রুহুল আমীন তালুকদার, সিলেট:
মহামারী করোনা ভাইরাস সংক্রমন প্রতিরোধে সিলেটের বিয়ানীবাজার উপজেলার ঐতিহ্যবাহী শেওলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৫ হতে ১১ বছর বয়সী শিশু শিক্ষার্থীদের কোভিড-১৯ এর ১ম ডোজ ভ্যাকসিন প্রদান করা হয়েছে।
গত ২ নভেম্বর বুধবার সকাল ১০টা থেকে উপজেলার স্বাস্থ্য কর্মীগণ স্কুল ক্যাম্পাসে ভ্যাকসিন প্রদান শুরু করেন। দিনব্যাপী বিদ্যালয়ের শিশু শ্রেণি থেকে ৫ম শ্রেণি পর্যন্ত ১৩৫ জন শিক্ষার্থীদের মধ্যে ১২৫ জন শিক্ষার্থী ভ্যাকসিন গ্রহণ করে।
এ সময় শেওলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মুজিবুর রহমানের উদ্যোগে বিদ্যালয়ের ক্যাম্পাসে আনন্দময় পরিবেশ সৃষ্টির মাধ্যমে শিশু শিক্ষার্থীদের কোভিড-১৯ এর ভ্যাকসিন গ্রহণে ব্যাপক উদ্দীপনা ও উৎসাহিত করেন। প্রধান শিক্ষক মোঃ মুজিবুর রহমানের আন্তরিকতা ও ব্যাপক উৎসাহ-উদ্দীপনা, মায়া-মমতার মধ্য দিয়ে ও শিক্ষার্থীদের অভিভাবকদের উপস্থিতিতে বিদ্যালয়ের কোমলমতি শিক্ষাথীরা ভয়কে জয় করে মনের আনন্দে টীকা গ্রহন করে।
কোভিড-১৯ এর ১ম ডোজ ভ্যাকসিন প্রদানকারী উপজেলা স্বাস্থ্য সহকারী ফারিয়া বেগম, পরিবার কল্যাণ সহকারী দীপ্তি রাণী বিশ্বাস ও ফৌজিয়া বেগম এর সাথে কথা বললে, তারা জানান ভ্যাকসিনের একটি ভায়াল থেকে ১০ জন করে শিশুকে টীকা প্রদান করা হয়। ভ্যাকসিন কার্যক্রম চলাকালে টীকা গ্রহণকারী কোন শিশু অসুস্থ হয়েছে মর্মে এমন কোন সংবাদ পাওয়া যায়নি।
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।