1. admin@asianexpress24.com : admin :
  2. asianexpress2420@gmail.com : shaista Miah : shaista Miah
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৩:৩৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
বিশ্বনাথে শিলাবৃষ্টিতে ক্ষ*তি*গ্রস্ত পরিবারকে প্রবাসীর ঢেউটিন প্রদান বিশ্বনাথে মাদক বিরোধী অ ভি যা নে যুবকের কা রা দণ্ড  বিশ্বনাথে সাংবাদিক মোসাদ্দিক সাজুলের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত  বিশ্বনাথের ভুরকি ইসবপুর গ্রামের প্রবাসীদের অর্থায়নে শিক্ষার্থীদের মাঝে গাইড বিতরণ দৃষ্টি প্রতিবন্ধী মিতু দাখিল পরীক্ষায় পাননি বাড়তি সুবিধা শ্যামনগরে লিডার্সের সহযোগিতায় সমাজসেবা অফিসের গণশুনানি অনুষ্ঠিত লোহাগড়ায় প্রকল্পের গরু বিতরণে অনিয়ম ও দূর্নীতি প্রসঙ্গে বিএনপির সংবাদ সম্মেলন লোহগড়ায় এস এস সি ও সমমান পরীক্ষা উপলক্ষে পরীক্ষার কক্ষ পরিদর্শকদের কর্মশালা ফুলবাড়ীতে র‌্যাবের অভিযানে ৭৬ কেজি গাঁজাসহ গ্রেপ্তার-১ নড়াইলের কালিয়ায় বালু উত্তোলনের দায়ে ১ লাখ ৭০ হাজার টাকা জরিমানা
শিরোনাম
বিশ্বনাথে শিলাবৃষ্টিতে ক্ষ*তি*গ্রস্ত পরিবারকে প্রবাসীর ঢেউটিন প্রদান বিশ্বনাথে মাদক বিরোধী অ ভি যা নে যুবকের কা রা দণ্ড  বিশ্বনাথে সাংবাদিক মোসাদ্দিক সাজুলের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত  বিশ্বনাথের ভুরকি ইসবপুর গ্রামের প্রবাসীদের অর্থায়নে শিক্ষার্থীদের মাঝে গাইড বিতরণ দৃষ্টি প্রতিবন্ধী মিতু দাখিল পরীক্ষায় পাননি বাড়তি সুবিধা শ্যামনগরে লিডার্সের সহযোগিতায় সমাজসেবা অফিসের গণশুনানি অনুষ্ঠিত লোহাগড়ায় প্রকল্পের গরু বিতরণে অনিয়ম ও দূর্নীতি প্রসঙ্গে বিএনপির সংবাদ সম্মেলন লোহগড়ায় এস এস সি ও সমমান পরীক্ষা উপলক্ষে পরীক্ষার কক্ষ পরিদর্শকদের কর্মশালা ফুলবাড়ীতে র‌্যাবের অভিযানে ৭৬ কেজি গাঁজাসহ গ্রেপ্তার-১ নড়াইলের কালিয়ায় বালু উত্তোলনের দায়ে ১ লাখ ৭০ হাজার টাকা জরিমানা বিশ্বনাথে ইয়াবা কারবারি ও পরোয়ানাভুক্ত আসামী সহ আটক -৪ বিশ্বনাথে ইয়াবাসহ ২ যুবক গ্রেফতার  আলোকবালীতে জনপ্রিয় বিএনপি নেতাকে ঘিরে নতুন ষ ড় য ন্ত্র রক্ষক যখন ভক্ষক : শাহজালালে ১.২২ কোটি টাকার স্বর্ণসহ স্পেশাল ব্রাঞ্চের কনস্টেবল গ্রেপ্তার বিশ্বনাথে জনতার হাতে চোর আ টক: থানায় সো পর্দ 

বিশ্বনাথের ভুরকি ইসবপুর গ্রামের প্রবাসীদের অর্থায়নে শিক্ষার্থীদের মাঝে গাইড বিতরণ

  • Update Time : বুধবার, ২২ এপ্রিল, ২০২৬
  • ৮৬ Time View

বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধিঃ

সিলেটের বিশ্বনাথ উপজেলার লামাকাজী ইউনিয়নের ভূরকী ও ইশবপুর গ্রামের প্রবাসীদের পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে গাইড বই বিতরণ করা হয়েছে।

বুধবার (২২ এপ্রিল) দুপুরে লামাকাজী ইউনিয়নের স্হানীয় ভূরকি হাবিবিয়া হাফিজিয়া দাখিল মাদ্রাসা মিলনায়তনে যুক্তরাজ্য প্রবাসী দিলওয়ার হুসাইন, ফ্রান্স প্রবাসী কামাল হোসাইন, ইরশাদ হোসাইন, যুক্তরাষ্ট্র প্রবাসী কাওছার আহমদ, ইতালি প্রবাসী জাকারিয়া রহমান সবুজ, নুমান আহমদ, কানাডা প্রবাসী গোলাম হোসেন, সৌদি আরব প্রবাসী আব্দুল করিম বাবুল, আব্দুল বাছিত, সংযুক্ত আরব আমিরাত প্রবাসী আলি আহমদ, শহিদুল ইসলাম ইশকার, এখলাছুর রহমান প্রমুখ এর অর্থায়নে প্রায় দেড় লক্ষ টাকা মূল্যের গাইড বই ওয়ার্ডের স্কুল ও মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে বিতরণ করা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গাইড বই বিতরণ ও মোনাজাত করেন ভুরকি হাবিবিয়া হাফিজিয়া দাখিল মাদরাসার বড় হুজুর সুলতান হুফফাজ আলহাজ্ব হাফিজ আব্দুস শহীদ।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন ভুরকি হাবিবিয়া হাফিজিয়া দাখিল মাদ্রাসার শিক্ষার্থী ওমর ও স্বাগত বক্তব্য রাখেন সংগঠক ফয়ছল আহমদ।

বিশিষ্ট সমাজসেবক সাজিদুর রহমান এর সভাপতিত্বে ও সংগঠক আব্দুল্লাহ আল মামুনের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ভূরকি হাবিবিয়া হাফিজিয়া দাখিল মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার মাওলানা মতিউর রহমান, পল্লী মঙ্গল কন্টিবিউটেড একাডেমি (পিএমসি) উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামিম আহমদ, সৎপুর দারুল হাদিস কামিল মাদ্রাসার সহকারী শিক্ষক মাওলানা মো. নিজাম উদ্দিন, ভূরকি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিপ্লব কান্তি রায়, ইশবপুর হাজী ছফির মিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাওলানা আনোয়ার আলী, হামজাপুর কুরআন কোর্স ও ইবতেদায়ী মাদ্রাসার মুহতামিম কারি আশিকুর রহমান।

সার্বিক ব্যবস্থাপনা ও সহযোগিতায় ছিলেন সেবুল আহমদ, মিজানুর রহমান, রাহেল আহমদ প্রমূখ। 

এসময় উপস্থিত ছিলেন, পল্লী মঙ্গল কন্টিবিউটেড একাডেমি (পিএমসি) উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক সুহেল মিয়া, জাহিদুল আলম, ভূরকী হাবিবিয়া হাফিজিয়া দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক মাওলানা ফয়জুল হক, অভিভাবক, শিক্ষার্থী সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Theme Customized By BreakingNews