1. admin@asianexpress24.com : admin :
  2. asianexpress2420@gmail.com : shaista Miah : shaista Miah
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৮:২০ পূর্বাহ্ন
শিরোনাম
লোহাগড়ায় আইন-শৃঙ্খলা কমিটির সভা কোম্পানীগঞ্জ জাতীয় পুষ্টি সপ্তাহ উদযাপিত লোহাগড়ায় নতুন কুঁড়ি স্পোর্টস বাস্তবায়নে প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত নড়াইল জেলা ব্লাড ব্যাংকের নতুন কার্যনির্বাহী কমিটির ঘোষণা, সভাপতি কায়ছার ও সম্পাদক রকি বিশ্বনাথে সোনাপুর চ্যারিটি গ্রুপের শিক্ষা উপকরণ বিতরণ  নড়াইলে ট্রেনে কাটা পড়ে মা-ছেলের মৃ+ত্যু ভোলাগঞ্জ পুলিশ ফাঁড়িতে গাছের চারা রোপণ করলেন ওসি বিশ্বনাথে নিখোঁজের ৫ দিন পর তরুণীর ঝুলন্ত পঁচা লাশ উদ্ধার  বিশ্বনাথে ৩৫০ পিস ই য়া বা ও গাঁ/জা সহ আ/ট/ক -১ নড়াইলে সড়ক দু*র্ঘট*নায় নসিমনের চালক নি/হ/ত  লোহাগড়ায় মরহুম ওবায়দুল হক সবুজের মৃত্যুতে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বিশ্বনাথে সোনাপুর চ্যারিটি গ্রুপের মতবিনিময় সভা অনুষ্ঠিত  শ্যামনগরে জ্বালানী তেল বন্টনে স্বচ্ছতায় এগিয়ে এলেন চেয়ারম্যান, ৩ ইউনিয়নের জনগণের প্রশংসা লোহাগড়ায় জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্ধোধন বিশ্বনাথে শিলাবৃষ্টিতে ক্ষ*তি*গ্রস্ত পরিবারকে প্রবাসীর ঢেউটিন প্রদান

নড়াইলে যুবলীগ কর্মি আজাদ শেখ হত্যা মামলা দ্রুত বিচার ট্রাইব্যুনালে বিচারের দাবী

  • Update Time : বৃহস্পতিবার, ২৭ জুলাই, ২০২৩
  • ১৫৪ Time View

নিহতের পরিবারের দায়িত্ব নিলেন এমপি কবিরুল হক মুক্তি


নড়াইল প্রতিনিধি


নড়াইলে যুবলীগ নেতা আজাদ শেখ হত্যা ঘটনায় প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৭ জুলাই) দুপুরে কালিয়া উপজেলার পিরোলী ইউনিয়ন আওয়ামী লীগ কার্যালয় কালিয়া উপজেলা আওয়ামী যুবলীগের আয়োজনে প্রতিবাদ মিছিল ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। কয়েক হাজার বিক্ষুদ্ধ জনতা এলাকায় বিক্ষোভ মিছিল
বের করে। বিক্ষোভ মিছিলে নারীরাও যোগ দেন।
প্রতিবাদ মিছিল ও মানববন্ধন শেষে শোক সভায় সভাপতিত্ব করেন কালিয়া উপজেলা যুবলীগ আহবায়ক মো.রবিউল ইসলাম। সভায় প্রধান অতিথি ছিলেন, নড়াইল-১ আসনের সংসদ সদস্য মো.কবিরুল হক মুক্তি।

অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় পরিষদ সদস্য মো.এমদাদুল হক,কালিয়া উপজেলা আওয়ামী লীগ সভাপতি মো.হারুনার রশিদ,কালিয়া উপজেলার সাবেক চেয়ারম্যান খাঁন মোঃ
শামীমুর রহমান (ওসিখাঁ),কালিয়া পৌরসভার সাবেক মেয়র মুশফিকুর রহমান লিটন, পুরুুলিয়া ইউনিয়নের চেয়ারম্যান আমিনুর ইসলাম মনি,কৃষকলীগ নেতা লুৎফর
রহমান,বাঐসোনা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো.ফোরকান আলী,নিহতের ভাই সাজ্জাদ শেখ প্রমুখ।
বক্তব্যে বক্তারা ও এলাকাবাসী প্রতিবাদ মিছিলে দাবী করেন যুবলীগ নেতা আজাদ শেখ হত্যা মামলাটি দ্রুত ট্রাইব্যুনালে নিয়ে বিচার করতে হবে।
প্রধান অতিথির বক্তব্যে এমপি কবিরুল হক বলেন,স্বজন হারানোর বেদনা খুব কষ্টের। সেই কস্টটা আমি বুঝি। তিনি বলেন,১৯৮৫ সালে বিএনপি-সরকারের প্রেতাত্মারা যখন আমার বাবা,বড় ভাইকে খুন করেছিল। তখন আমি হয়েছিলাম এতিম।
তিনি বলেন,আজাদ কি করেছিল? কার ক্ষতি করেছে? কেন তাকে খুন করা হলো? তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন,যারা এ ঘটনার সঙ্গে জড়িত তাদের আ্ইনের আওতায় এনে দ্রুত ট্রাইব্যুনালে বিচার করতে হবে। ঘটনার সঙ্গে জড়িতদের তিনি ফাসির দাবি করেন।
যেদিন ফাসির রায় কার্যকর হবে সেদিন তার স্বজনদেরও হত্যার স্বাধ নিতে হতে পারে। তিনি বলেন অভিভাবক হারা আজাদের পরিবারের সকল দায়িত্ব আমি গ্রহণ
করলাম। আপনাদের কাছে ওয়াদা করছি আমৃত্য আমি এই দায়ভার গ্রহণ করছি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Theme Customized By BreakingNews