1. admin@asianexpress24.com : admin :
  2. asianexpress2420@gmail.com : shaista Miah : shaista Miah
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৩:১৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
ফুলবাড়ীতে দুস্থ নারীদের মাঝে মুরগির বাচ্চা লালন-পালন প্রশিক্ষণ অনুষ্ঠিত কোম্পানীগঞ্জ ট্রাক মালিক সমিতির পরিচিতি সভা বিশ্বনাথ উপজেলার সাংবাদিকদের সাথে ইউএনও’র মতবিনিময়, জনস্বার্থ সংশ্লিষ্ট সমস্যা সমাধানের আশ্বাস বিশ্বনাথ অ্যাসোসিয়েশন অব কানাডা’র আহ্বায়ক কমিটি গঠন: আহ্বায়ক আরমান, সদস্য সচিব সুজন বিশ্বনাথে সোনাপুর চ্যারিটি গ্রুপের শিক্ষা উপকরণ বিতরণ  বিশ্বনাথে উপজেলা ও পৌর জামায়াতের কর্মীদের নিয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত জগন্নাথপুরে এনজিও সুশীলন’র আয়োজনে পরামর্শ সভা অনুষ্ঠিত বিশ্বনাথে নি খোঁ জের পর নদী থেকে শিশুর ম রদে হ উদ্ধার বিশ্বনাথের লামাকাজীতে দরিদ্রকে ঘর উপহার দিল সোনাপুর চ্যারিটি গ্রুপ  আজমিরীগঞ্জে জেলা প্রশাসকের মতবিনিময় সভা
শিরোনাম
ফুলবাড়ীতে দুস্থ নারীদের মাঝে মুরগির বাচ্চা লালন-পালন প্রশিক্ষণ অনুষ্ঠিত কোম্পানীগঞ্জ ট্রাক মালিক সমিতির পরিচিতি সভা বিশ্বনাথ উপজেলার সাংবাদিকদের সাথে ইউএনও’র মতবিনিময়, জনস্বার্থ সংশ্লিষ্ট সমস্যা সমাধানের আশ্বাস বিশ্বনাথ অ্যাসোসিয়েশন অব কানাডা’র আহ্বায়ক কমিটি গঠন: আহ্বায়ক আরমান, সদস্য সচিব সুজন বিশ্বনাথে সোনাপুর চ্যারিটি গ্রুপের শিক্ষা উপকরণ বিতরণ  বিশ্বনাথে উপজেলা ও পৌর জামায়াতের কর্মীদের নিয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত জগন্নাথপুরে এনজিও সুশীলন’র আয়োজনে পরামর্শ সভা অনুষ্ঠিত বিশ্বনাথে নি খোঁ জের পর নদী থেকে শিশুর ম রদে হ উদ্ধার বিশ্বনাথের লামাকাজীতে দরিদ্রকে ঘর উপহার দিল সোনাপুর চ্যারিটি গ্রুপ  আজমিরীগঞ্জে জেলা প্রশাসকের মতবিনিময় সভা লোহাগড়ায় স্কাউট ব্যাজ কোর্স -২০২৬ এর উদ্ধোধন বিশ্বনাথে দারুল উম্মাহ আইডিয়াল মাদ্রাসায় প্রবাসী গুণীজন সংবর্ধিত আলোর মুখ দেখতে যাচ্ছে বিশ্বনাথ টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ: জমি পরিদর্শনে এমপি লুনা সরকারের উন্নয়ন ধীরে ধীরে দৃশ্যমান হবে : এমপি লুনা বিশ্বনাথে বৃষ্টির জলাবদ্ধতায় তলিয়ে গেছে শত একর বোরো ধান : ক্ষতির মুখে কৃষক 

লোহাগড়ায় নিয়োগবিধির দাবিতে পরিবার পরিকল্পনার কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন

  • Update Time : মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫
  • ১৮৭ Time View

জহুরুল হক মিলু, লোহাগড়া (নড়াইল) প্রতিনিধিঃ

নড়াইলের লোহাগড়া উপজেলায় নিয়োগবিধির দাবিতে কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি করছেন উপজেলা পরিবার কল্যাণ পরিদর্শিকা (এফ ডব্লিউ ভি), পরিবার কল্যাণ সহকারী (এফ ডব্লিউ এ) এবং পরিবার কল্যাণ পরিদর্শক (এফ পি আই) এর কর্মচারীরা।

মঙ্গলবার (২ ডিসেম্বর) সকাল থেকে লোহাগড়া উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের সামনে এ কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন করেন তারা।

এসময় লোহাগড়া উপজেলা পরিবার কল্যাণ এ চাকরিরত সহকারি শাহানা আফরোজ বলেন, আমরা তৃতীয় শ্রেণীর কর্মচারী হয়েও বেতন পাই চতুর্থ শ্রেণীর। পরিবার পরিকল্পনা বিভাগের মূল চালিকা শক্তি আমরা। আমরা সাড়ে ২৩ হাজার পরিবার কল্যাণ সহকারী, সাড়ে ৪ হাজার পরিবার কল্যাণ পরিদর্শক, ৫ হাজার পরিবার পরিকল্যাণ পরিদর্শিকা সবাই একসাথে কাজ করি। জন্ম নিয়ন্ত্রণ, জন্ম মৃত্যু, শিশু মৃত্যু রোধ নিয়ে আমরা প্রত্যেকের বাড়ি বাড়ি গিয়ে সেবা দি। আমরা একটা পরিবারকে সুন্দর করে রাখার জন্য একটা বাচ্চা জন্মের পর তার নিবন্ধন, গর্ভবতী সেবা নিশ্চিত, হাসপাতালে পাঠানোর জন্য উৎসাহিত, বাড়ি থেকে ডেলিভারিসহ ইপিআই তে সহযোগিতা করি।

তিনি বলেন, আমরা করোনার ভ্যাকসিন, জরায়ু মুখ ক্যান্সার ভ্যাকসিন দিয়েছি, এর আগে পোলিও মুক্ত করেছি, কমিউনিটি ক্লিনিকে বসি, ইপিআই তে বসি, এক কথায় আমরা জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমরা সমস্ত সেবা দি। আমরা ট্যাবে কাজ করি আমাদের সমস্ত রিপোর্ট অনলাইনে যায়। কিন্তু আমরা তৃতীয় শ্রেণিতে যোগদান করেও ১৫ সালের পরে চতুর্থ শ্রেণীতে ১৭তম গ্রেডে বেতন পাই, আমাদের মূল কথা হচ্ছে আমাদের নিয়োগ বিধি নেই, কোন পদোন্নতি নেই, বিভিন্ন দপ্তরে ঘুরেও ২৬ বছরে কোন নিয়োগ বিধি নেই। যতদিন নিয়োগবিধি না হবে ততদিন আমরা কর্মবিরতি ওনঅবস্থান কর্মসূচি পালন করে যাব।

নলদী ইউনিয়ন স্বাস্থ্য পরিবার কল্যাণ কেন্দ্র পরিবার কল্যাণ পরিদর্শিকা ইতি নাগ বলেন, আজকে আমরা এখানে দাড়াইছি আমাদের একটাই দাবি নিয়োগ বিধি। সবাই কাজ করি কিন্তু কোন মূল্যায়ন নাই। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সকল কাজ আমরা করি কিন্তু আমাদের কোন মূল্যায়ন নেই। ইউনিয়ন স্বাস্থ্য পরিবার কল্যাণ কেন্দ্রের যারা আছি সারাদেশে আমরাই একমাত্র যারা ২৪ ঘন্টা সেবা দি। অন্যান্য সব জায়গায় সবাই ডিউটি করে তাদের শিফটিং ডিউটি থাকে লোকজন থাকে, কিন্তু আমরা একজনই এএনসি, পিএনসি, নরমাল ডেলিভারি, সাধারণ রোগী দেখা, শিশু স্বাস্থ্যসেবা, কিশোর কিশোরীর সেবা দেওয়া, পরিবার পরিকল্পনা সেবা দেওয়া, এমনকি স্কুলে গিয়ে স্কুল স্বাস্থ্য সেবা এবং সর্বোপরি গ্রামে গ্রামে গিয়ে স্যাটেলাইট ক্লিনিক টাও আমরা পরিচালনা করি, অথচ বলা যায় আমাদের জন্ম যেখানে মৃত্যু সেখানে।

তিনি বলেন, আমরা কোয়াটারে থাকি বাধ্যতামূলক আগে আমাদের যে বাসা ভাড়া টা ছিল, এখন সেটা তার গুণ বৃদ্ধি, অথচ আপনারা গিয়ে দেখবেন কোয়াটারে ওয়াশরুম ভাঙ্গা, বর্ষা হলে পানি পড়ে, বর্ষা হলে আপনি বেরোতে পারবেন না রাস্তায় পানি, কিন্তু আমরা বাধ্যতামূলক সেখানে থাকতেছি সেবা দিচ্ছি, অথচ আমাদের কোন মূল্যায়ন নাই। আমাদের সিলেকশন গ্রেড নাই নিয়োগবিধির কোন পরিবর্তন নাই। এখন আমরা মাঠে নেমেছি আমরা আমাদের দাবি না মানা পর্যন্ত আর ঘরে ফিরবো না।

কাশিপুর ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক মশিউর রহমান বলেন, আমরা পরিবার পরিকল্পনা বিভাগের জন্মলগ্ন থেকে প্রত্যন্ত অঞ্চলে গিয়ে সেবা দিয়ে আসছি। একটি নতুন দম্পতি শুরু থেকে কিভাবে পরিবার পরিকল্পনা করবে, বাল্য বিবাহ, যৌতুক এগুলা নিয়ে আমরা কাজ করি। সমাজের যে অন্যায় অত্যাচার এগুলো নিয়ে কাজ করি। এখন স্কুলে স্বাস্থ্য নিয়ে কাজ করছি। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় আজও আমাদের যে নিয়োগ বিধি সে নিয়োগ বৃদ্ধি পায়নি। যার ফলে যে পদেই জন্ম সেই পদে মৃত্যু হচ্ছে আমাদের।

তিনি বলেন, আমাদের সকল যোগ্যতা থাকা সত্ত্বেও আমরা কোন পদোন্নতি পাচ্ছিনা। যার ফলে আমাদের সামাজিক মর্যাদা ক্ষুন্ন হচ্ছে, আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছি। সেজন্য আমাদের কেন্দ্রীয় নির্দেশনা মোতাবেক কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি দিয়েছে সেটা পালন করছি। নিয়োগ বিধি না হওয়া পর্যন্ত আমাদের লাগাতার কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি চলতে থাকবে। তিনি সরকারের কাছে আহ্বান জানান অনতিবিলম্বে নিয়োগবিধি দ্রুত করে দেয়ার জন্য।

এদিন কর্মবিরতি অবস্থান কর্মসূচিতে লোহাগড়া উপজেলা পরিবার কল্যাণ পরিদর্শিকা (এফ ডব্লিউ ভি), পরিবার কল্যাণ সহকারী (এফ ডব্লিউ এ) এবং পরিবার কল্যাণ পরিদর্শক (এফ পি আই) এর কর্মচারীরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Theme Customized By BreakingNews