1. admin@asianexpress24.com : admin :
  2. asianexpress2420@gmail.com : shaista Miah : shaista Miah
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০২:৩৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
শিরোনাম
আলোকবালীতে জনপ্রিয় বিএনপি নেতাকে ঘিরে নতুন ষ ড় য ন্ত্র রক্ষক যখন ভক্ষক : শাহজালালে ১.২২ কোটি টাকার স্বর্ণসহ স্পেশাল ব্রাঞ্চের কনস্টেবল গ্রেপ্তার বিশ্বনাথে জনতার হাতে চোর আ টক: থানায় সো পর্দ  ই য়া বা-গাঁ জাসহ বিশ্বনাথে ২ নারী আ ট ক লোহাগড়ায় শুরু হয়েছে বাঙালির প্রাণের উৎসব হালখাতা বিশ্বনাথে কুড়ালের আ*ঘা*তে খু*ন হলেন মাজারের খাদেম শাহ আলম চিশতী বিশ্বনাথে পেট্রোল মজুদ নিয়ে সংঘর্ষে থানায় মামলা: নারীসহ আহত-৪ লোহাগড়ায় বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন লোহাগড়ায় গলায় ফাঁ/স নিয়ে যুবকের আ/ত্মহ/ত্যা লোহাগড়ায় বিনামুল্যে উফশী আউশ ধানের বীজ ও সার বিতরণ বিশ্বনাথে রাস্তা পাওয়া নবজাতকের ঠাঁই হল সিলেট বাগবাড়ি ছোটমণি নিবাসে বিশ্বনাথে রাস্তার পাশে পড়ে থাকা নবজাতক উ দ্ধা র আইনের শাসন না থাকায় কুষ্টিয়ার দৌলতপুরে জঘন্য ঘটনা ঘটেছে —ইসলামী আন্দোলন  ফুলবাড়ীতে প্রবাসীর একাধিক বিয়ে নিয়ে এলাকায় মানববন্ধন বিশ্বনাথে মরহুম সোহেল আহমদ চৌধুরীর মাগফেরাত কামনায় দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত 

বিশ্বনাথে খাদ্য সামগ্রী বিতরণ করল ব্রিটিশ-বাংলাদেশ মিনিক্যাব ড্রাইভার্স এসোসিয়েশন ইউকে

  • Update Time : শনিবার, ১৪ মার্চ, ২০২৬
  • ৫৫ Time View

বিশ্বনাথ প্রতিনিধি:

বিশ্বনাথে সমাজসেবী সংগঠন ব্রিটিশ-বাংলাদেশ মিনিক্যাব ড্রাইভার্স এসোসিয়েশন ইউকে’র
পক্ষ থেকে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

১৪মার্চ(শনিবার)স্থানীয় রামপাশার হাজী রশিক আলী মঞ্জিলে হাজী রশিক আলীর সভাপতিত্বে আয়োজিত খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও তরুণ সংগঠক যুক্তরাজ্য প্রবাসী এ.কে.এম সিদ্দিকুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,ডাচ্ বাংলা এজেন্ট ব্যাংক রামপাশা শাখার ইনচার্জ আবু সুফিয়ান,বিশিষ্ট মুরব্বি সমছু মিয়া,রামপাশা হাফিজিয়া মাদ্রাসার শিক্ষক হাফিজ ছানা উল্লাহ,বিশ্বনাথ উপজেলা প্রেসক্লাবের সহ-সাধারণ সম্পাদক আলতাব হোসেন।

সমাজসেবামূলক সংগঠন ব্রিটিশ-বাংলাদেশ মিনিক্যাব ড্রাইভার্স এসোসিয়েশন ইউকে’র উদ্যোগে শতাধিক মানুষের মাঝে বিতরণকৃত প্রত্যেক প্যাকেটে১৪কেজি খাদ্য সামগ্রী ছিল।

অনুষ্ঠানে বক্তারা,এসোসিয়েশনের সাথে সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ প্রকাশ করে এই ধারাবাহিকতা অব্যাহত রাখার আহবান জানান।

খাদ্য সামগ্রী বিতরণের আগে এসোসিয়েশনেরব দাতা সংশ্লিষ্ট সকল সদস্য,দেশ জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করেন রামপাশা হাফিজিয়া মাদ্রাসার শিক্ষক হাফিজ ছানা উল্লাহ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews