1. admin@asianexpress24.com : admin :
  2. asianexpress2420@gmail.com : shaista Miah : shaista Miah
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০১:০৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
পুলিশের অভি*যানে নরসিংদীতে ছাত্রলীগ নেতা গ্রে*প্তার, পি+স্তল-ব*ন্দুক ও গু+লি উ/দ্ধার দেওকলস ইউনিয়ন ওয়েলফেয়ার ট্রাস্ট ইউ.কে’র ১৭ সদস্য বিশিষ্ট কমিটি গঠন  বিশ্বনাথ জামিযা ইসলামিয়া হাজি আব্দুছ সাত্তার মহিলা মাদ্রাসা পরিদর্শন করলেন সমাজসেবক আব্দুল হান্নান উরফি মিয়া  নরসিংদী প্রতিবন্ধী সেবা কেন্দ্রে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, সরকারি অর্থ ব্যয় নিয়ে প্রশ্ন নিসচা’র মাধবদী শাখার সম্পাদকের মৃত্যু-তে কেন্দ্রীয় কমিটির শো*ক প্রকাশ ড.রাগীব আলী সমাজের সকল সেক্টরে অবদান রেখেছেন, তাকে সম্মান জানাতে আমি এসেছি: বিশ্বনাথে প্রতিমন্ত্রী হুমায়ুন কবির নড়াইলে ধর্ষ*ণ মামলায় আ+সা*মির যাবজ্জীবন কারা*দণ্ড, ৩ লাখ টাকা জরিমানা লোহাগড়ায় বিএনপির বিক্ষো/ভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত লোহাগড়ায় ২০২৬ সালের মাধ্যমিক পর্যায়ের বার্ষিক পরীক্ষা শুরু লোহাগড়ায় প্রয়াত শিক্ষক-কর্মচারীদের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত
শিরোনাম
পুলিশের অভি*যানে নরসিংদীতে ছাত্রলীগ নেতা গ্রে*প্তার, পি+স্তল-ব*ন্দুক ও গু+লি উ/দ্ধার দেওকলস ইউনিয়ন ওয়েলফেয়ার ট্রাস্ট ইউ.কে’র ১৭ সদস্য বিশিষ্ট কমিটি গঠন  বিশ্বনাথ জামিযা ইসলামিয়া হাজি আব্দুছ সাত্তার মহিলা মাদ্রাসা পরিদর্শন করলেন সমাজসেবক আব্দুল হান্নান উরফি মিয়া  নরসিংদী প্রতিবন্ধী সেবা কেন্দ্রে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, সরকারি অর্থ ব্যয় নিয়ে প্রশ্ন নিসচা’র মাধবদী শাখার সম্পাদকের মৃত্যু-তে কেন্দ্রীয় কমিটির শো*ক প্রকাশ ড.রাগীব আলী সমাজের সকল সেক্টরে অবদান রেখেছেন, তাকে সম্মান জানাতে আমি এসেছি: বিশ্বনাথে প্রতিমন্ত্রী হুমায়ুন কবির নড়াইলে ধর্ষ*ণ মামলায় আ+সা*মির যাবজ্জীবন কারা*দণ্ড, ৩ লাখ টাকা জরিমানা লোহাগড়ায় বিএনপির বিক্ষো/ভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত লোহাগড়ায় ২০২৬ সালের মাধ্যমিক পর্যায়ের বার্ষিক পরীক্ষা শুরু লোহাগড়ায় প্রয়াত শিক্ষক-কর্মচারীদের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত নি*ষিদ্ধ ঘোষিত  আওয়ামী লীগের স*ন্ত্রা-স  ও নৈ+রা*জ্যের প্রতিবাদে লোহাগড়ায় বি*ক্ষোভ মিছিল সমাবেশ বৈরী আবহাওয়া উপেক্ষা করে লোহাগড়ার মরিচ পাশা মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষা শুরু ফুলবাড়ীতে বন্যার আগাম সতর্কবার্তা ও ঝুঁকি ব্যবস্থাপনা বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে রিফ্রেশার প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত নরসিংদীতে সৌদি প্রবাসীর বসতভিটা দখলচেষ্টা ও পরিবারের ওপর হা*ম/লা, থানায় লিখিত অভি-যোগ নড়াইলে সাবেক এমপি মুক্তিসহ আ.লীগ নেতা-কর্মীদের বাড়িঘরে হা/ম*লা-অ*গ্নিসং/যোগ

সাঈদীর মৃত্যুতে শোক প্রকাশ: লালমনিরহাটের ১৩ ছাত্রলীগ নেতাকর্মী বহিষ্কার

  • Update Time : রবিবার, ২০ আগস্ট, ২০২৩
  • ২৮৬ Time View

রাকিব হোসেন, লালমনিরহাট প্রতিনিধি:

জামায়াত নেতা ও সাবেক এম পি যুদ্ধাপরাধীর দায়ে দণ্ডপ্রাপ্ত দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যুতে শোক প্রকাশ করে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট ও মন্তব্য করায় ১৩ ছাত্রলীগ নেতাকর্মীকে বহিষ্কার করেছে লালমনিরহাট জেলা ছাত্রলীগ। এদের মধ্যে একজন জেলা ছাত্রলীগের সহ-সভাপতি রয়েছেন। রোববার (২০ আগস্ট) সকালে জেলা ছাত্রলীগের সভাপতি রাশেদ জামান বিলাশ বহিষ্কারাদেশের বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন। এর আগে শনিবার (১৯ আগস্ট) রাতে জেলা ছাত্রলীগের জরুরি সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। জেলা ছাত্রলীগের সভাপতি রাশেদ জামান বিলাশ ও সাধারণ সম্পাদক আরিফ ইসলাম স্বাক্ষরিত চিঠিতে কেন্দ্রীয় ছাত্রলীগকে ব্যবস্থা নিতে সুপারিশ করা হয়েছে। বহিষ্কৃতরা হলেন, জেলা ছাত্রলীগের সহ সভাপতি হুমায়ুন কবির হিরু, হাতীবান্ধা উপজেলার গড্ডিমারি ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক হাসান ভূঁইয়া, চলবলা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সাইদুল ইসলাম সুমন, টংভাঙ্গা ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম সম্পাদক আল আমিন হোসেন সাগর, গোতামারি ইউনিয়ন শাখার যুগ্ম সম্পাদক মোনা ব্বারুল হক মিশেল, মোগলহাট ইউনিয়ন শাখার সহ সভাপতি আমিনুল ইসলাম রানা, উত্তরণ ডিগ্রি কলেজ শাখা ছাত্রলীগ সদস্য মামুনুর রশীদ লিওন খান, মোগলহাট ইউনিয়ন শাখার আইন বিষয়ক সম্পাদক রবিউল ইসলাম রবিন, মোগলহাট ইউনিয়ন শাখার যুগ্ম সম্পাদক ইব্রাহীম ইসলাম, লালমনিরহাট পৌর শাখা ছাত্রলীগ সদস্য ইসমাইল হোসেন আদর, ৪নং ওয়ার্ড লালমনিরহাট পৌর শাখার সহ সভাপতি শ্রাবণ হোসেন, ৭নং ওয়ার্ড পাটগ্রাম পৌর ছাত্রলীগের সদস্য ইবনে রুসদ, ৪নং ওয়ার্ড জোংড়া ইউনিয়ন পাটগ্রাম শাখার সহ সভাপতি শহীদ। তাদের বিরুদ্ধে স্থায়ী বহিষ্কারাদেশ দেওয়ার জন্য কেন্দ্রীয় ছাত্রলীগ বরাবর সুপারিশ করা হয়েছে। লালমনিরহাট জেলা ছাত্রলীগের সভাপতি রাশেদ জামান বিলাশ জানান, তাদের ফেসবুক স্ক্রিনশটসহ বিভিন্ন ডকুমেন্ট সংগ্রহ করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য সুপারিশ করেছি। এছাড়া ছাত্রলীগের কোন কোন সদস্য ফেসবুকে পোস্ট করেছেন তা নজরদারিতে রাখা হয়েছে। এ বিষয়ে আর কোর নেতা পোষ্ট করেছে কি না সে বিষয়ে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে বলে মন্তব্য করছেন লালমনিরহাট জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ আরিফ ইসলাম

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Theme Customized By BreakingNews