1. admin@asianexpress24.com : admin :
  2. asianexpress2420@gmail.com : shaista Miah : shaista Miah
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০২:৪০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
শিরোনাম
আলোকবালীতে জনপ্রিয় বিএনপি নেতাকে ঘিরে নতুন ষ ড় য ন্ত্র রক্ষক যখন ভক্ষক : শাহজালালে ১.২২ কোটি টাকার স্বর্ণসহ স্পেশাল ব্রাঞ্চের কনস্টেবল গ্রেপ্তার বিশ্বনাথে জনতার হাতে চোর আ টক: থানায় সো পর্দ  ই য়া বা-গাঁ জাসহ বিশ্বনাথে ২ নারী আ ট ক লোহাগড়ায় শুরু হয়েছে বাঙালির প্রাণের উৎসব হালখাতা বিশ্বনাথে কুড়ালের আ*ঘা*তে খু*ন হলেন মাজারের খাদেম শাহ আলম চিশতী বিশ্বনাথে পেট্রোল মজুদ নিয়ে সংঘর্ষে থানায় মামলা: নারীসহ আহত-৪ লোহাগড়ায় বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন লোহাগড়ায় গলায় ফাঁ/স নিয়ে যুবকের আ/ত্মহ/ত্যা লোহাগড়ায় বিনামুল্যে উফশী আউশ ধানের বীজ ও সার বিতরণ বিশ্বনাথে রাস্তা পাওয়া নবজাতকের ঠাঁই হল সিলেট বাগবাড়ি ছোটমণি নিবাসে বিশ্বনাথে রাস্তার পাশে পড়ে থাকা নবজাতক উ দ্ধা র আইনের শাসন না থাকায় কুষ্টিয়ার দৌলতপুরে জঘন্য ঘটনা ঘটেছে —ইসলামী আন্দোলন  ফুলবাড়ীতে প্রবাসীর একাধিক বিয়ে নিয়ে এলাকায় মানববন্ধন বিশ্বনাথে মরহুম সোহেল আহমদ চৌধুরীর মাগফেরাত কামনায় দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত 

ফুলবাড়ীতে নিষিদ্ধ কেমিক্যাল ও অস্বাস্থ্যকর পরিবেশে লাচ্চা সেমাই উৎপাদন, ত্রিশ হাজার টাকা জরিমানা

  • Update Time : বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬
  • ১৭৪ Time View

কুড়িগ্রাম প্রতিনিধিঃ

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার কাশিপুর বাজারে অস্বাস্থ্যকর পরিবেশে লাচ্চা সেমাই উৎপাদন এবং নিষিদ্ধ ফুড কেমিক্যাল ব্যবহারের দায়ে এক বেকারি মালিককে ত্রিশ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (১২ মার্চ ২০২৬) ফুলবাড়ী উপজেলা প্রশাসনের ভেজাল বিরোধী অভিযানে মেসার্স মুহিন ফুড প্রোডাক্টস নামের একটি বেকারিতে অনিয়মের অভিযোগে ত্রিশ হাজার টাকা জরিমানা করেছে।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, অভিযানের সময় প্রতিষ্ঠানটিতে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন এবং খাবারে নিষিদ্ধ ফুড কেমিক্যাল ব্যবহারের বিষয়টি ধরা পড়ে। এ অপরাধে বেকারি মালিক হাফিজুর রহমানকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৫২ ধারায় ত্রিশ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের অনিয়ম না করার জন্য তাকে সতর্ক করা হয়েছে।
ফুলবাড়ী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আনোয়ার হোসাইন বলেন, জনস্বাস্থ্যের কথা বিবেচনা করে নিয়মিতভাবে এ ধরনের অভিযান পরিচালনা করা হবে। অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন বা নিষিদ্ধ উপাদান ব্যবহারের বিষয়টি কোনোভাবেই সহ্য করা হবে না।

আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে উপজেলার কাশিপুর কলেজ মোড় এলাকায় অস্বাস্থ্যকর পরিবেশে নিম্নমানের সেমাই উৎপাদনের অভিযোগ উঠেছে। সরেজমিনে দেখা গেছে, “মেসার্স মুহিন ফুড প্রোডাক্ট লিমিটেড” নামের সাইনবোর্ড থাকলেও দোকানের পেছনে অপরিচ্ছন্ন পরিবেশে সেমাই তৈরি করা হচ্ছে।
কারখানার চারপাশে ময়লা-আবর্জনার স্তূপ, অপরিষ্কার তৈজসপত্র এবং নিম্নমানের উপকরণ ব্যবহার করে সেমাই উৎপাদন করা হচ্ছে বলে স্থানীয়রা অভিযোগ করেন। জানা গেছে, কারখানাটিতে প্রায় ১৫ জন শ্রমিক কাজ করছেন।
কারখানার মালিক হাফিজুর রহমান জানান, তার প্রতিষ্ঠানে নিয়মিত সেমাই উৎপাদন করা হয়। তবে উৎপাদনের মান ও পরিবেশ নিয়ে প্রশ্ন করা হলে তিনি সন্তোষজনক কোনো ব্যাখ্যা দিতে পারেননি।

পুষ্টিবিদ ও জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, নিম্নমানের পাম অয়েল ও ডালডা দীর্ঘদিন গ্রহণ করলে হৃদরোগ, উচ্চ রক্তচাপ, লিভারের সমস্যা এমনকি ক্যানসারের ঝুঁকিও বাড়তে পারে। বিশেষ করে ঈদ উপলক্ষে এসব নিম্নমানের সেমাই বাজারে ছড়িয়ে পড়লে জনস্বাস্থ্যের জন্য বড় ধরনের ঝুঁকি তৈরি হতে পারে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews