1. admin@asianexpress24.com : admin :
  2. asianexpress2420@gmail.com : shaista Miah : shaista Miah
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১১:১৮ অপরাহ্ন
শিরোনাম
লোহাগড়ায় রোপা আমন ধানের নমুনা শস্য কর্তন শুরু লোহাগড়ায় আইন-শৃঙ্খলা কমিটির সভা নরসিংদীতে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত, পুরস্কৃত ৪ দক্ষ চালক লোহাগড়ায় যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন নড়াগাতিতে গাঁ/জা সহ ২ মা+দ-ক কারবারি আ/ট*ক কোম্পানীগঞ্জে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত নড়াইলের কালিয়ায় বিদ্যু*ৎ/স্পৃ*ষ্টে যুবকের মৃ/ত্যু লোহাগড়ায় গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদের মাসব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণের উদ্বোধন লোহাগড়ায় মধুমতি নদীতে অভিযানে কারেন্ট জাল পু+ড়ি*য়ে ধ্বং*স নড়াইলে আ ট*ক ৩ ইয়া/বা*কার*বারীর সাজা লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের ১২৫ বছর পূর্তি উপলক্ষে প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত বিশ্বনাথের খাজাঞ্চিতে এমপি লুনার মতবিনিময়: খাজাঞ্চিবাসী উন্নয়ন বঞ্চিত থাকবে না বিশ্বনাথের রামপাশায় গ্রামবাসীর সাথে চেয়ারম্যান পদপ্রার্থী আজাদ আলীর মতবিনিময় বিশ্বনাথের টেংরায় প্রবাসী আব্দুল হান্নানের উদ্যোগে দিনব্যাপী ফ্রী চক্ষু শিবির অনুষ্ঠিত নরসিংদী শীলমান্দী দড়িপাড়া জমি দ*খল ও প্রা*ণনা*শের হু*মকি*র অভি*যো*গে সংবাদ সম্মেলন

৫বছর আগেই শাহবাজকে নেতৃত্বে বসানোর পরিকল্পনা ছিল

  • Update Time : মঙ্গলবার, ১২ এপ্রিল, ২০২২
  • ৫৭৬ Time View

ডেস্কঃ

পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন শাহবাজ শরিফ। দেশটির সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের ভাই তিনি। শরিফ পরিবারের নওয়াজ একাই পাকিস্তানে তিন মেয়াদে প্রায় নয় বছর ক্ষমতায় ছিলেন। খবর দ্য ডনের।

কিন্তু ২০১৭ সালে পাকিস্তান সুপ্রিম কোর্টের রায়ে অযোগ্য ঘোষিত হয়ে নওয়াজ শরিফ ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকেই তার ছোট ভাই শাহবাজকে নেতৃত্বে বসানোর প্রবণতা শুরু হয়। অর্থাৎ প্রায় পাঁচ বছর আগেই শাহবাজকে নেতৃত্বে বসানোর পরিকল্পনা ছিল। এ ছাড়া শাহবাজের পর অপেক্ষায় রয়েছেন নওয়াজকন্যা মরিয়ম নওয়াজ। আলোচনায় আছেন মরিয়মের ছেলে জুনায়েদ সফদার এবং শাহবাজের ছেলে হামজা শাহবাজ শরিফও।

২০১৮ সালের সাধারণ নির্বাচনে ব্যাপক জনসমর্থন নিয়ে পাকিস্তানের পরিবারতান্ত্রিক শাসনের ইতিহাস বদলে দিয়েছিলেন ইমরান খান। ক্রিকেট থেকে রাজনীতিতে আসা এই নেতার হাত ধরেই দেশটির তথাকথিত এলিট শাসনব্যবস্থার পতন হবে বলে মনে করেছিলেন অনেকে। কিন্তু আশার গুড়েবালি। কারণ, শাহবাজ শরিফ ক্ষমতায় আসার মধ্য দিয়ে মূলত পরিবারতান্ত্রিক শাসনেই ফিরল পাকিস্তান।

পাকিস্তানের আধা-সামন্তবাদী সমাজব্যবস্থা ও রাজনীতির স্তরে স্তরে পিতৃতন্ত্র, পরিবারতন্ত্র ও আত্তীকরণ হয়ে আসছে। বিশেষ করে গত কয়েক দশকে দেশটির রাজনীতিতে পরিবারতন্ত্রই সবচেয়ে বেশি প্রভাব খাটিয়েছে। এই মুহূর্তে ক্ষমতাসীন প্রধান দুই দল পিএমএল-এন ও পিপিপি উভয়ের ক্ষেত্রেই এটি বাস্তব। কেবল নওয়াজ পরিবারই নয়, পাকিস্তানে পরিবারতন্ত্রের ধারা বয়ে নিয়ে যাচ্ছে ভুট্টো পরিবার ও তাদের রাজনৈতিক দল পাকিস্তান পিপিপি। ২০০৭ সালে দলীয় নেত্রী ও পাকিস্তানের প্রথম নারী প্রধানমন্ত্রী বেনজির ভুট্টোর মৃত্যুর পর দলটি দিশা হারিয়ে ফেলে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Theme Customized By BreakingNews