1. admin@asianexpress24.com : admin :
  2. asianexpress2420@gmail.com : shaista Miah : shaista Miah
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১০:৪০ অপরাহ্ন
শিরোনাম
লোহাগড়ায় রোপা আমন ধানের নমুনা শস্য কর্তন শুরু লোহাগড়ায় আইন-শৃঙ্খলা কমিটির সভা নরসিংদীতে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত, পুরস্কৃত ৪ দক্ষ চালক লোহাগড়ায় যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন নড়াগাতিতে গাঁ/জা সহ ২ মা+দ-ক কারবারি আ/ট*ক কোম্পানীগঞ্জে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত নড়াইলের কালিয়ায় বিদ্যু*ৎ/স্পৃ*ষ্টে যুবকের মৃ/ত্যু লোহাগড়ায় গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদের মাসব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণের উদ্বোধন লোহাগড়ায় মধুমতি নদীতে অভিযানে কারেন্ট জাল পু+ড়ি*য়ে ধ্বং*স নড়াইলে আ ট*ক ৩ ইয়া/বা*কার*বারীর সাজা লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের ১২৫ বছর পূর্তি উপলক্ষে প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত বিশ্বনাথের খাজাঞ্চিতে এমপি লুনার মতবিনিময়: খাজাঞ্চিবাসী উন্নয়ন বঞ্চিত থাকবে না বিশ্বনাথের রামপাশায় গ্রামবাসীর সাথে চেয়ারম্যান পদপ্রার্থী আজাদ আলীর মতবিনিময় বিশ্বনাথের টেংরায় প্রবাসী আব্দুল হান্নানের উদ্যোগে দিনব্যাপী ফ্রী চক্ষু শিবির অনুষ্ঠিত নরসিংদী শীলমান্দী দড়িপাড়া জমি দ*খল ও প্রা*ণনা*শের হু*মকি*র অভি*যো*গে সংবাদ সম্মেলন

হাত পা বেঁধে ১০৪ জন ভারতীয়কে ফেরত পাঠিয়েছে আমেরিকা

  • Update Time : বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৫০ Time View

 এশিয়ান ডেস্কঃ

বিনা অনুমতিতে বসবাসকারী ১০৪ জন ভারতীয়কে ইতিমধ্যে দেশে ফেরত পাঠিয়েছে মার্কিন প্রশাসন। কিন্তু তাঁদের যেভাবে ফেরত পাঠানো হয়েছে তা নিয়ে তীব্র সমালোচনা শুরু হয়েছে। কারণ একাধিক ছবি ভাইরাল হয়েছে ইতিমধ্যে। যে ছবিগুলোতে দেখা যাচ্ছে, তাঁদের সকলের কোমরে বাঁধা রয়েছে চেইন। যদিও ভারত সরকার দাবি করেছে, ওই ছবি ভারতীয়দের নয়। কিন্তু আমেরিকা থেকে দেশে ফিরে আসা এক নাগরিক জানাচ্ছেন অন‍্য কথাই। প্রথম দফায় দেশে ফিরে আসা ১০৪ জনের মধ‍্যে রয়েছে যশপাল সিং(৩৬)। তিনি পাঞ্জাবের গুরুদাসপুরের বাসিন্দা। তাঁর কথায়, মার্কিন সামরিক বিমানে তাঁদের আনার সময়ে হাত পা চে্ইন দিয়ে বেঁধে দেওয়া হয়েছিল। একমাত্র ভারতে বিমান অবতরণ করার পরই তাঁদের সেই বাঁধন খোলা হয়। যশপাল বলেছেন, ” আমরা প্রথমে ভেবেছিলাম আমাদের আবার কোনও ডিটেনশন ক‍্যাম্পে নিয়ে যাওয়া হচ্ছে। কারণ আমাদের সকলের হাতে হাত কড়া এবং পা চেইন দিয়ে বাঁধা ছিল কিন্তু পরে জানতে পারি আমরা দেশে ফিরছি। তিনি এ ও জানান, আমেরিকা যাওয়ার পর তাঁদের ১১ দিন ডিটেনশন সেন্টারে কাটতে হয়েছিল। ৩০ লক্ষ টাকা খরচ করে ডাংকি রুটে আমেরিকা গিয়েছিলেন যশপাল। এতে তাঁর সময় লেগেছিল ৬ মাস। তিনি জানিয়েছেন, প্রথমে ইউরোপ গিয়ে তারপর সেখান থেকে ব্রাজিল গিয়েছিলেন তিনি। তারপর আরও একাধিক দেশ ঘুরে আমেরিকা পৌঁছান। তাঁর এজেন্ট প্রতিশ্রুতি দিয়েছিলেন বৈধ ভিসা করিয়ে দেবেন। কিন্তু তা হয়নি। ২৪ জানুয়ারি তিনি আমেরিকা সীমান্তে ধরা পড়েন। ফেরত আসা ভারতীয়দের প্রায় সকলেই ডাংকি রুটে গিয়েছিলেন আমেরিকায়। কারও ২০ লক্ষ, তো কারও ৩৫ লক্ষ টাকা খরচ হয়েছে তাতে। হরবিন্দর নামের এক যুবক  জানিয়েছেন, জঙ্গল, পাহাড়, নদী সব পেরিয়ে তাদের যেতে হয়েছে। ডাংকি রুটে কয়েকজনকে মারা যেতেও দেখেছেন তিনি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Theme Customized By BreakingNews