1. admin@asianexpress24.com : admin :
  2. asianexpress2420@gmail.com : shaista Miah : shaista Miah
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০২:৩৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
শিরোনাম
আলোকবালীতে জনপ্রিয় বিএনপি নেতাকে ঘিরে নতুন ষ ড় য ন্ত্র রক্ষক যখন ভক্ষক : শাহজালালে ১.২২ কোটি টাকার স্বর্ণসহ স্পেশাল ব্রাঞ্চের কনস্টেবল গ্রেপ্তার বিশ্বনাথে জনতার হাতে চোর আ টক: থানায় সো পর্দ  ই য়া বা-গাঁ জাসহ বিশ্বনাথে ২ নারী আ ট ক লোহাগড়ায় শুরু হয়েছে বাঙালির প্রাণের উৎসব হালখাতা বিশ্বনাথে কুড়ালের আ*ঘা*তে খু*ন হলেন মাজারের খাদেম শাহ আলম চিশতী বিশ্বনাথে পেট্রোল মজুদ নিয়ে সংঘর্ষে থানায় মামলা: নারীসহ আহত-৪ লোহাগড়ায় বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন লোহাগড়ায় গলায় ফাঁ/স নিয়ে যুবকের আ/ত্মহ/ত্যা লোহাগড়ায় বিনামুল্যে উফশী আউশ ধানের বীজ ও সার বিতরণ বিশ্বনাথে রাস্তা পাওয়া নবজাতকের ঠাঁই হল সিলেট বাগবাড়ি ছোটমণি নিবাসে বিশ্বনাথে রাস্তার পাশে পড়ে থাকা নবজাতক উ দ্ধা র আইনের শাসন না থাকায় কুষ্টিয়ার দৌলতপুরে জঘন্য ঘটনা ঘটেছে —ইসলামী আন্দোলন  ফুলবাড়ীতে প্রবাসীর একাধিক বিয়ে নিয়ে এলাকায় মানববন্ধন বিশ্বনাথে মরহুম সোহেল আহমদ চৌধুরীর মাগফেরাত কামনায় দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত 

লোহাগড়ায় দরিদ্র ও অসহায় পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

  • Update Time : শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬
  • ৫০ Time View

জহুরুল হক মিলু, লোহাগড়া (নড়াইল) প্রতিনিধিঃ

পবিত্র ঈদ- উল- ফিতর উপলক্ষে নড়াইলের লোহাগড়ায় ১২৪ জন দরিদ্র ও অসহায় পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।

শুক্রবার (১৩ মার্চ) দুপুর ১২টার দিকে লোহাগড়া উপজেলার নলদী ইউনিয়নের নলদী মানবকল্যাণ ছাত্র সংঘের আয়োজনে নলদী বাজার এলাকায় এসব ঈদ সামগ্রী বিতরণ করা হয়। দরিদ্র ও অসহায় মানুষের মাঝে ঈদের আনন্দ পৌঁছে দিতে নলদী মানবকল্যাণ ছাত্র সংঘ এ মানবিক কর্মসূচির
উদ্যোগ গ্রহণ করেন।

১২৪টি পরিবারের জন্য ঈদ সামগ্রীর প্যাকেজে ছিল, সেমাই ৫০০ গ্রাম, চিনি ৫০০ গ্রাম, কিসমিস, গুঁড়ো দুধ ১০০ গ্রাম, পোলাওয়ের চাল ৫০০ গ্রাম, তেল ৫০০ গ্রাম, ডাল ৫০০ গ্রাম, পেঁয়াজ ১ কেজি, রসুন ৫০০ গ্রাম, সাবান, নুডুলস ও মসলাসহ বিভিন্ন খাদ্যসামগ্রী। ঈদ সামগ্রী পেয়ে উপকারভোগীরা আনন্দ প্রকাশ করেন এবং আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা জানান।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, “প্রতিবছরের মতো এবারও ঈদ-উল-ফিতরে দরিদ্র ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছেন তারা। তাদের এই উদ্যোগের মূল লক্ষ্য হলো সমাজের দরিদ্র ও অসহায় মানুষের মুখে একটুখানি হাসি ফোটানো এবং ঈদের আনন্দ সবার মাঝে ভাগাভাগি করে নেওয়া।

এ সময় উপস্থিত ছিলেন নলদী মানবকল্যাণ ছাত্র সংঘের উপদেষ্টা মো. সাইফুর রহমান, মাহমুদুর রহমান, ওসমান গনি, সভাপতি আব্দুস সামাদ, সাধারণ সম্পাদক ইয়ার আলী, যুগ্ম সাধারণ সম্পাদক তাহাজ্জদ হোসেনসহ সংগঠনের অন্যান্য সদস্যরা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews