নিজস্ব প্রতিবেদকঃ
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র যুক্তরাজ্য কভেন্ট্রি শাখার কার্যনির্বাহী কমিটি (আংশিক) অনুমোদন দেওয়া হয়েছে।
গত ২৯ সেপ্টেম্বর যুক্তরাজ্য বিএনপির আহবায়ক কমিটির আহবায়ক আবুল কালাম আজাদ ও সদস্য সচিব খসরুজ্জামান খসরু স্বাক্ষরিত এক পত্রে কভেন্টি বিএনপির এই কমিটি অনুমোদন দেওয়া হয়।
আংশিক কমিটির ৭ জনের নামের তালিকায় সভাপতি হয়েছেন বিএনপি নেতা জামিউল ইসলাম জামিল। কমিটির অন্যান্য দায়িত্ব প্রাপ্তরা হলেন, সিনিয়র সহ সভাপতি আফজাল খান লাকি, সহ সভাপতি শাহ মাহবুবউজ্জামান, সাধারণ সম্পাদক মোঃ মেহরাব উদ্দিন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাজ্জাদ আলী, সাংগঠনিক সম্পাদক, ইমাম উদ্দিন ও সদস্য শামিমুর রহমান জামিলকে মনোনীত করা হয়েছে।
এছাড়া নতুন দায়িত্ব প্রাপ্ত কমিটিকে আগামী ৩০ দিনের মধ্যে ৭১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি ও প্রয়োজনীয় সংখ্যক সদস্যের সমন্বয়ে একটি উপদেষ্টা কমিটি গঠন করে অনুমোদনের জন্য যুক্তরাজ্য বিএনপির দপ্তরে জমা দেওয়ার নির্দেশ প্রদান করা হয়।
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।