1. admin@asianexpress24.com : admin :
  2. asianexpress2420@gmail.com : shaista Miah : shaista Miah
সোমবার, ২৫ মে ২০২৬, ০৩:৫৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
লোহাগড়ায় স্কাউট ব্যাজ কোর্স -২০২৬ এর উদ্ধোধন বিশ্বনাথে দারুল উম্মাহ আইডিয়াল মাদ্রাসায় প্রবাসী গুণীজন সংবর্ধিত আলোর মুখ দেখতে যাচ্ছে বিশ্বনাথ টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ: জমি পরিদর্শনে এমপি লুনা সরকারের উন্নয়ন ধীরে ধীরে দৃশ্যমান হবে : এমপি লুনা বিশ্বনাথে বৃষ্টির জলাবদ্ধতায় তলিয়ে গেছে শত একর বোরো ধান : ক্ষতির মুখে কৃষক  ওয়ালটনের এসি কিনে ভাগ্য বদল; নরসিংদীর গৃহবধূ পেলেন ১০ লাখ টাকা নড়াইলে বস্তায় মিললো ৩৮ কেজি গাঁ/জা, নারী আ/ট/ক  লোহাগড়ায় বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত কোম্পানীগঞ্জে ভারতীয় মা/দক/সহ আ/ট/ক ২ বিশ্বনাথে ক্যা/ন্সা/র আ/ক্রা/ন্ত রোগীকে নগদ অর্থ সহায়তা প্রদান 
শিরোনাম
লোহাগড়ায় স্কাউট ব্যাজ কোর্স -২০২৬ এর উদ্ধোধন বিশ্বনাথে দারুল উম্মাহ আইডিয়াল মাদ্রাসায় প্রবাসী গুণীজন সংবর্ধিত আলোর মুখ দেখতে যাচ্ছে বিশ্বনাথ টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ: জমি পরিদর্শনে এমপি লুনা সরকারের উন্নয়ন ধীরে ধীরে দৃশ্যমান হবে : এমপি লুনা বিশ্বনাথে বৃষ্টির জলাবদ্ধতায় তলিয়ে গেছে শত একর বোরো ধান : ক্ষতির মুখে কৃষক  ওয়ালটনের এসি কিনে ভাগ্য বদল; নরসিংদীর গৃহবধূ পেলেন ১০ লাখ টাকা নড়াইলে বস্তায় মিললো ৩৮ কেজি গাঁ/জা, নারী আ/ট/ক  লোহাগড়ায় বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত কোম্পানীগঞ্জে ভারতীয় মা/দক/সহ আ/ট/ক ২ বিশ্বনাথে ক্যা/ন্সা/র আ/ক্রা/ন্ত রোগীকে নগদ অর্থ সহায়তা প্রদান  নড়াইলে কবি-সাহিত্যিকদের মাসিক সাহিত্যের আসর ও আলোচনা সভা অনুষ্ঠিত কোম্পানীগঞ্জে আন্তর্জাতিক শ্রমিক দিবসে শ্রমিক সংগঠনের মিছিল ও আলোচনা সভা লোহাগড়ায় নানা আয়োজনে মহান আন্তর্জাতিক শ্রমিক দিবস পালিত খুলনা প্রেসক্লাবের সভাপতি মোস্তফা সরোয়ার, সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম লোহাগড়ায় নতুন কুঁড়ি স্পোর্টসের বাছাই পর্ব অনুষ্ঠিত

নড়াইলে বাস ড্রাইভারকে মারামারির প্রতিবাদে সড়ক অবরোধ, চরম ভোগান্তিতে সাধারণ মানুষ

  • Update Time : রবিবার, ২২ আগস্ট, ২০২১
  • ৩৫৩ Time View

নড়াইল প্রতিনিধিঃ ম্যাজিষ্ট্রেট কর্তৃক স্থানীয় একজন বাস ড্রাইভারকে মারধোর করার প্রতিবাদে নড়াইল-ঢাকা সড়ক আড়াই ঘন্টা অবরোধ করে রাখে বিক্ষুব্ধ শ্রমিকরা। জেলা প্রশাসন ও পুলিশের কর্মকর্তারা শ্রমিকের জেল জরিমানা প্রত্যাহার সাপেক্ষে অবরোধ তুলে নেয়। শনিবার(২১আগষ্ট) সকাল ১০টা থেকে বেলা সাড়ে বারোটা পর্যন্ত এই ঘটনা ঘটে। তবে মারধোরের সুষ্ঠু বিচার না হওয়া পর্যন্ত শ্রমিকেরা রাস্তায় থাকার ঘোষনা দিয়েছে।

বিক্ষুব্ধ শ্রমিকেরা জানায়,নড়াইল-ঢাকা সড়কের মালিবাগ মোড়ে শনিবার সকাল ১০ টার দিকে জেলা প্রশাসনের ম্যাজিষ্ট্রেট শিবুপদ দাস কালিয়া সড়কের একটি গাড়ি(ঢাকা মেট্রো-জ-১৪-০০-০৪০) এবং রেলওয়ের কাজে নিযুক্ত একটি গাড়িকে আটকায় এবং ৫০ হাজার টাকা জরিমান দাবী করে। কালিযা রুটের গাড়ির চালকের কাছে কাগজ চাইলে কাগজ দিতে কিছুক্ষন দেরী হয়। এই অবস্থায় ম্যাজিষ্ট্রেট সাথে থাকা আনসার দের হেলপার মশিয়ার কে মারার নির্দেশ দিলে তারা এবং ম্যাজিষ্ট্রেট নিজে মশিয়ারকে মারধোর করে। এরপর ম্যাজিষ্ট্রেট শিবুপদ গাড়ির ড্রাইভার আহাদ কে কলার ধরে টেনে নিজ গাড়িতে তুলে নেয় এবং ২ বছরের জেল ও ১০ হাজার টাকা জরিমানা করে। এ ঘটনার পরপরই নড়াইল-ঢাকা সড়কের মালিবাগ সহ বিভিন্ন সড়ক অবরোধ করে রাখে। এরপর জেলা পুলিশের অতিঃপুলিশ সুপার মো.রিয়াজ,সদর থানার ওসি সহ উর্দ্ধতন কর্মকর্তা এবং অতিঃ জেলা ম্যাজিষ্ট্রেট সুমি মজুমদার ঘটনাস্থলে আসেন। তারা বাস মালিক ও শ্রমিক নেতৃবৃন্দের সাথে কয়েক ঘন্টা আলোচনা করে ঘটনার মিমাংশার আশ্বাস দেন।এসময় নির্বাহী ম্যাজিষ্ট্রেটের করা জেল ও জরিমানা প্রত্যাহারের আশ্বাস দিলে অবরোধ তুলে নেয় শ্রমিকেরা। এ সময় উপস্থিত শ্রমিকরা জানান, ম্যাজিষ্ট্রেট শিবুপদ এ রকম আচারণ প্রায় করে থাকেন। প্রশাসনের কাছ থেকে শ্রমিকরা ভালো ব্যবহার আশা করেণ। #

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Theme Customized By BreakingNews