1. admin@asianexpress24.com : admin :
  2. asianexpress2420@gmail.com : shaista Miah : shaista Miah
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০২:১৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
বিশ্বনাথে শিলাবৃষ্টিতে ক্ষ*তি*গ্রস্ত পরিবারকে প্রবাসীর ঢেউটিন প্রদান বিশ্বনাথে মাদক বিরোধী অ ভি যা নে যুবকের কা রা দণ্ড  বিশ্বনাথে সাংবাদিক মোসাদ্দিক সাজুলের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত  বিশ্বনাথের ভুরকি ইসবপুর গ্রামের প্রবাসীদের অর্থায়নে শিক্ষার্থীদের মাঝে গাইড বিতরণ দৃষ্টি প্রতিবন্ধী মিতু দাখিল পরীক্ষায় পাননি বাড়তি সুবিধা শ্যামনগরে লিডার্সের সহযোগিতায় সমাজসেবা অফিসের গণশুনানি অনুষ্ঠিত লোহাগড়ায় প্রকল্পের গরু বিতরণে অনিয়ম ও দূর্নীতি প্রসঙ্গে বিএনপির সংবাদ সম্মেলন লোহগড়ায় এস এস সি ও সমমান পরীক্ষা উপলক্ষে পরীক্ষার কক্ষ পরিদর্শকদের কর্মশালা ফুলবাড়ীতে র‌্যাবের অভিযানে ৭৬ কেজি গাঁজাসহ গ্রেপ্তার-১ নড়াইলের কালিয়ায় বালু উত্তোলনের দায়ে ১ লাখ ৭০ হাজার টাকা জরিমানা
শিরোনাম
বিশ্বনাথে শিলাবৃষ্টিতে ক্ষ*তি*গ্রস্ত পরিবারকে প্রবাসীর ঢেউটিন প্রদান বিশ্বনাথে মাদক বিরোধী অ ভি যা নে যুবকের কা রা দণ্ড  বিশ্বনাথে সাংবাদিক মোসাদ্দিক সাজুলের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত  বিশ্বনাথের ভুরকি ইসবপুর গ্রামের প্রবাসীদের অর্থায়নে শিক্ষার্থীদের মাঝে গাইড বিতরণ দৃষ্টি প্রতিবন্ধী মিতু দাখিল পরীক্ষায় পাননি বাড়তি সুবিধা শ্যামনগরে লিডার্সের সহযোগিতায় সমাজসেবা অফিসের গণশুনানি অনুষ্ঠিত লোহাগড়ায় প্রকল্পের গরু বিতরণে অনিয়ম ও দূর্নীতি প্রসঙ্গে বিএনপির সংবাদ সম্মেলন লোহগড়ায় এস এস সি ও সমমান পরীক্ষা উপলক্ষে পরীক্ষার কক্ষ পরিদর্শকদের কর্মশালা ফুলবাড়ীতে র‌্যাবের অভিযানে ৭৬ কেজি গাঁজাসহ গ্রেপ্তার-১ নড়াইলের কালিয়ায় বালু উত্তোলনের দায়ে ১ লাখ ৭০ হাজার টাকা জরিমানা বিশ্বনাথে ইয়াবা কারবারি ও পরোয়ানাভুক্ত আসামী সহ আটক -৪ বিশ্বনাথে ইয়াবাসহ ২ যুবক গ্রেফতার  আলোকবালীতে জনপ্রিয় বিএনপি নেতাকে ঘিরে নতুন ষ ড় য ন্ত্র রক্ষক যখন ভক্ষক : শাহজালালে ১.২২ কোটি টাকার স্বর্ণসহ স্পেশাল ব্রাঞ্চের কনস্টেবল গ্রেপ্তার বিশ্বনাথে জনতার হাতে চোর আ টক: থানায় সো পর্দ 

নরসিংদী-১: শিরিনের বিশাল শোডাউন, ‘দূর্ণী/তি ও চাঁ/দাবা/জমু/ক্ত’ জেলা গড়ার অঙ্গীকার

  • Update Time : মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৩৯ Time View

নরসিংদী প্রতিনিধি:

নরসিংদী-১ আসনের নির্বাচনী মাঠে শক্তি প্রদর্শন করেছেন ‘ট্রাক’ প্রতীকের স্বতন্ত্র প্রার্থী এডভোকেট শিরিন। আজ সকালে তার নেতৃত্বে নরসিংদী শহরে এক বিশাল নির্বাচনী মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়। মিছিলে অংশ নেওয়া হাজার হাজার মানুষের কণ্ঠে ছিল পরিবর্তনের স্লোগান।ব্যানার, ফেস্টুন এবং ট্রাক মার্কার লিফলেট হাতে মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এসময় বিপুল সংখ্যক নারী ও পুরুষ ভোটার স্বতঃস্ফূর্তভাবে মিছিলে যোগ দেন। পরবর্তীতে নরসিংদী পৌর চত্বরে গিয়ে শেষ হয়।

এসময় বক্তব্যে এডভোকেট শিরিন নরসিংদীর সামগ্রিক উন্নয়নের রূপরেখা তুলে ধরেন। তিনি বলেন, “আমি আপনাদের সন্তান। নরসিংদীর অবকাঠামোগত উন্নয়ন, বিশেষ করে রাস্তাঘাট ও ড্রেনেজ ব্যবস্থার আধুনিকায়ন আমার প্রধান অগ্রাধিকার। আমি নির্বাচিত হলে নরসিংদীকে একটি আধুনিক ও বাসযোগ্য শহর হিসেবে গড়ে তুলব।”

তিনি আরও যোগ করেন, “নরসিংদী হবে দুর্নীতিমুক্ত এবং চাঁদাবাজমুক্ত এক নিরাপদ জনপদ। সাধারণ মানুষ যেন নির্ভয়ে ব্যবসা-বাণিজ্য ও চলাচল করতে পারে, সেই পরিবেশ নিশ্চিত করা হবে। চাঁদাবাজদের কোনো আস্তানা এই মাটিতে থাকবে না।”

বক্তব্যের শেষ পর্যায়ে এডভোকেট শিরিন প্রতিপক্ষ প্রার্থীদের উদ্দেশ্যে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেন। তিনি অভিযোগ করেন, কিছু অসাধু গোষ্ঠী নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে সাধারণ ভোটারদের মধ্যে ভয়ভীতি ছড়ানোর চেষ্টা করছে। তিনি বলেন, “যারা আচরণবিধি লঙ্ঘন করছেন, তারা সাবধান হয়ে যান। প্রশাসনের প্রতি আমার অনুরোধ—সুষ্ঠু নির্বাচনের পরিবেশ রক্ষায় কঠোর পদক্ষেপ নিন।”

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews