জহুরুল হক মিলু, লোহাগড়া (নড়াইল) প্রতিনিধিঃ
নড়াইলের লোহাগড়ার সাংবাদিক অঙ্গনের পরিচিতি মুখ এশিয়ান টেলিভিশন, দৈনিক করতোয়া ও দৈনিক ভোরের দর্পণ পত্রিকার প্রতিনিধি কাজী আশরাফ স্মরণে এক শোকসভা ও দোয়া মাহফিল
অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৬ সেপ্টেম্বর) বাদ মাগরিব লোহাগড়া প্রেসক্লাবের আয়োজনে প্রেসক্লাবের হলরুমে এ শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন লোহাগড়া প্রেসক্লাবের আহ্বায়ক মোঃ সেলিম জাহাঙ্গীর।
শোকসভায় উপস্থিত সকলেই কাজী আশরাফের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন।
পাশাপাশি কাজী আশরাফের সাংবাদিকতার স্মৃতি তুলে ধরে কাজী ইমরানের সঞ্চালনায় বক্তব্য দেন সিনিয়র সাংবাদিক রূপক মুখার্জি, জহির ঠাকুর, সৈয়দ খায়রুল আলম, মো. খায়রুল ইসলাম, শিমুল হাসান, মো. ওবায়দুর রহমান, মো. রেজাউল করিম, মো. সিদ্দিকুর রহমান, মনির খান প্রমুখ।
এছাড়াও শ ম জামশেদ আহমেদ, সিনিয়র সাংবাদিক এস এম জহুরুল হক মিলু, মো. মাহাফুজুর রহমান মুন্নু, সাংবাদিক মো. শরিফুল ইসলাম, মো. পিকুল আলম, আব্দুল্লাহ আল মামুন, মো. আমিনুর রহমান, মো. হাবিবুর রহমান, মাহফুজুর রহমানসহ জেলা ও লোহাগাড়া উপজেলার কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিবৃন্দ উপস্থিত ছিলেন।
শোকসভা শেষে মরহুম কাজী আশরাফের মৃত্যুতে শোক প্রকাশ ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান বক্তারা। পরে মরহুমের রুহের মাগফেরাত কামনায় দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন হাফেজ মাওলানা মুফতি মাসুম বিল্লাহ।
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।