1. admin@asianexpress24.com : admin :
  2. asianexpress2420@gmail.com : shaista Miah : shaista Miah
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৬:২৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
শ্যামনগরে জ্বালানী তেল বন্টনে স্বচ্ছতায় এগিয়ে এলেন চেয়ারম্যান, ৩ ইউনিয়নের জনগণের প্রশংসা লোহাগড়ায় জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্ধোধন বিশ্বনাথে শিলাবৃষ্টিতে ক্ষ*তি*গ্রস্ত পরিবারকে প্রবাসীর ঢেউটিন প্রদান বিশ্বনাথে মাদক বিরোধী অ ভি যা নে যুবকের কা রা দণ্ড  বিশ্বনাথে সাংবাদিক মোসাদ্দিক সাজুলের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত  বিশ্বনাথের ভুরকি ইসবপুর গ্রামের প্রবাসীদের অর্থায়নে শিক্ষার্থীদের মাঝে গাইড বিতরণ দৃষ্টি প্রতিবন্ধী মিতু দাখিল পরীক্ষায় পাননি বাড়তি সুবিধা শ্যামনগরে লিডার্সের সহযোগিতায় সমাজসেবা অফিসের গণশুনানি অনুষ্ঠিত লোহাগড়ায় প্রকল্পের গরু বিতরণে অনিয়ম ও দূর্নীতি প্রসঙ্গে বিএনপির সংবাদ সম্মেলন লোহগড়ায় এস এস সি ও সমমান পরীক্ষা উপলক্ষে পরীক্ষার কক্ষ পরিদর্শকদের কর্মশালা
শিরোনাম
শ্যামনগরে জ্বালানী তেল বন্টনে স্বচ্ছতায় এগিয়ে এলেন চেয়ারম্যান, ৩ ইউনিয়নের জনগণের প্রশংসা লোহাগড়ায় জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্ধোধন বিশ্বনাথে শিলাবৃষ্টিতে ক্ষ*তি*গ্রস্ত পরিবারকে প্রবাসীর ঢেউটিন প্রদান বিশ্বনাথে মাদক বিরোধী অ ভি যা নে যুবকের কা রা দণ্ড  বিশ্বনাথে সাংবাদিক মোসাদ্দিক সাজুলের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত  বিশ্বনাথের ভুরকি ইসবপুর গ্রামের প্রবাসীদের অর্থায়নে শিক্ষার্থীদের মাঝে গাইড বিতরণ দৃষ্টি প্রতিবন্ধী মিতু দাখিল পরীক্ষায় পাননি বাড়তি সুবিধা শ্যামনগরে লিডার্সের সহযোগিতায় সমাজসেবা অফিসের গণশুনানি অনুষ্ঠিত লোহাগড়ায় প্রকল্পের গরু বিতরণে অনিয়ম ও দূর্নীতি প্রসঙ্গে বিএনপির সংবাদ সম্মেলন লোহগড়ায় এস এস সি ও সমমান পরীক্ষা উপলক্ষে পরীক্ষার কক্ষ পরিদর্শকদের কর্মশালা ফুলবাড়ীতে র‌্যাবের অভিযানে ৭৬ কেজি গাঁজাসহ গ্রেপ্তার-১ নড়াইলের কালিয়ায় বালু উত্তোলনের দায়ে ১ লাখ ৭০ হাজার টাকা জরিমানা বিশ্বনাথে ইয়াবা কারবারি ও পরোয়ানাভুক্ত আসামী সহ আটক -৪ বিশ্বনাথে ইয়াবাসহ ২ যুবক গ্রেফতার  আলোকবালীতে জনপ্রিয় বিএনপি নেতাকে ঘিরে নতুন ষ ড় য ন্ত্র

শ্যামনগরে জ্বালানী তেল বন্টনে স্বচ্ছতায় এগিয়ে এলেন চেয়ারম্যান, ৩ ইউনিয়নের জনগণের প্রশংসা

  • Update Time : শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২৬
  • ১৪ Time View

আল-হুদা মালী গাবুরা শ্যামনগর প্রতিনিধি:

মুন্সীগঞ্জ ডেলমা ফিলিং স্টেশনে জ্বালানী তেল বন্টনে স্বচ্ছতা নিশ্চিত করে দৃষ্টান্ত স্থাপন করেছেন এবং প্রশংসায় ভাসছেন গাবুরা ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব জি,এম মাছুদুল আলম।

শুক্রবার (২৪শে এপ্রিল) সকাল ৭টা থেকে বেলা ৩টা পর্যন্ত তিনি রোদে দাড়িয়ে তেল বিতরণে সহযোগিতা করেন। তার এই উদ্যোগে সন্তুষ্টি প্রকাশ করেছেন স্থানীয় নাগরিকবৃন্দ। শুধু নিজ ইউনিয়নের মানুষই নয়, আশ পাশের আরও তিনটি ইউনিয়নের জনগণ এই উদ্যোগের প্রশংসা করছেন।

সম্প্রতি সরকার নির্ধারিত কর্মসূচির আওতায় জ্বালানী তেল বিতরণ কার্যক্রম শুরু হলে দেশের বিভিন্ন স্থানে অনিয়মের অভিযোগ উঠলেও গাবুরা ইউনিয়নে দেখা গেছে ভিন্ন চিত্র। চেয়ারম্যানের সরাসরি তদারকি ও সুশৃঙ্খল ব্যবস্থাপনার ফলে পুরো প্রক্রিয়াটি ছিল স্বচ্ছ, জবাবদিহিমূলক এবং জনবান্ধব।

মুন্সীগঞ্জ ডেলমা ফিলিং স্টেশনের ম্যানেজার নাজমুল হোসাইন বলেন, তেল বিতরণের আগে উপকারভোগীদের তালিকা প্রকাশ করা হয় এবং নির্দিষ্ট সময়সূচি মেনে সকলকে উপস্থিত থাকতে বলা হয়। কোনো ধরনের অনিয়ম বা পক্ষপাতিত্বের সুযোগ না রাখতে প্রতিটি ধাপেই ছিল নজরদারি। ফলে সাধারণ মানুষ নির্ধারিত পরিমাণ তেল সঠিকভাবে গ্রহণ করতে পেরেছেন।

গাবুরা হরিষ খালি মটর শ্রমিকের সভাপতি আয়ুব আনছারী ও ডুমুরিয়া মটর শ্রমিকের সভাপতি নূর হোসেন বলেন, এভাবে সুশৃঙ্খলভাবে তেল বিতরণ আমরা আগে দেখিনি। চেয়ারম্যান নিজে উপস্থিত থেকে সব কিছু তদারকি করেছেন, তাই কোনো ভোগান্তি হয়নি। এদিকে পাশের দুইটি ইউনিয়নের জনগণও এ উদ্যোগের প্রশংসা করেছেন। তারা মনে করেন, গাবুরা ইউনিয়নের এই মডেল অনুসরণ করলে অন্যান্য এলাকাতেও অনিয়ম কমে আসবে এবং সাধারণ মানুষ উপকৃত হবে।

সুন্দরবন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাছুম বিল্লাহ বলছেন, জনপ্রতিনিধিদের দায়িত্বশীলতা ও আন্তরিকতা থাকলে সরকারি যেকোনো কার্যক্রম সফলভাবে বাস্তবায়ন সম্ভব। গাবুরা ইউনিয়নের চেয়ারম্যান তার কর্মদক্ষতা দিয়ে সেটিই প্রমাণ করেছেন। সব মিলিয়ে, জ্বালানী তেল বন্টনে স্বচ্ছতা ও সুশাসনের এক উজ্জ্বল উদাহরণ হিসেবে গাবুরা ইউনিয়নের এই উদ্যোগ এখন এলাকায় আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।

গাবুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জি, এম মাছুদুল আলম বলেন, জ্বালানী তেল বণ্টনে স্বচ্ছতা নিশ্চিত করতে গাবুরা ইউনিয়ন পরিষদ সবসময় সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। সরকারি নির্দেশনা মেনে প্রকৃত উপকারভোগীদের তালিকা যাচাই-বাছাই করে সঠিকভাবে জ্বালানী তেল বিতরণ করা হচ্ছে। কোনো ধরনের অনিয়ম বা পক্ষপাতিত্বের সুযোগ নেই। জনগণের আস্থা বজায় রাখতে আমরা স্বচ্ছতা ও জবাবদিহিতার ভিত্তিতেই কাজ করছি। তিনি আরও বলেন, ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে সমানভাবে তেল পৌঁছে দিতে সংশ্লিষ্ট সদস্যদের মাধ্যমে তদারকি করা হচ্ছে। যাতে করে কোনো অসুবিধা বা অভিযোগ না থাকে, সেজন্য সরাসরি অভিযোগ গ্রহণের ব্যবস্থা ও রাখা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Theme Customized By BreakingNews