1. admin@asianexpress24.com : admin :
  2. asianexpress2420@gmail.com : shaista Miah : shaista Miah
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০২:২৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
শিরোনাম
আলোকবালীতে জনপ্রিয় বিএনপি নেতাকে ঘিরে নতুন ষ ড় য ন্ত্র রক্ষক যখন ভক্ষক : শাহজালালে ১.২২ কোটি টাকার স্বর্ণসহ স্পেশাল ব্রাঞ্চের কনস্টেবল গ্রেপ্তার বিশ্বনাথে জনতার হাতে চোর আ টক: থানায় সো পর্দ  ই য়া বা-গাঁ জাসহ বিশ্বনাথে ২ নারী আ ট ক লোহাগড়ায় শুরু হয়েছে বাঙালির প্রাণের উৎসব হালখাতা বিশ্বনাথে কুড়ালের আ*ঘা*তে খু*ন হলেন মাজারের খাদেম শাহ আলম চিশতী বিশ্বনাথে পেট্রোল মজুদ নিয়ে সংঘর্ষে থানায় মামলা: নারীসহ আহত-৪ লোহাগড়ায় বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন লোহাগড়ায় গলায় ফাঁ/স নিয়ে যুবকের আ/ত্মহ/ত্যা লোহাগড়ায় বিনামুল্যে উফশী আউশ ধানের বীজ ও সার বিতরণ বিশ্বনাথে রাস্তা পাওয়া নবজাতকের ঠাঁই হল সিলেট বাগবাড়ি ছোটমণি নিবাসে বিশ্বনাথে রাস্তার পাশে পড়ে থাকা নবজাতক উ দ্ধা র আইনের শাসন না থাকায় কুষ্টিয়ার দৌলতপুরে জঘন্য ঘটনা ঘটেছে —ইসলামী আন্দোলন  ফুলবাড়ীতে প্রবাসীর একাধিক বিয়ে নিয়ে এলাকায় মানববন্ধন বিশ্বনাথে মরহুম সোহেল আহমদ চৌধুরীর মাগফেরাত কামনায় দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত 

নড়াইলে চাঞ্চল্যকর কলেজ শিক্ষক অরুণ রায় হত্যার ঘটনায় দু’জন আটক: প্রাথমিকভাবে হত্যার কথা স্বীকার- ছুরি উদ্ধার

  • Update Time : শনিবার, ৩১ অক্টোবর, ২০২০
  • ৩৩২ Time View

মির্জা মাহামুদ হোসেন রন্টু নড়াইল :
নড়াইলে চাঞ্চল্যকর কলেজ শিক্ষক (অব) অরুণ রায় হত্যার ঘটনায় দু’জনকে আটক
করেছে সদর থানা পুলিশ। পুলিশ জানিয়েছে, তারা প্রাথমিকভাবে তারা হত্যার
কথা স্বীকার করেছে। হত্যায় ব্যবহৃত ছুরি উদ্ধার করা হয়েছে। আটককৃতরা হলো,
সদরের তুলারামপুর ইউনিয়নের ব্যানাহাটি গ্রামের নরোত্তম দত্তের পূত্র
একাদশ শ্রেণির ছাত্র রাজু দত্ত (১৮) এবং তার বন্ধু পার্শ্ববর্তী যশোর
জেলার জামদিয়া ইউয়িনের দোগাছি গ্রামের কৃষ্ণ বিশ্বাসের পূত্র বখাটে দিপু
বিশ্বাস (১৮)। জানা গেছে এরা দু’জনই নেশাগ্রস্থ।
পুলিশ সূত্রে জানা গেছে, নড়াইল সদর থানা পুলিশ শুক্রবার (৩০ অক্টোবর)
রাতে রাজু দত্তকে ব্যানাহাটি গ্রামের একটি মাছের ঘের থেকে এবং শনিবার
সকালে দোগাছি গ্রামে বিলের মধ্যে থেকে দিপুকে আটক করে।
নিহতের এক নিকটাতœীয় জানান, শনিবার সকাল ৯টা থেকে বেলা ১১টা পর্যন্ত
নিহতের বাড়ির পূর্ব পার্শ্বের একটি ডোবা থেকে পুলিশ তার (ভাসুর) ব্যবহৃত
চাবির ছড়া (এতে ২১টি চাবি ছিল), বাড়ির ফল কাটা ছুরি এবং হত্যাকারীদের
ব্যবহৃত একটি টুপি উদ্ধার করে। তিনি বলেন, রাজু ও দিপু নেশাগ্রস্থ এবং
এলাকায় খারাপ ছেলে হিসেবে পরিচিত। একদিন কলেজ শিক্ষক অরুণ রায় তাদের নেশা
করতে নিষেধ এবং বকাবকি করেন। এ কারণে তাকে হত্যা করতে পারে।
এ ব্যাপারে মামলার তদন্ত কর্মকর্তা সদর থানার ওসি (অপারেশন) শিমুল কুমার
দাস দু’জনকে আটকের কথা স্বীকার করে বলেন, প্রাথমিকভাবে তারা হত্যার কথা
স্বীকার করেছে এবং একটি ছুরিও পাওয়া গেছে। এখনও ১৬৪ ধারায় জবানবন্ধি
নেওয়া হয়নি। জেলা পুলিশের পক্ষ থেকে রোববার (১নভেম্বর) জেলা পুলিশের পক্ষ
থেকে হয়ত এ ব্যাপারে একটি সংবাদ সম্মেলন করা হতে পারে। তখন বিস্তারিত
জানানো হবে।
পুলিশ সুপার জসিম উদ্দিন পিপিএম বলেন, দু’জনকে আটক করা হয়েছে। তাদের
জিজ্ঞাসাবাদ চলছে। হত্যার কিছু আলামতও পাওয়া গেছে। এসব যাচাই-বাছাই করা
হচ্ছে।
উল্লেখ্য, শুক্রবার (২৩ অক্টোবর) রাত ৮টার দিকে সদর থানা পুলিশ সদরের
তুলরামপুর ইউনিয়নের হিন্দু অধ্যুষিত ব্যানাহাটি গ্রামের নিজ বাড়িতে
অবসরপ্রাপ্ত কলেজ শিক্ষক অরুণ রায়ের গলাকাটা লাশ উদ্ধার করা হয়। জানা
গেছে, এ বাড়িতে তিনি একা থাকতেন। নিহতের ঘটনায় ২৪ অক্টোবর নিহতের স্ত্রী
নিভা রাণী পাঠক সদর থানায় অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের
করেন।###

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews