1. admin@asianexpress24.com : admin :
  2. asianexpress2420@gmail.com : shaista Miah : shaista Miah
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০২:৪১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
শিরোনাম
আলোকবালীতে জনপ্রিয় বিএনপি নেতাকে ঘিরে নতুন ষ ড় য ন্ত্র রক্ষক যখন ভক্ষক : শাহজালালে ১.২২ কোটি টাকার স্বর্ণসহ স্পেশাল ব্রাঞ্চের কনস্টেবল গ্রেপ্তার বিশ্বনাথে জনতার হাতে চোর আ টক: থানায় সো পর্দ  ই য়া বা-গাঁ জাসহ বিশ্বনাথে ২ নারী আ ট ক লোহাগড়ায় শুরু হয়েছে বাঙালির প্রাণের উৎসব হালখাতা বিশ্বনাথে কুড়ালের আ*ঘা*তে খু*ন হলেন মাজারের খাদেম শাহ আলম চিশতী বিশ্বনাথে পেট্রোল মজুদ নিয়ে সংঘর্ষে থানায় মামলা: নারীসহ আহত-৪ লোহাগড়ায় বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন লোহাগড়ায় গলায় ফাঁ/স নিয়ে যুবকের আ/ত্মহ/ত্যা লোহাগড়ায় বিনামুল্যে উফশী আউশ ধানের বীজ ও সার বিতরণ বিশ্বনাথে রাস্তা পাওয়া নবজাতকের ঠাঁই হল সিলেট বাগবাড়ি ছোটমণি নিবাসে বিশ্বনাথে রাস্তার পাশে পড়ে থাকা নবজাতক উ দ্ধা র আইনের শাসন না থাকায় কুষ্টিয়ার দৌলতপুরে জঘন্য ঘটনা ঘটেছে —ইসলামী আন্দোলন  ফুলবাড়ীতে প্রবাসীর একাধিক বিয়ে নিয়ে এলাকায় মানববন্ধন বিশ্বনাথে মরহুম সোহেল আহমদ চৌধুরীর মাগফেরাত কামনায় দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত 

নড়াইল জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগের অফিস চত্বরে নলকুপের পাইপে আগুন

  • Update Time : বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২০
  • ২৯৪ Time View

মির্জা মাহামুদ হোসেন রন্টু ,নড়াইল : নড়াইলের জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলীর অফিস চত্বরে রাখা নলকুপের প্লাষ্টিকের পাইপে আগুন দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। বুধবার (২৮ অক্টোবর) রাত আড়াইটার দিকে এ ঘটনা ঘটেছে। পরে ফায়ার সাভিস এর সদস্যরা এসে আগুন নিয়ন্ত্রনে আনে।
অফিসের নৈশ প্রহরী কাজী মনসুর আলী জানান, অফিস চত্বরে প্লাষ্টিকের পাইপ রাখা ছিল। রাত আড়াইটার দিকে হঠাৎ সেই পাইপে আগুন জ্বলে ওঠতে দেখি এবং জোরে শব্দ হতে শুনি।
তিনি অভিযোগ করেন, একজন লোক এ সময় ঘটনাস্থল থেকে দ্রুত পালিয়ে যেতে দেখি। তবে তাকে চিনতে পারিনি। আমার চিৎকারে অফিসে দোতলায় থাকা অন্য ষ্টাফরা এগিয়ে আসেন। আমারা আগুন নিয়ন্ত্রনে আনার চেষ্টা করি। পরে সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রনে আনেন।
নড়াইল জনস্বাস্থ্য অধিদপ্তরের স্টোর অফিসার সোহেল রানা জানান, এ ঘটনায় নড়াইল সদর থানায় একটি সাধারণ ডায়েরী করা হয়েছে। ডায়রী নং- ১২১২/২০।
নড়াইল সদর থানার ওসি (অপারেশন) শিমুল কুমার দাশ বলেন, এ বিষয়ে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।
উল্লেখ্য, এর আগেও দূবৃত্তরা অফিসে এসে সন্ত্রাসী কার্যকালাপসহ অফিস স্টাফদের মারধর করার ঘটনাও ঘটে। পূর্ব শত্রুতার জের ধরে সন্ত্রাসীরা এ ঘটনা ঘটাতে পারে বলে সংশ্লিষ্ট মহল ধারনা করছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews