1. admin@asianexpress24.com : admin :
  2. asianexpress2420@gmail.com : shaista Miah : shaista Miah
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১০:৩১ অপরাহ্ন
শিরোনাম
লোহাগড়ায় রোপা আমন ধানের নমুনা শস্য কর্তন শুরু লোহাগড়ায় আইন-শৃঙ্খলা কমিটির সভা নরসিংদীতে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত, পুরস্কৃত ৪ দক্ষ চালক লোহাগড়ায় যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন নড়াগাতিতে গাঁ/জা সহ ২ মা+দ-ক কারবারি আ/ট*ক কোম্পানীগঞ্জে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত নড়াইলের কালিয়ায় বিদ্যু*ৎ/স্পৃ*ষ্টে যুবকের মৃ/ত্যু লোহাগড়ায় গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদের মাসব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণের উদ্বোধন লোহাগড়ায় মধুমতি নদীতে অভিযানে কারেন্ট জাল পু+ড়ি*য়ে ধ্বং*স নড়াইলে আ ট*ক ৩ ইয়া/বা*কার*বারীর সাজা লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের ১২৫ বছর পূর্তি উপলক্ষে প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত বিশ্বনাথের খাজাঞ্চিতে এমপি লুনার মতবিনিময়: খাজাঞ্চিবাসী উন্নয়ন বঞ্চিত থাকবে না বিশ্বনাথের রামপাশায় গ্রামবাসীর সাথে চেয়ারম্যান পদপ্রার্থী আজাদ আলীর মতবিনিময় বিশ্বনাথের টেংরায় প্রবাসী আব্দুল হান্নানের উদ্যোগে দিনব্যাপী ফ্রী চক্ষু শিবির অনুষ্ঠিত নরসিংদী শীলমান্দী দড়িপাড়া জমি দ*খল ও প্রা*ণনা*শের হু*মকি*র অভি*যো*গে সংবাদ সম্মেলন

বৃটেনের স্বনামধন্য আইনি প্রতিষ্ঠান কেসি সলিসিটর্সের বর্ণাঢ্য আয়োজনে একদশক পূর্তি অনুষ্ঠান পালিত

  • Update Time : শুক্রবার, ২৫ নভেম্বর, ২০২২
  • ৩৪১ Time View

প্রবাস প্রতিনিধিঃ

বিলেতের স্বনামধন্য আইনি প্রতিষ্ঠান কেসি সলিসিটর্সের একদশক পূর্তি উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে গত ২২ নভেম্বর মঙ্গলবার পূর্ব লন্ডনের অট্রিয়াম হলে কেক কাটা, গালা ডিনার এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে কেসি সলিসিটারের আইনি সেবার সাফল্যের বিভিন্ন দিক তুলে ধরে আলোচনা করা হয়। এছাড়া কেসি সলিসিটর্স ক্রিমিনাল লিগ্যাল এইডের মাধ্যমে কমিউনিটিকে ফ্রী আইনি সেবা দেয়ার পাশাপাশি লুটনে নতুন অফিস খোলার ঘোষণা দেয়া হয়। এর মধ্যে দিয়ে কমিউনিটির আইনি সেবার নতুন দ্বার উন্মোচিত হবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

অনুষ্ঠানে ইউকের প্রফেশনাল সলিসিটর, ব্যারিস্টার, সাংবাদিক ও কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং কেসি সলিসিটরের ক্লাইন্ট, শুভাকাঙ্খী ও শুভানুধ্যায়ীদের বার্তা ডিজিটাল পদ্ধতিতে উপস্থাপন করা হয়, যা সকলের দৃষ্টি আকর্ষণ করেছে।

সাব্বির ইসলাম চৌধুরীর সঞ্চালনায় কেসি সলিসিটরের পক্ষ থেকে বক্তব্য দেন সলিসিটর হারুন মতিন, কালাম চৌধুরীর ছেলে আদিয়ান চৌধুরী ও টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের স্পিকার শাফি আহমদ। উপস্থিত ছিলেন; ডরসেট আওয়ামীলীগের অন্যতম সদস্য, সালেহ আহমেদ সাকিব কল্যাণ ট্রাস্ট ইউকে এর প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান কেসি সলিসিটরের ক্লায়েন্ট সেলিম আহমেদ। 

অনুষ্ঠানে কেসি সলিসিটরের পক্ষ থেকে কালাম চৌধুরীর পরিবারকে তাঁর দীর্ঘ পরিক্রমায় বিশেষ অবদানের জন্য সম্মাননা প্রদান করা হয়। এছাড়া কেসি সলিসিটরের সকল সহকর্মীকে কালাম চৌধুরীর পক্ষ থেকে তাদের নিরলস প্রচেষ্টা এবং সহযোগিতার জন্য বিশেষ সম্মনাননা প্রদান করা হয়।

কেসি সলিসিটরের প্রিন্সিপাল ব্যারিস্টার আবুল কালাম চৌধুরী তাঁর বক্তব্যে আমন্ত্রিত সকলকে ধন্যবাদ জানান এবং দীর্ঘ পথচলায় সকলের অবদানের কথা উল্লেখ করে বলেন, সকলের সম্মিলিত সমর্থন, সহোযোগিতা ও ভালোবাসা নিয়ে কেসি সলিসিটর্স আজ একটি পূর্ণাঙ্গ রূপ ধারণ করেছে। তিনি আশা প্রকাশ করেন সকলের সেই সহযোগিতা ও ভালোবাসা ভবিষ্যতেও অব্যাহত থাকবে। অতিথিরা অনুষ্ঠানটির সুন্দর, পরিপাটি ও চমৎকার আয়োজনে সন্তোষ প্রকাশ করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Theme Customized By BreakingNews