1. admin@asianexpress24.com : admin :
  2. asianexpress2420@gmail.com : shaista Miah : shaista Miah
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০২:৩৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
শিরোনাম
আলোকবালীতে জনপ্রিয় বিএনপি নেতাকে ঘিরে নতুন ষ ড় য ন্ত্র রক্ষক যখন ভক্ষক : শাহজালালে ১.২২ কোটি টাকার স্বর্ণসহ স্পেশাল ব্রাঞ্চের কনস্টেবল গ্রেপ্তার বিশ্বনাথে জনতার হাতে চোর আ টক: থানায় সো পর্দ  ই য়া বা-গাঁ জাসহ বিশ্বনাথে ২ নারী আ ট ক লোহাগড়ায় শুরু হয়েছে বাঙালির প্রাণের উৎসব হালখাতা বিশ্বনাথে কুড়ালের আ*ঘা*তে খু*ন হলেন মাজারের খাদেম শাহ আলম চিশতী বিশ্বনাথে পেট্রোল মজুদ নিয়ে সংঘর্ষে থানায় মামলা: নারীসহ আহত-৪ লোহাগড়ায় বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন লোহাগড়ায় গলায় ফাঁ/স নিয়ে যুবকের আ/ত্মহ/ত্যা লোহাগড়ায় বিনামুল্যে উফশী আউশ ধানের বীজ ও সার বিতরণ বিশ্বনাথে রাস্তা পাওয়া নবজাতকের ঠাঁই হল সিলেট বাগবাড়ি ছোটমণি নিবাসে বিশ্বনাথে রাস্তার পাশে পড়ে থাকা নবজাতক উ দ্ধা র আইনের শাসন না থাকায় কুষ্টিয়ার দৌলতপুরে জঘন্য ঘটনা ঘটেছে —ইসলামী আন্দোলন  ফুলবাড়ীতে প্রবাসীর একাধিক বিয়ে নিয়ে এলাকায় মানববন্ধন বিশ্বনাথে মরহুম সোহেল আহমদ চৌধুরীর মাগফেরাত কামনায় দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত 

পরকীয়া সন্দেহে জয়পুরহাটে স্ত্রীর গলায় ওড়না পেচিয়ে হত্যা, স্বামী পলাতক

  • Update Time : রবিবার, ১ মার্চ, ২০২৬
  • ১৭৬ Time View


সাজ্জাদুর রহমান, জয়পুরহাট প্রতিনিধিঃ

জয়পুরহাটের কালাই উপজেলায় পরকীয়া সন্দেহে দ্বিতীয় স্ত্রীকে হত্যার পর স্বামী পালিয়েছে। খবর পাওয়া মাত্র পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতন্তদের জন্য হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) দিবাগত রাত আনুমানিক ৩টার সময় কালাই উপজেলার এলতা উত্তরপাড়া (রাধানগর) গ্রামে ঘটনাটি ঘটে।

নিহত খালেদা আক্তার (৩৫) কালাই উপজেলার এলতা উত্তরপাড়া গ্রামের আব্দুল বারী ওরফে সাইদুর (৫৫) এর দ্বিতীয় স্ত্রী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় দুই যুগ আগে কালাই উপজেলার রঘুনাথপুর গ্রামের আব্দুল বাকী ওরফে সাইদুরের সঙ্গে একই উপজেলার এলতা উত্তরপাড়া গ্রামের খালেদার বিয়ে হয়। এরপর থেকে আব্দুল বাকী ঘর জামাই হিসেবে স্ত্রীর বাবার বাড়ি তথা রাধানগরেই থাকতেন। তাদের সংসারে একটি মেয়ে রয়েছে। শনিবার দুপুরে স্ত্রী মোবাইল ফোনে অন্য লোকের সঙ্গে কথা বলে, এমন সন্দেহে স্বামী তাকে মারধর করে স্ত্রীর সোনার গয়না কেড়ে নেয়। ওই দিন সন্ধ্যায় স্থানীয়রা স্বামী-স্ত্রীর মধ্যে মিমাংসা করে দেন। পরে গভীর রাত আনুমানিক তিনটার দিকে স্বামী তার স্ত্রীকে গলায় ওড়না ও তার দিয়ে পেঁচিয়ে হত্যা করে পালিয়ে যায়। এ সময় স্থানীয়রা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে জয়পুরহাট জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।

কালাই থানার ওসি (তদন্ত) দীপেন্দ্রনাথ সিংহ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করেছে। সুরতহাল রিপোর্টের জন্য লাশ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, প্রাথমিক তদন্তে জানা গেছে, সন্দেহের জেরে স্বামী তার স্ত্রীকে হত্যা করে পালিয়েছে। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে মামলা হয়েছে। আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews