্দোলন  ফুলবাড়ীতে প্রবাসীর একাধিক বিয়ে নিয়ে এলাকায় মানববন্ধন বিশ্বনাথে মরহুম সোহেল আহমদ চৌধুরীর মাগফেরাত কামনায় দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত 

লামাকাজী ইউনিয়ন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইউ.কে’র নগদ অর্থ বিতরণ 

  • Update Time : রবিবার, ১৫ মার্চ, ২০২৬
  • ৫৬ Time View

বিশ্বনাথ সিলেট প্রতিনিধিঃ

পবিত্র ঈদুল ফিতর কে সামনে রেখে সিলেটের বিশ্বনাথ উপজেলার ০১ নং লামাকাজী ইউনিয়নের ৯নং ওয়ার্ডের ছয়টি গ্রামের প্রায় দেড় শতাধিক অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে জনপ্রতি নগদ ১ হাজার টাকা করে ঈদ উপহার আনুষ্ঠানিক ভাবে বিতরণ করেছে ‘লামাকাজী ইউনিয়ন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইউকে’। 

রবিবার (১৫ মার্চ ২০২৬) দুপুরে হাজারীগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ বিতরণ অনুষ্ঠানে যুক্তরাজ্য প্রবাসী ও ৯নং ওয়ার্ডের ট্রাস্টি আল আমান সুমন, ছাদিকুজ্জামান, ফয়জুল হক, আপ্তাব মিয়া ও জাকারিয়া আহমদ ও আরো অনেকের আর্থিক সহযোগিতায় দরিদ্র পরিবারের সদস্যদের মাঝে এই সহায়তা প্রদান করা হয়।

পরে আকিলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ও দুঃস্থদের মাঝে নগদ অর্থ বিতরণ করেন সংগঠনের নেতৃবৃন্দ।

হাজারীগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাজারীগাঁও মাঝপাড়া জামে মসজিদের মোতাওয়াল্লি মানিকুজ্জামান। হাজারী জামে মসজিদের ইমাম ও খতিব হাফিজ মাওলানা কামিল আহমদ পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে এসময় বক্তব্য রাখেন মুরব্বি  সংগঠক কামাল খান, ব্যবসায়ী দুদু মিয়া ও আহাদ মিয়া। 

উপস্থিত ছিলেন ৯নং ওয়ার্ডের চ্যারিটির সম্পাদক শাহ জুবায়েল আহমদ, সদস্য পীর শাহ চয়ন মিয়া, দুদু মিয়া।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews