1. admin@asianexpress24.com : admin :
  2. asianexpress2420@gmail.com : shaista Miah : shaista Miah
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১২:২৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
খাজাঞ্চি ইউনিয়নের ৭ নং ওয়ার্ড বাসীর সাথে চেয়ারম্যান পদপ্রার্থী  তালুকদার গিয়াস উদ্দিনের মতবিনিময় লোহাগড়ায় এসএসসি ৮০-৮১ ব্যাচের বন্ধুদের মিলনমেলা অনুষ্ঠিত লোহাগড়ায় শান্তিপূর্ণ ভাবে দুর্গাপূজা পালনের লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত প্রযুক্তিগত সেবায় মেহেরপাড়াকে ‘স্মার্ট ইউনিয়ন’ গড়ার উদ্যোগ শাহ আলম হোসেনের নড়াইলে মোটরসাইকেলের ধা-ক্কা-য় নারী শ্রমিক নি*হ*ত পলাশে সমতা, ডিজিটাল নিরাপত্তা ও তরুণদের অধিকার বিষয়ে আলোচনা সভা নড়াইলের লোহাগড়া সরকারি আদর্শ কলেজের নবীন বরণ অনুষ্ঠিত খাজাঞ্চি ইউনিয়ন বাসীর সাথে চেয়ারম্যান পদপ্রার্থী তালুকদার গিয়াস উদ্দিনের মতবিনিময় অসম্পূর্ণ নবগঙ্গা সেতু: নতুন দরপত্রের অপেক্ষায় নড়াইল এলজিইডি নরসিংদীতে বীর মুক্তিযোদ্ধা ওয়াছেক মিয়ার রাষ্ট্রীয় মর্যাদায় দাফন
শিরোনাম
খাজাঞ্চি ইউনিয়নের ৭ নং ওয়ার্ড বাসীর সাথে চেয়ারম্যান পদপ্রার্থী  তালুকদার গিয়াস উদ্দিনের মতবিনিময় লোহাগড়ায় এসএসসি ৮০-৮১ ব্যাচের বন্ধুদের মিলনমেলা অনুষ্ঠিত লোহাগড়ায় শান্তিপূর্ণ ভাবে দুর্গাপূজা পালনের লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত প্রযুক্তিগত সেবায় মেহেরপাড়াকে ‘স্মার্ট ইউনিয়ন’ গড়ার উদ্যোগ শাহ আলম হোসেনের নড়াইলে মোটরসাইকেলের ধা-ক্কা-য় নারী শ্রমিক নি*হ*ত পলাশে সমতা, ডিজিটাল নিরাপত্তা ও তরুণদের অধিকার বিষয়ে আলোচনা সভা নড়াইলের লোহাগড়া সরকারি আদর্শ কলেজের নবীন বরণ অনুষ্ঠিত খাজাঞ্চি ইউনিয়ন বাসীর সাথে চেয়ারম্যান পদপ্রার্থী তালুকদার গিয়াস উদ্দিনের মতবিনিময় অসম্পূর্ণ নবগঙ্গা সেতু: নতুন দরপত্রের অপেক্ষায় নড়াইল এলজিইডি নরসিংদীতে বীর মুক্তিযোদ্ধা ওয়াছেক মিয়ার রাষ্ট্রীয় মর্যাদায় দাফন নড়াইলের লোহাগড়ায় দৈনিক রানার পত্রিকার ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন কোম্পানীগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালন: ফায়ার সার্ভিসের মহড়া নরসিংদীতে প্রধান শিক্ষককে ডিম নিক্ষেপ, হত্যার হু ম*কির অ*ভি/যোগ লোহাগড়ায় জাতীয় সমবায় দিবস উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত লোহাগড়ায় জাতীয় কন্যা শিশু দিবস পালন

খাজাঞ্চি ইউনিয়নের ৭ নং ওয়ার্ড বাসীর সাথে চেয়ারম্যান পদপ্রার্থী  তালুকদার গিয়াস উদ্দিনের মতবিনিময়

  • Update Time : রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬
  • ২৩ Time View

বিশ্বনাথ সিলেট) প্রতিনিধিঃ

আসন্ন ২নং খাজাঞ্চি ইউনিয়ন পরিষদের নির্বাচনকে সামনে রেখে ইউনিয়নের ৭ নং ওয়ার্ড বাসীর সাথে চেয়ারম্যান পদপ্রার্থী তালুকদার গিয়াস উদ্দিনের মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৭ অক্টোবর)  বাদ সন্ধ্যা ৭ নং ওয়ার্ডের নোয়াগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে ওয়ার্ডের বিভিন্ন গ্রাম থেকে আগত শত-শত সমর্থকদের আগমনে মতবিনিময় সভাটি জনসভায় রূপ নেয়। যুবসমাজ ও মুরব্বিদের প্রাণবন্ত উপস্থিতিতে মতবিনিময় সভাটি অনুষ্ঠিত হয়।

তালুকদার গিয়াস উদ্দিনের মতবিনিময় সভায় মিছিল, স্লোগান সহকারে আগমন করেন সমর্থকরা। কানায় কানায় ভরে উঠে স্কুল মাঠের সভাস্থল। সাবেক আওয়ামী ফ্যাসিস্ট সরকারের আমলে তালুকদার গিয়াস ২০১৬ সালের ইউনিয়ন পরিষদের নির্বাচনে বিপুল ভোটে জয়লাভ করে তিনি খাজাঞ্চি ইউনিয়নের চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন। আসন্ন ইউনিয়ন পরিষদের নির্বাচনকে সামনে রেখে ইতিমধ্যে দলীয় নেতা-কর্মী, সমর্থক ও সাধারণ ভোটারদের সাথে মতবিনিময়, যোগাযোগ এবং কুশল বিনিময়ে ভোটারদের সমর্থন আদায় করছেন। ইতিমধ্যে বেশ সাড়া জেগেছে তাঁর পক্ষে।

খাজাঞ্চি ইউনিয়নের অসমাপ্ত উন্নয়নগুলো সমাপ্ত করতে এবং নিখোঁজ এম ইলিয়াস আলীর স্বপ্ন বাস্তবায়ন করতে দলীয় সমর্থন এবং ইউনিয়নবাসীর অকুণ্ঠ সমর্থন ভালবাসা অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত রেখে এসময় বক্তব্য রাখেন, চেয়ারম্যান পদপ্রার্থী তালুকদার গিয়াস উদ্দিন। তিনি বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক, সিলেটের কোটি মানুষের হৃদয়ের স্পন্দন বিশ্বনাথের উন্নয়নের রূপকার এম ইলিয়াস আলী ও তাঁর গাড়ি চালক আনসার আলীর ফিরে আসার প্রত্যাশা করে তার বক্তব্যে উল্লেখ করেন, বিশ্বনাথ উপজেলার খাজাঞ্চি ইউনিয়নের প্রত্যেকটি গ্রামের প্রতিটি মানুষের উন্নয়নের স্বপ্ন দেখতেন ইলিয়াস আলী। প্রতিটি বাড়ির রাস্তা ঘাট নির্মাণ ও উন্নয়নে ভরপুর খাজাঞ্চি গড়ার লক্ষ্য ছিল তাঁর। ইলিয়াস পরিবারের বন্ধনায় বক্তব্যের সমাপ্তি টেনে উপস্থিত সবার প্রতি কৃতজ্ঞতা ও সমর্থন অব্যাহত রাখার দাবী জানান। এছাড়া সভায় উপস্থিতি ও ইউনিয়ন ব্যাপী তার ব্যাপক জনপ্রিয়তা রয়েছে দাবী করে ইলিয়াস পত্নী, সংসদ সদস্য তাহসিনা রুশদী লুনা ও উপজেলা বিএনপির নেতৃবৃন্দের সুদৃষ্টি কামনা করে বলেন, আপনারা আমার প্রতি মানুষের সমর্থনের বিষয় নজরে রাখবেন, অতীত দুর্দিনের কথা মনে রাখবেন। দলীয় টিকিট দিতে অন্যান্য প্রার্থীদের অতীত বর্তমান কাজগুলো দেখবেন। তিনি আগামী নির্বাচনের দিনতারিখ ঘোষণা হলে দলের মনোনয়ন পাওয়ার দাবি রাখেন।

ওয়ার্ডের বিশিষ্ট প্রবীণ মুরব্বি আব্দুল করিম এর সভাপতিত্বে মারুফ আহমদ ও শাহজাহান সজীব এর যৌথ পরিচালনায় সভায় এসময় আরো বক্তব্য রাখেন, মুরব্বি কছির আলম, আবুল লেইছ, আমিনুর রহমান, হাজী আব্দুল মান্নান, আয়না মিয়া, যুবদল নেতা কয়েছ আহমদ সবুজ, জামাল হোসেন, আবুল কালাম, ফারুক আহমদ ও নুরুজ্জামান প্রমুখ।

এসময় উপস্থিত ছিলেন বিশিষ্ট মুরব্বি মসকন্দর আলী, মুতলিব আলী, মর্তুজ আলী, আছদ্দর আলী, মুসলিম আলী, গোলাম আলী, আব্দুল মান্নান, সিরাজ মিয়া, আফতাব আলী, আফতাব আলী (নোয়াগাঁও)  বাবুল মিয়া, আইয়ুব আলী, আতিক মিয়া, নুর ইসলাম, শফিক মিয়া, মানিক মিয়া,  আব্দুন নুর, যুবসমাজের মানিক মিয়া,রহমান আলী, আমির আলী, আমিনুর রহমান, আয়না মিয়া, নজির,বশির, আব্দুল মতিন, নজির মিয়া, জিতু মিয়া, আব্দুল মানিক,  ইদ্রিস মিয়া, নুরুজ্জামান, ফারুক মিয়া, শামীম, আশরাফ, হান্নান, সুফিয়ান, আজাদ, ফয়সল, ফয়জুল, জলিল ও কছির আলম সহ ও্য়ার্ডের অন্যান্য ব্যক্তিবর্গ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Theme Customized By BreakingNews