নিজস্ব প্রতিবেদকঃ
আসন্ন সিলেট সিটি করপোরেশন নির্বাচনে ২৯ নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী হিসেবে প্রবাসী রাসেল মাহবুবের সাথে স্থানীয় বৃটেন প্রবাসীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২১সেপ্টেম্বর) সন্ধ্যায় যুক্তরাজ্যের হোয়াইটচ্যাপেলের একটি অভিজাত হলে এই মতবিনিময় সভাটি অনুষ্ঠিত হয়।
আবুল কাশেম এর পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমাজসেবক আলহাজ্ব আবু বকর। এম ইকবাল লতিফের পরিচালনা এসময় স্বাগত বক্তব্য রাখেন প্রবাসী নাজমুল হোসেন।
এসময় আরো বক্তব্য রাখেন ,শাহ আখতার হোসেন টুটুল, লাবীদ আহমদ, আবু হোসেন , মঈন উদ্দীন, মামুন লতিফ, আব্দুল হান্নান, খালেদ চৌধুরী, রাকিব আলী, হাজী আব্দুস সাত্তার, কাউন্সিলর রাজীব আহমদ, মুকুল, শাহ মোস্তাক, শাহ খালেদ, মঈনুল কিবরিয়া, কামাল, মুন্না, জুবায়ের ও রাসেল মাহবুব।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইমাম উদ্দীন, জালাল উদ্দিন, সাদিকুল হক, বজলুর রহমান, জাকারিয়া জাবের, শাহাদাত, জাবেদ হোসাইন, খালেদ আহমদ, মিসবাহ ইসলাম, সুমন আহমদ, আবু সুফিয়ান, হুমায়ুন আহমেদ, গোলাম জাকারিয়া, তোহা মোস্তফা, উস্তাদ হোসেন ,শাহ রাজীব , কামাল উদ্দিন, মাইকেল, মুন্না, ফরিদ আহমেদ, শাহজাহান, আবুল ফয়েজ, আহমদ, জুবায়ের মোস্তফা, কল্লোল আহমেদ, লিপু হোসেন, নাহিদ আহমদ, কয়েছ আহমদ, শাকিল আহমেদ, শওকত আহমদ, কালাম, অপু, রনি, জুয়েল প্রমুখ।
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।